তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৮ম খন্ড
/ ৯২৪
📝 লেখা 📖 পিডিএফ

৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ অস্টম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ €(পুবোল্লিখিত আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে, মু'মিনরা সংস্কারকামী এবং কাফিররা অনর্থকামী। এরই পরিপ্রেক্ষিতে কুফর ও কাফিরদের অনর্থ দুর করার জন্য আলোচ্য আয়াতে জিহাদের বিধানাবলী আলোচিত হয়েছে)। অতঃপয় যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে মুকাবিলা কর, তখন তাদের গর্দান মার, অবশেষে যখন তাদের খুব রক্ঘপাত ঘটিয়ে নাও, ( এর অর্থ কাফিরদের শৌর্যবীর্য নিঃশেষ হয়ে যাওয়া এবং যৃদ্ধ বন্ধ করা হলে মুসলমানদের ক্ষতি অথবা কাফিরদের প্রবল হয়ে যাওয়ার আশংকা না থাকা) তখন (কাফিরদেরকে বন্দী করে) খুব শক্ত করে বেধে ফেল। অতঃপর (তোমরা উভয় কাজ করতে পার) হয় তাদেরকে মুক্তিপণ না নিয়ে মুক্ত করে দেবে, না হয় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে। (এই যুদ্ধ ও বন্দী করার নির্দেশ তখন পর্যস্ত) যে পর্যন্ত না (শত্রু) যোদ্ধারা অস্ত্র সংবরণ করে। (অর্থাৎ হয় তারা ইসলাম কবুল করবে, না হয় মুসলমানদের যিশ্মী হয়ে বসবাস করতে রাযী হবে । এরূপ করলে যৃদ্ধ ও বন্দী কোন কিছুই করা জায়েয হবে না)। আনুষঙ্গিক জাতব্য বিষয় আলোচ্য আয়াত থেকে দু'টি বিষয় প্রমাণিত হয়। এক. যুদ্ধের মাধ্যমে কাফিরদের শৌর্ষবীর্য নিঃশেষ হয়ে গেলে তাদেরকে হত্যার পরিবর্তে বন্দী করতে হবে। দুই. অতঃপর এই যুদ্ধবন্দীদের সম্পকে মুসলমানদেরকে দু'রকম ক্ষমতা দেওয়া হয়েছে। প্রথমত ক্কপাবশত তাদেরকে কোন রকম মুক্তিপণ ও বিনিময় ব্যতিরেকেই মুক্ত করে দেওয়া। দ্বিতীয়ত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। মুক্তিপণ এরাপও হতে পারে যে, আমাদের কিছু- সংখ্যক মুসলমান তাদের হাতে বন্দী থাকলে তাদের বিনিময়ে কাফির বন্দীদেরকে মুক্ত করা এবং এরাপও হতে পারে যে, কিছু অর্থকড়ি নিয়ে ছেড়ে দেওয়া । এই বিধান পূর্ব- বণিত সূরা আনফালের বিধানের বাহ্যত খেলাফ। সুরা আনফালে বদর যুদ্ধের বন্দীদে রকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে আল্লাহ্‌ তা+আলার পক্ষ থেকে শাস্তিবাণী অবতীর্ণ হয়েছিল এবং রসূলুল্লাহ (সা) বলেছিলেন £ আমাদের এই সিদ্ধান্তের কারণে আল্লাহ্‌ তা'আলার আযাব নিকটবর্তা হয়ে গিয়েছিল-_যদি এই আযাব আসত, তবে ওমর ইবনে খাত্তাব ও সা'দ ইবনে মুয়ায (রা) ব্যতীত কেউ তা থেকে রক্ষা পেত না। কেননা, তারা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার বিপক্ষে ছিলেন। এই ঘটনার পূর্ণ বিবরণ তফসীরে মা'আরেফুল-কোরআনের চতুর্থ খণ্ডে লিপিবদ্ধ হয়েছে। সার কথা এই যে, সূরা আনফ্ালের আয়াত বদরের বন্দীদেরকে মুক্িপণ নিয়ে ছেড়ে দেওয়াও নিষিদ্ধ করেছিল । কাজেই মুক্তি- পণ ব্যতিরেকে ছেড়ে দেওয়া আরও উত্তমরাপে নিষিদ্ধ ছিল। স্রা মুহাম্মদের আলোচ্য আয়াত এই উভয় বিষয়কে সিদ্ধ সাব্যস্ত করেছে। এ কারণেই অধিকাংশ সাহাবী ও ফিক্হবিদ বলেন যে, সূরা মুহাম্মদের আলোচ্য আয়াত সূরা আনফালের আয়াতকে রহিত করে দিয়েছে । তফসীরে মাযহারীতে আছে, হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা), হাসান, আতা (র), অধিকাংশ সাহাবী ও ফিক্হবিদের উত্তি তাই। সওরী, শাফেয়ী, আহমদ, ইসহাক রে) প্রমুখ ফিক্হবিদ ইমামের মাযহাবও তাই। হযরত ইবনে //4.091019021-0017

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।