(সাত) সপ্তম খণ্ডের প্রথম সংঙ্করণে যে সামান্য কিছু ক্রুটি-বিচ্যুতি ছিল, সেগুলোর প্রতি বেশ কয়েকজন সহৃদয় পাঠক পত্র মারফত আমার দৃষ্টি আকর্ষণ করে বর্তমান সংঙ্করণে সে সব ক্রুটি সংশোধন করার ব্যাপারে সহযোগিতা করেছেন। আমি কৃতভ্রচিন্তে তীদের সে খণ স্বীকার করে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের এ সহৃদয়তাটুকুর যোগ্য প্রতিফলন দান করেন। প্রথম সংঙ্করণের ভূমিকায় উল্লেখ করা হয়েছিল যে, মা'আরেফুল কোরআন অনুবাদের পরিকল্পনা ও তা দ্রচত বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামিক ফাউ্ডেশনের পূর্ববর্তী দু'জন মহাপরিচালক যথাক্রমে জনাব আ.জ.ম. শামসুল আলম ও জনাব আবুল ফায়েদ মুহাম্মদ ইয়াহ্ইয়া ও সচিব জনাব মোঃ সাদেকুদ্দিন এবং প্রকাশনা পরিচালক জনাব অধ্যাপক আবদুল গফুরের নিষ্ঠা ও আগ্রহ ছিল অসাধারণ। পরবতী সংক্করণগুলি দ্রন্ত প্রকাশের ক্ষেত্রে বর্তমান মহাপরিচালক জনাব এম. সোবহান, সচিব জনাব ফিরোজ আহমদ আখতার, প্রকাশনা পরিচালক অধ্যাপক আবদুল গফুর ও উপ-পরিচালক জনাব লুতুফুল হকের নিষ্ঠাপূর্ণ আগ্রহ শ্বরণ করার মত। এ খণ্ডটির অনুবাদের কপি প্রস্তুত, অনূদিত কপি নিরীক্ষা ও মুদ্রণ কর্মে আন্তরিক সহযোগিতা প্রদান করেছিলেন যথাক্রমে জনাব মাওলানা আবদুল আজীজ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব ও ঢাকা আলীয়া মাদরাসার তদানীন্তন হেড: মাওলানা জনাব মাওলানা উবায়দুল হক জালালাবাদী। এদের সবার প্রতিই আমি খণী। আল্লাহ রাব্ধুল আলামীন সবাইকে স্ব স্ব শ্রমের যোগ্য পুরষ্কার দান করবেন বলে আমি বিশ্বাস করি। সহৃদয়. পাঠকদের দোআ প্রার্থনা করি, যেন মহান আল্লাহ বাংলা ভাষায় প্রকাশিত এ সর্ববৃহৎ তফসীর খন্থটির অবশিষ্ট সব কয়টি খণ্ডের সংশোধিত পরবর্তী . সংঙ্করণ প্রকাশ. করার তওফীক দান করেন। আমীন!! বিনয়াবনত তাঃ ২রা যিলকদ মুহিউদ্দীন খান ১৪০৭ হিঃ ///.09119021-0017
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।