৮৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ থণ্ড প্রতিটি অংশ, প্রতিটি দেশ ও রাষ্ট্র এবং বর্তমান ও ভবিষ্যত বংশধরদের জন্য__কিয়ামতকাল পর্যন্ত তা পরিব্যাপ্ত , আর মানব জাতি ছাড়াও এতে জিন জাতিও অন্তর্ভুক্ত । | মহানবী (সা)-এর নবুয়ত কিয়ামতকাল পর্যস্ত সমগ্র বিশ্বের জন্য ব্যাপক, তাই তার উপরই নবুয়তের,ধারাও সমাণ্ড 8 নবুয়ত সমাপ্তির এটাই 'হুলো প্রকৃত রহস্য । কারণ মহানবী (সা)-এর নবুয়ত যখন কিয়ামত পর্যন্ত আগত বংশধরদের জন্য ব্যাপক, তখন আর অন্য কোন ন্বী বা রাসূলের আবির্ভাবের না. কোন প্রয়োজনীয়তা রয়ে গেছে, না তার কোন অবকাশ আছে। আর এই হলো মহানবী (সা)-এর উম্মতের সে বৈশিষ্ট্যের প্রকৃত রহস্য যে, নবী করীম: (সা)-এর ভাষায় এতে সর্বদাই এমন একটি দল প্রতিষ্ঠিত থাকবে, যারা ধর্মের মাঝে সৃষ্ট যাবতীয় ফেতনা-ফাসাদের মুকাবিলা করবেন এবং. ধর্মীয় বিষয়ে সৃষ্ট স্মস্ত প্রতিবন্ধরুতা প্রতিরোধ করতে থাকবেন। কোরআন-সুন্নাহ্র ব্যাখ্যা ও বিশ্লেষণ ক্ষেত্রে যেসব বিভ্রান্তির সৃষ্টি হবে, এদল সেগুলোরও অপনোদন করবে এবং আল্লাহ্ তা'আলার বিশেষ সাহায্য ও সহায়তাপ্রাপ্ত হবে, যার ফলে তারা" সবার উপরই বিজয়ী হবে। কারণ প্রকৃতপক্ষে এ দলটি হবে মহানবী (সা)-এর রিসালতের দায়িত্ব সম্পাদনে তীরই স্থলাভিষিক্ত-__(নায়েব)। . ইমাম রাখী রে) ১: (|| 2০1১5 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে, এ.আয়াতে এই ইঙ্গিত বিদ্যমান রয়েছে যে, এই উদ্মতের মধ্যে “সাদেকীন' অর্থাৎ সত্যনিষ্ঠদের একটি দল অবশ্যই অবশিষ্ট থাকবে । তা না হলে বিশ্ববাসীর প্রতি সত্যনিষ্ঠদের সাথে থাকার নির্দেশই দেওয়া হতো না। আর এরই ভিত্তিতে ইমাম রাষী (র) সর্বযুগে ইজমায়ে-উন্মত বা মুসলমান জাতির একমত্যকে শরীয়তের দলীল বলে প্রমাণ করেছেন। তার কারণ, সত্যনিষ্ঠ দলের বর্তমানে কোন ভুল বিষয় কিংবা কোন পহভ্ষ্টতায় সবাই এঁকমত্য বা এঁক্যবদ্ধ হতে পারে না। ইমাম ইবনে কাসীর (র) বলেছেন যে, এ আয়াতে মহানবী (সা)-এর খাতামুন্নাবিষ্টান বা শেষনবী হওয়ার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। কারণ হুযূর (সা)-এর আবির্ভাব ও রিসালত যখন কিয়ামত পর্যস্ত আগত সমস্ত বংশধরদের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য ব্যাপক, তখন আর অন্য কোন নতুন রাসূলের প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকেই না। সেজন্যই শেষ যমানায় হযরত ঈসা (আ) যখন আসবেন, তখন তিনিও যথাস্থানে নিজের নবুয়তে বিদ্যমান থাকা সত্ত্বেও. মহানবী (সা) কর্তৃক প্রবর্তিত শরীয়তের উপরই আমল করবেন । [হুযুরে আকরাম (সা)-এর আবির্ভাবের পূর্বে তার নিজন্ব-যে শরীয়ত ছিল, তাকে তখন তিনিও রহিত বলেই গণ্য করবেন ।]. বিশুদ্ধ রেওয়ায়েত দ্বারা তা-ই প্রতীয়মান হয় । রাসূলে করীম (সা)-এর আবির্ভাব এবং তীর রিসালত যে কিয়ামত পর্যন্ত ব্যাপক, এ আয়াতটি তো তার প্রকৃষ্ট প্রমাণ আছেই__তাছাড়া কোরআন মজীদে আরও কতিপয় আয়াত তার প্রমাণ বহন করে। যেমন বলা হয়েছে ঃ ৮১0 91893 ১১। 3৯ গু ০৯32 অর্থাৎ আমার প্রতি এই কুরআন ওহীর মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তোমাদের আল্লাহ্র আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করি এবং তাদেরকেও ভীতিপ্রদর্শন করি যাদের কাছে এ কোরআন পৌঁছবে আমার পরে । [অর্থাৎ হুযূর (সা)-এর তিরোধানের পরে ॥] মহানবী (সা)-এর কয়েকটি শুরুত্ৃপূর্ণ বৈশিষ্ট্য £ ইবনে কাসীর মস্নদে আহমদ গ্রন্থের বরাত দিয়ে অত্যন্ত নির্ভরযোগ্য সনদের সাথে উদ্ধৃত করেছেন যে, গযৃওয়ায়ে-তাবুকের (তাবুক, ///.09119021-0017
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।