তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

মুরা আ'রাফ ৮৯ যুদ্ধের) সময় রাসূলে করীম (সা) তাহাজ্জদের নামায পড়ছিলেন। সাহাবায়ে কিরামের ভয় হচ্ছিল যে, শক্ররা না এ অবস্থায় আক্রমণ করে বসে। তাই তারা হুযূর (সা)-এর চারদিকে সমবেত হয়ে' গেলেন । হুযূর (সা) নামায শেষ করে ইরশাদ করলেন,আজকের রাতে আমাকে এমন পাচটি বিষয় দান করা হয়েছে, যা, আমার পূর্বে আর কোন নবী-রাসূলকে দেওয়া হয়নি! তার একটি হলো এই যে, আমার রিসালাত ও নবৃওয়তকে সমগ্র দুনিয়ার জাতিসমূহের জন্য ব্যাপক করা হয়েছে। আর আমার পূর্বে যত নবী-রাসূলই এসেছেন, তাদের দাওয়াত' ও আবির্ভাব নিজ নিজ সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত ছিল। দ্বিতীয়ত আমাকে আমার শক্রুর মুকাবিলায় এমন প্রভাব দান করা হয়েছে যাতে তারা যদি আমার কাছ থেকে এক মাসের দূরত্েও থাকে, তবুও তাদের উপর আমার প্রভাব ছেয়ে যাবে । তৃতীয়ত কাফিরদের সাথে যুদ্ধ প্রাপ্ত মালে-গনীমত আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে । অথচ পূর্ববর্তী উম্মতদের জন্য তা হালাল ছিল না। বরং এসব মালের ব্যবহার মহাপাপ বলে মনে করা হতো। তাদের গনীমতের মাল ব্যয়ের একমাত্র স্থান ছিল এই যে, আকাশ থেকে বিদ্যুৎ এসে সে সমস্তকে জ্বালিয়ে খাক করে দিয়ে যাবে । চতুর্থত আমার জন্য সমগ্র ভূমগ্ুলকে মসজিদ করে দেওয়া হয়েছে এবং পবিত্র করার উপকরণ বানিয়ে দেওয়া হয়েছে। যাতে আমাদের নামায যে কোন জমি, যে কোন জায়গায় শুদ্ধ হয়, কোন বিশেষ মসজিদে সীমাবদ্ধ নয়। পক্ষান্তরে পূর্ববর্তী উম্মতদের ইবাদত শুধু তাদের উপাসনালয়েই হতো, অন্য কোথাও নয়। নিজেদের ঘরে কিংবা মাঠে-ময়দানে তাদের নামায বা' ইবাদত হতো না। তাছাড়া পানি ব্যবহারের যখন সামর্থ্য ও না থাকে তা পানি না পাওয়ার জন্য হোক কিংবা কোন রোগ-শোকের কারণে, তখন মাটির ছারা তায়াম্মুম করে নেওয়াই পবিত্রতা ও অযুর পরিবর্তে যথেষ্ট হয়ে যায়। পূর্ববর্তী উন্মতদের জন্য .এ সুবিধা ছিল না।, অতঃপর বললেন, আর পঞ্চমটির কথা তো বলতেই নেই, তা নিজেই নিজের উদাহরণ, একেবারে অনন্য । তা হলো এই যে, আল্লাহ্‌ তা“আলা তার প্রত্যেক রাসূলকে একটি দোয়া কবুল হওয়ার এমন নিশ্চয়তা দান করেছেন, যার কোন ব্যতিক্রম হতে পারে না। আর প্রত্যেক নবী-রাসূলই তাদের নিজ নিজ দোয়াকে বিশেষ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে নিয়েছেন এবং সে.উদ্দেশ্যও সিদ্ধ হয়েছে । আমাকে তাই বলা হলো আপনি কোন একটা দোয়া করুন। আমি আমার দোয়াকে আখিরাতের জন্য সংরক্ষিত করিয়ে নিয়েছি । সে দোয়া তোমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত &। %। | $ কলেমার সাক্ষ্য দানকারী যেসব লোকের জন হবে, তাদের কাজে লাগবে ।”” হযরত আবু মূসা আশ'আরী (রো) থেকে উদ্ধৃত ইমাম আহ্মদ' (র)-এর এক রিওয়ায়েতে আরও উল্লেখ রয়েছে. যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন যে; যে লোক আমার আবির্তাব সম্পর্কে শুনবে; তা সে আমার উম্মতদের মধ্যে হোক কিংবা ইহুদী-বৃস্টান হোক, যদি সে আমার উপর ঈমান না আনে, তাহলে জাহান্নামে যাবে। আর সহীহ বুখারী শরীফে এ আয়াতের বর্ণনা প্রসঙ্গে আবু দার্দা (রা)-র রিওয়ায়েতে উদ্ধৃত করা হয়েছে যে, হযরত আবূ বকর ও হযরত উমর (রা)-র মধ্যে কোন এক বিষয়ে মতবিরোধ হয় । তাতে হযরত উমর (রা) নারায হয়ে চলে যান! তা দেখে হযরত আবু বকর (রা)-ও মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)-_-১২ ///.009119021-0017

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।