তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ অঙ্টম খণ্ড পূর্ণ প্ররিচয় দান করাই আসল লক্ষ্য ছিল। এতদসন্তবেও পরিচয়ে অধিক সহায়ক হবে বিবেচনা করেই সম্ভবত -তখন প্রত্যাদেশ করা হয়েছিল। কেননা জিবরাঈল (আ) আসল আকৃতিতে থাকার কারণে এ সময়কার ওহী যে আল্লাহ্‌র পক্ষ থেকে, তা অকাট্য ও সুনিশ্চিত। মানবারুতিতে থাকা অবস্থায় অন্য সময়ের ওহীকে যখন রসূলুললাহ্‌ (সা) একই রূপ দেখবেন, তখন তাঁর এই বিশ্বাস আরও জোরদার হবে যে, উভয় অবস্থায় ওহী নিয়ে আগমনকারী ফেরেশতা একই । উদাহরণত কোন ব্যক্তির কণ্ঠস্বর ও কথার ভঙ্গি জানা থাকলে যদি কোন সময় সে আক্কৃতি পরিবর্তন করেও কথা বলে, তবে পরিষ্কার চেনা যায়। অতঃপর এই দেখা সম্পকিত এক প্রশ্নের জওয়াব দেওয়া হচ্ছে। প্রশ্ন এই যে, আসল আকৃতিতে দেখা সত্ত্বেও অস্তঃকরণের অনুভূতি ও উপলব্ধিতে ভ্রান্তি হওয়ার আশংকা রয়েছে। অনুভূতিতে এরাপ ভ্রান্তি হওয়া বিরল নয়। সঠিক অনুভূতির মালিক হওয়া সত্ত্বেও পাগল ব্যক্তি মাঝে মাঝে পরিচিত জনকেও চিনতে ভুল করে । সুতরাং রস্লুল্লাহ (সা)-র এই দেখা বিশুদ্ধ ছি কিনা, তা-ই প্রশ্ন । জওয়াব এই যে, এই দেখা বিশুদ্ধ ছিল। কেননা, এই দেখার সময় ] রসূলের অন্তর দেখা বস্তর ব্যাপারে মিথ্যা বলেনি । (প্রমাণ এই যে, এ জাতীয় সম্ভাবনাকে আমল দিলে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহের উপর থেকে আস্থা উঠে যাবে। ফলে সমগ্র বিশ্বের কাজ-কারবার অচল হয়ে যাবে। হ্যা, যদি অনুভবকারী ব্যক্তির জান- বুদ্ধি জটিযুক্ত হয়, তবে তার ক্ষেত্রে অস্তরগত ভ্রান্তির আশংকাকে আমল দেওয়া যায়। রসূলু- জাহ্‌ (সা)-র জান-বুদ্ধি যে ভূটিযুক্ত ছিল না এবং তিনি যে মেধাবী ও দূরদৃষ্টিসম্পল্ন ছিলেন, তা সুবিদিত ও প্রত্যক্ষ । এই বলিষ্ঠ যৃক্তি-প্রমাণ সম্ত্বেও বিপক্ষ দল বিতর্ক ও বাদানুবাদে বিরত হত না। তাই অতঃপর বিস্ময়ের ভজিতে বলা হচ্ছে যে, তোমরা যখন পরিচয় ও দেখার সন্তোষজনক প্রমাণ শুনে নিলে, তখন ) তোমরা কি তার (অর্থাৎ রস্লের ) সাথে সে বিষয়ে বিতর্ক করবে, যা সে দেখেছে? (অর্থাৎ মানুষের জানা অনুভূত বিষয়সমূহের মধ্যে ইন্দ্িয়গ্রাহ্য বিষয়সমূহ সন্দেহ ও সংশয়ের উধ্র্বে থাকে। সর্বনাশের কথা এই যে, তোমরা এসব বিষয়েও বিরোধ কর। এভাবে তো তোমাদের নিজেদের ইন্দিয়গ্রাহ্য বিষয়- সমূহেও হাজারো সন্দেহ থাকতে পারে। তোমরা যদি এই অমূলক ধারণা কর যে, এক- বার দেখেই কোন বস্তর পরিচয় কিভাবে হতে পারে তবে এর জওয়াব এই যে, যদি মেনে নেওয়া হয় যে, পরিচয়ের জন্য বারবার দেখাই জরুরী, তবে) তিনি (অর্থাৎ রসূল ) তাকে আরেকবার ও (আসল আকৃতিতে) দেখেছিলেন। (সুতরাং তোমাদের সেই ধারণাও দূর হয়ে গেল। দুবার একই রূপ দেখার কারণে পূর্ণরাপে নিদিষ্ট হয়ে গেছে যে, সে-ই জিবরাঈল । অতঃপর আরেকবার দেখার স্থান বর্ণনা করা হচ্ছে যে, মি“রাজের রান্ত্রিতি দেখেছেন ) সিদরাতুল-মৃস্তাহার নিকটে । (বদরিকা বৃক্ষকে সিদরা বলা হয় এবং মুস্তাহার অর্থ শেষপ্রান্ত। হাদীসে বণিত হয়েছেঃ এটা সপ্তম আকাশে অবস্থিত একটা বদরিকা বক্ষ । উধ্ব জগৎ থেকে যেসব বিধি-বিধান ও রিযিক ইত্যাদি অবতীর্ণ হয়, সেগুলো প্রথমে সিদরাতুল-মুস্তাহায় পৌছে, অতঃপর সেখান থেকে ফেরেশতারা গৃথিবীতে আনয়ন করে। এমনিভাবে পৃথিবী থেকে যেসব আমল ও কাজকর্ম ত্য জগতে আরোহণ করে সেগুলোও প্রথমে সিদরাতুল-মুস্তাহায় পৌছে। অতঃপর সেখান থেকে উপরে নিয়ে যাওয়া হয়। কাজেই সিদরাতুল-সুস্তাহা ডাকঘরের অনুরূপ, যেখান থেকে চিঠিপন্রের আগমন-নির্গমন //4.0091019021-0017

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।