২০০ তফসীরে মা'আরেকুজ-কোরআন ॥ সপ্তম খণ্ড কিন্ত শরীয়তে মুহাম্মদ হচ্ছে কিয়ামত পর্যন্ত কার্ষকরী শরীয়ত। তাই আল্লাহ্র পক্ষ থেকে এর হিফাষতের জন্য বিশেষ ব্যবস্থা এই নেওয়া হয়েছে যে, অপরাধ ও পাপকর্ম তো হারাম আছেই; সেসব কারণ ও উপায়-উপকরপাদিকেও হারাম করে দেওয়া হয়েছে, যেগুলো ঝ্বতাবসিদ্ধতাবে মানুষকে এসব অপরাধের দিকে পৌছিয়ে দেয়। উদাহরপণত মদ্যপান হারাম করার সাথে সাথে মদ তৈরী করা, ক্রুয্-বিক্রয় করা এবং কাউকে দেওয়াও হারাম করা হয়েছে । সুদ হারাম করার জন্য সুদের সাথে সামঞ্জ সয- শী লেনদেনও হারাম করা হয়েছে। এ কারণে ফ্িকাহ্বিদণগ অনুমোদিত কাজ- কারবার থেকে অর্জিত মুনাফাকেও সুদের ন্যায় অপকৃষ্ট সম্পদ আখ্যা দিয়েছেন। শিরক ও প্রতিমা পৃজাকে কোরআন মহা অন্যায় ও ক্ষমার অযোগ্য অপরাধ সাব্যস্ত করার সাথে সাথে এর কারণ ও উপকরণাদির উপরও কড়া বিধিনিষেধ আরোপ করেছে। সূর্ষের উদয়, অন্ত ও মধ্যগগনে থাকার সময় মুশরিকরা সূর্যের পূজা করত। এসব সময়ে নামায গড়া হলেও সুর্যপূজারীদের সাথে এক প্রকার সাদুশ্য হয়ে যেত। অতপর এই সাদৃশ্য কোন সময় নামাধী ব্যক্তির শিরকে লিপ্ত হওয়ার কারণ হতে পারত। তাই শরীয়ত এস্ব সময়ে নাাঘ ও সিজদা হারাম ও নাজায়েয করে দিয়েছে। প্রতিমা, মূর্তি ও চিন্ত মূর্তিপূজার নিকটবতাঁ উপায়। তাই মূর্তি নির্মাণ ও চিন্ন তৈরী হারাম এবং এগুলোর বাবহার নাজায়ে করে দেওয়া হয়েছে। অনুরাপত্ভাবে শরীয়ত ব্যতিচারকে হারাম করার সাথে সাথে তার সমস্ত নিকট- বতাঁ কারণ ও উপায়কেও হারামের তালিকাতুত্ত করে দিয়েছে । কোন বেগানা নারী অথবা মমশ্টবিহীন কিশোর বালকের প্রতি কাম দৃষ্টিতে দেখাকে চোখের যিনা, তার কথা শুনাকে কানের যিনা, তাকে স্পর্শ করাকে হাতের ঘিনা এবং তার উদ্দেশ্যে পথ চলাকে পায়ের যিনা সাব্যস্ত করেছে। সহীহ্ হাদীসে তদ্রপই বলা হয়েছে। এহেন অপরাধ থেকে রক্ষা করার জন্য নারীদের পর্দার বিধানাবলী অবতীর্ণ হয়েছে। কিন্ত নিকটবর্তী ও দৃরবর্তী কারণ ও উপকরণাদির এক দীর্ঘ পরম্পরা রয়েছে। অধিক দূর পর্যন্ত এই পরম্পরাকে নিষিদ্ধ করা হলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে এবং কাজকর্মে খব অসুবিধা দেখা দেবে। এটা এই শরীয়তের মেযাজের গিঞেতা পাপা রা বিপরীত । এ সম্পর্কে ০০০০০ (০ ০৯৮ পাও ০/০*৩৭১ ৪ অর্থাৎ ধর্মের কাজে তোমাদের প্রতি কোন সংকীর্ণতা আরোপ করা হয়নি। তাই কারণ ও উপকরণাদির ক্ষেত্রে বিজজনোচিত ফয়সালা এই যে, যে সব কাজকর্ম করলে মানুষ সাধারণ অভ্যাসের দিক দিয়ে অবশ্যই পাপকর্ষে লিপ্ত হয়ে পড়ে, শরীয়ত সেসব নিকটবর্তী কারণকে আসল পাপকর্মের সাথে সংযুক্ত করে হারাম করে দিয়েছে। পক্ষান্তরে যেসব দূরবতাঁ কারণ কার্ষে পরিণত করলে মানুষের পাপকার্ধে লিস্ত হওয়া স্বভাবত অপরিহার্য ও জরুরী হয় মা। কিন্ত পাপ কাজে সেগুলোর কিছু না কিছু দখল আছে, শরীয়ত এ ধরনের কারণ ও উপকরণাদিকে মকরাহ ও গহিত ///.09119021-0017
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।