৯২ তফসীরে মাআরেফুজ-কোরআন ॥ অঙ্টম খণ্ড তফসীয়ের সার়-সংক্ষেপ মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, (যাতে কারও ধিরুদ্ধে অভিযোগ থাকে) তবে (যথার্থ পরীক্ষা-নিরীক্ষা ব্যতিরেকে সে বিষয়ে ব্যবস্থা প্রহণ করো ._না। বরং ব্যবস্থা গ্রহণ করতে হলে) তা খুব পরীক্ষা করে দেখবে, যাতে অজতাবশত তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্ররত্ত না হও এবং পরে নিজেদের ক্কতকর্মের জন্য অনুতপ্ত না হও। জানুহদিক ভাতব্য বিষয় শানে-নুঘূল £ মসনদে আহমদের বরাত দিয়ে ইবনে কাসীর এই আয়াত অব- তরণেয় ঘটনা এরাপ বর্ণনা করেছেন যে, বন্ মুস্তালিক' গোল্ত্রের সরদার, উম্মূল মুপমিনীন হযরত জুয়াক্সযিয়া রো) র পিতা হারেস ইবনে মেরার বলেন £ আমি রস্লুল্লাহ্ (সো)-র খিদমতে উপস্থিত হলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং যাকাত প্রদানের আদেশ দিলেন। আমি ইসলামের দাওয়াত কব্ল করে যাকাত প্রদানে স্বীকৃত হলাম এবং বললাম £ এখন আমি স্বগোল্ত্ে ফিরে গিয়ে তাদেরকেও ইসলাম ও যাকাত প্রদানের দাওয়াত দেব। যারা আমার কথা মানবে এবং যাকাত দেবে, আমি তাদের যাকাত একনপ করে আমার কাছে জমা রাখব। আপনি অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত কোন দূত আমার কাছে প্রেরণ করবেন, যাতে আমি যাকাতের জমা অর্থ তার হাতে সোপর্দ করতে পারি। এরপর হারেস যখন ওয়াদা অনুযায়ী যাকাতের অর্থ জমা কর্পলেন এবং দূত আগমনের নির্ধারিত মাস ও তারিখ অতিক্রান্ত হওয়ার পরও কোন দূত আগদ্ছন করল না, তখন হারেস আশংকা করলেন যে, সম্ভবত রসূলুল্লাহ (সা) কোন কারণে আমাদের প্রতি অসন্তষ্ট হয়েছেন। নতুবা ওয়াদা অনুযায়ী দূত না পাঠানো কিছুতেই সম্ভবপর নয়। হারেস এই আশংকার কথা ইসলাম গ্রহণকারী নেতৃস্থানীয় লোকদের কাছেও প্রফ্কাশ করলেন এবং সবাই মিলে রস্লুল্লাহ্ (সা)-র খিদমতে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন। এদিকে রস্লুল্লাহ্ (সা) নির্ধারিত তারিখে ওলীদ ইবনে ওকবা রো)-কে যাকাত গ্রহণের জন্য পাঠিয়ে দেন। কিন্তু পথিমধ্যে ওলীদ ইবনে ওকবা রো)-র মনে এই ধারণা জাগ্রত হয় যে, এই গোন্ত্রের লোকদের সাথে তাঁর পুরাতন শন্তুতা আছে। কোথাও তাঁরা তাকে পেয়ে হত্যা না করে ফেলে। এই ভয়ের কথা চিস্তা করে তিনি সেখান থেকেই ফিরে আসেন এবং রস্লুল্লাহ্ সো)-কে যেয়ে বলেন ষে, তারা যাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করারও ইচ্ছা করেছে। তখন রস্লুল্লাহ্ (সা) রাগান্বিত হয়ে খাজিদ ইবনে ওয়ালীদ রো)-এর নেতৃত্বে একদল মুজাহিদ প্রেরণ করলেন। এদিক দিয়ে মুজাহিদ বাহিনী রও- য়ানা হল এবং ওদিক থেকে 'হারেস তার সঙ্গিগণসহ রসূলুষ্জাহ (সা)-র খেদমতে উপস্থিত হওয়ার জন্য বের হলেন। মদীনার অদূরে উভয় দল মুখোমুখি হল। মুজাহিদ বাহিনী দেখে হারেস জিক্তাসা করলেন £. আপনারা কোন্ গোলের প্রতি প্রেরিত হয়েছেন? উত্তর হলঃ আমরা তোমাদের প্রতিই প্রেরিত হয়েছি। হারেস কারণ জিক্তাসা করলে তাঁকে ওলীদ ইবনে ওকবা রো)-কে প্রেরণ ও তার প্রত্যাবর্তনের কাহিনী শুনানো হল এবং ওয়ালী- দের এই বিরতিও শুনানো হল যে, বনু মুস্তালিক গোল্ন যাকাত দিতে অস্বীকার করে তাঁকে //4.091019021-0017
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।