১৬৬ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ সপ্তম খণ্ড এবং স্বয়ং মামলা বিজড়িত ব্যক্তিকে অপর পক্ষের মুকাবিলায় সাক্ষী মানা যে কত উন্নত মান মর্যাদার পরিচায়ক তা বলার অপেক্ষা রাখে না-_-যার প্রকাশ হটবে কিয়া- মতের দিন] এবং (দুনিয়াতে তার যে-সব নিখুত ও পূর্ণ গুপাবলীর প্রকাশ ঘটেছে তা এই ষে) তিনি (মুমিনদের জন্য ) সুসংবাদ প্রদানকারী ও (কাফিরদের জন্যে) ভীতি প্রদর্শনকারী এবং (সাধারণভাবে সবাইকে ) আল্লাহ্ পাকের দিকে তাঁর অনুমতি সাপেক্ষে আহবানকারী (এবং এই সুসংবাদ প্রদান, ভীতি প্রদর্শন ও আল্লাহ্র দিকে আহখন নিছক তবলীগ ও প্রচার উপলক্ষে ) এবং (নিজ সত্তা, বৈশিষ্ট্য, গুণাবলীর উপাসনা-আরাধনা, আচার-ব্যবহার, স্বভাব-চরিন্ত্র প্রভৃতি সমষ্টিগত অবস্থা বিচারে ) তিনি (আপাদমস্তক হিদায়তের আদর্শ হিসেবে ) এক প্রদীপ্ত বাতির তুল্য। অর্থাৎ তাঁর প্রতিটি অবস্থা আলোর অনুসন্ধানকারীদের জন্য হিদায়তের মূল উৎস বিশেষ। বন্তত কিয়ামত দিবসে এই মুপ্মিনগণের প্রতি যে সব রহমত বর্ষিত হবে তা তার, সুসংবাদ প্রদানকারী ভীতি প্রদর্শন- কারী, আহবানকারী ও প্রোজ্জল দীপ সংশ্লিষ্ট অন্যান্য গুণাবলীর কল্যাণেই । সতরাং আপনি এতদসংক্রান্ত উদ্বেগ দুশ্চিস্তা ও দুর্ভাবনা পরিহার করুন ) এবং নিজ পদোচিৎ দাসত্ব ও কর্তব্যে মনোনিবেশ করুন। অর্থাৎ মুখমিনগণকে এ সুসংবাদ দিন যে, তাঁদের প্রতি আল্লাহ্ পাকের অসীম করুণা বর্ষিত হবে (অনুরাপতাবে কাফির ও কপট-বিশ্বাসী- দেরকে ভীতি প্রদর্শন করতে থাকুন। যা এক বিশেষ শিরোনামায় প্রকাশ করে বলেছেন যে,)এ কাফির ও মুনাফিকদের কথা মানবেন না [নবীজী (সা)-র পক্ষে তো এরাপ সম্ভাবনাই ছিল না যে, তিনি কাফির ও মুনাফিকদের করথা্ প্রভাবান্বিত হয়ে দাওয়াত ও তবলীগের কাজ পরিত্যাগ করবেন । কিন্ত লোকের পরিহাস ও কটাক্ষপাত থেকে পরিস্থাণ পাওয়ার লক্ষ্যে হযরত যয়নব রো)-এর বিয়ের মাধ্যমে যে বাস্তব ভিত্তি ও কার্যকর তব- লীগ উদ্দেশ্য ছিল তাতে তাঁদের খানিকটা শৈথিল্য প্রদর্শনের সঙ্জাবনা ছিল। এটাকেই কাফিরদের কথা মেনে নেওয়া বলে আখ্যায়িত করা হয়েছে।] এবং ওদের (এই কাফির ও মুনাফিকদের ) পক্ষ থেকে যে যন্ত্রণা দেওয়া হবে ( যেমনভাবে এ বিয়ে প্রসংগে মৌখিক যন্ত্রণা দেওয়া হয়েছিল আর তবলীগ ছিল বাস্তব আমল দ্বারা) সেগুলোর প্রতি জাক্ষেপও করবেন না (এবং কাজ কর্মের মাধ্যমে মন্ত্রণা পৌছানোর আশংকাও করবেন না। যদি এরাপ ধারণা মনে জাগে তবে) সম্পূর্ণভাবে আল্লাহ্র উপর নির্ভর করুন। আর আল্লাহ্ পাকই কর্মকুশল ও অভিভাবকরূপে ঘথেষ্ট। (তিনি আপনাকে যাবতীয় দুঃখ-যন্ত্রণা থেকে রক্ষা করবেন। আর তবলীগ করতে গিয়ে যদি বাহ্যত কোন প্রকারের যন্ত্রণা পৌছে ---ত অত্যন্তরীণভাবে মূলত কল্যাণ ও উপকারে পরিণত হয়-_যা উকিল ও যথেষ্ট হওয়ার মর্মে প্রদত্ত প্রতিশ্টিতির পরিপন্থী নয়। জানুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পৃর্ববতাঁ আয়াতসমূহে রসূলুল্লাহ, সো)-র প্রতি শ্রদ্ধা নিবেদন ও সম্মান প্রদর্শন এবং তার প্রতি দুঃখ-যন্ত্রণা পৌছালো থেকে বিরত থাকার মর্মে প্রদত্ত উপদেশাবলী প্রসংগে আনুষঙ্গিকভাবে হযরত যায়েদ ও যয়নব রো)-এর ঘটনা এবং রসূলুললাহ্ সো)-র ///.09119021-0017
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।