তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৭ম খন্ড
/ ৮২৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা জাহহাহ ১৯৯ এর কুফল ও অগ্ডত পরিপতিকে তারাও অপরাধের তালিকা থেকে বাদ দিতে পারেনি । ফলে বেশ্যারৃত্তি, বলপূর্বক ধর্ষণ এবং জনসমক্ষে অশালীন কর্মকাণ্ডকে দণ্ডনীয় অপরাধ সাবাস্ত করতে হয়েছে। এর উদাহরণ এ ছাড়া কিছুই নয় যে, একব্যজি' অগ্নি সংযোগ করার জন্য খড়ি জূপীরুত করল, অতপর তাতে কেরোসিন ছিটিয়ে দিয়ে অগ্নি সংযোগ করল। এর লেলিহান শিখা ঘখন উপয়ে উ্থিত হতে লাগল, গুখন এর উপর বিধি- নিষেধ আরোপ করতে ও একে নির্ত্ত করতে তৎপর হয়ে উঠল। এর বিপরীতে ইসলাম যে সব বিষয়কে দোষ এবং মানবতার জন্য ক্ষতিকর সাব্যস্ত করে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করেছে, সেগুলোর প্রাথমিক কার্যাবলীর উপরও বিধি-নিষেধ আরোগ করেছে এবং সেগুলোকে নিষিদ্ধ করেছেন। এ ব্যাপারে বাতিচার ও অপকর্ম থেকে রক্ষা করাই আসল উদ্দেশ্য ছিল, কিন্ত একে দৃষ্টি নত রাখার আইন দ্বারা শুরু করেছে। নারী-পুরুষের অবাধ মেল্গামেশা নিষিদ্ধ করেছে। নারীদেরকে গৃহাত্যন্তরে থাকার আদেশ দিয়েছে । প্রয়োজনে বাইরে যাওয়ার সময়ও বোরকা অথবা লঙ্া চাদর ছারা দেহ আর্ত করে বের হওয়ার এবং সড়কের কিনারা ধরে চলার নির্দেশ দিয়েছে। সুগন্ধি লাগিয়ে অথবা শব্দ হয় এমন অলংকার পরিধান করে বের হতে নিষেধ করেছে । অতপর যে ব্যক্তি এসব সীমানা ও বাধা ডিগিয়ে বের হয়ে গড়ে, তার জন্য এমন কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে, যা একবার কোন পাপিষ্ঠের উপর প্রয়োগ করা হলে সমগ্র জনগোষ্তীর জন্য সবক হয়ে যায়। ইউরোপীয়ানরা এবং তাদের অনুসারীরা অঙ্গীলতার বৈধতা সগ্রমাণ করার জন্য নারীদের পর্দাকে তাঁদের স্বাস্থ্যহানি ও অর্থনৈতিক ক্ষতির কারণরাপে অভিহিত করে। তারা ধেপর্দা থাকার উপকারিতা নিয়ে নানা কুটতর্কের অবতারণা করেছে। তাদের বিস্তারিত জওয়াব আলিমগণ বড় বড় পুস্তকে লিপিবদ্ধ করেছেন। এ সম্পর্কে এখানে এতটুকু বুঝে নেওয়াও যথেষ্ট যে, উপকারিতা ও ফাযক্সদা থেকে তো কোন অপরাধ ও পাপ কর্মই মুক্ত নয়। চুরি, ডাকাতি, প্রতারণা এক দিক দিয়ে খবই লাত- জনক কারবার। কিন্ত যখন এর মারাত্মক ফলাফল ও পরিণতির ধ্বংসকারিতা সামনে আসে, তখন কোন ব্যজি' এগুলোকে লাভজনক কারবার বলার ধৃষ্টতা দেখায় না। বেপর্দা থাকার মধ্যে কিছু অর্থনৈতিক উপকারিতা থাকলেও যখন এটা সমগ্র দেশ ও জাতিকে হাজারো বিপর্যয়ের সম্মুখীন করে দেয়, তখন একে উপকারী বলা কোন কানী লোকের কাজ হতে পারে না । অপরাধ দমনের জন্য ইসলামে উৎসমুখ বন্ধ করার সুবর্ণনীতি এবং এতে সমতা বিধান £ তওহীদ, রিসালত ও পরকাল ইত্যাদি মৌলিক বিশ্বাস যেমন সকল পয়গম্বরের শরীয়তে অভিন্ন ও সর্বসম্মত ছিল, তেমনি সাধারণ পাপকর্ম, অশ্লীলতা ও গর্হিত কার্যাবলী প্রত্যেক শরীয়তে ও ধর্মে হারাম করা হয়েছিল। কিন্তু পূর্ববর্তী শরীয়তসমূহে এগুলোর কারণ ও উপায় উপকরণাদিকে সর্বাবস্থায় হারাম বরা হয়নি। যে পর্যস্ত এগুলোর মাধ্যমে কোন অপরাধ বাস্তবরাপ লাভ না করত, সেই পর্য্ক এগুলো হারাম ছিল না। ৃ ///.09119021-0017

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।