তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ তফসীরে মা“আরেফুল কোরআন £ চতুর্থ খণ্ড কঠিন হয়ে থাকে; তবুও তাদের অবস্থা এই ছিল যে, এ আয়াতটি অবতীর্ণ হওয়ার পর হযরত সিদ্দীকে আকবর (রা) যখন মহানবী (সা)-এর খিদমতে কোন বিষয় নিবেদন করতেন, তখন এমনভাবে বলতেন যেন কোন গোপন বিষয় আস্তে আস্তে বলছেন। এমনি অবস্থা ছিল হ্যরত ফারূকে আযম রো)-এরও ।_(শেফা) হযরত আমর ইবনুল আ'স (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) অপেক্ষা আমার কোন প্রিয়জন সারা বিশ্বে ছিল না। আর আমার এ অবস্থা ছিল যে, আমি তীর প্রতি পূর্ণ দৃষ্টিতে দেখতেও পারতাম না। আমার কাছে যদি হুযুর আকরাম (সা)-এর আকার অবয়ব সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে তা বলতে আমি এ জন্য অপারক যে, আমি কখনও তার প্রতি পূর্ণ দৃষ্টিতে চেয়েও দেখিনি। ইমাম তিরমিযী হযরত আনাস (রা)-এর বর্ণনায় রেওয়ায়েত করেছেন যে, সাহাবীদের মজলিসে যখন হুযূর আকরাম (সা) তশরীফ আনতেন তখনই সবাই নিম্নদৃষ্টি হয়ে বসে থাকতেন। শুধু সিদ্দীকে আকবর ও ফারূকে আযম (রা) তার দিকে চোখ তুলে চাইতেন; আর তিনি তাদের দিকে চেয়ে মুচকি হাসতেন। _ওরওয়া ইবনে মাসউদকে মক্কাবাসীরা গুপ্তচর বানিয়ে মুসলমানদের অবস্থা জানার জন্য মদীনায় পাঠাল। সে সাহাবায়ে কিরাম (রা)-কে হুযূর (সা)-এর প্রতি এমন নিবেদিতপ্রাণ দেখতে পেল যে, ফিরে গিয়ে রিপোর্ট দিল; “আমি কিস্রা ও কায়সারের দরবারও দেখেছি এবং সম্রাট নাজ্জাশীর সাথেও সাক্ষাৎ করেছি। কিন্তু মুহাম্মদ (সা)-এর সাহাবীদের যে অবস্থা আমি দেখেছি, এমনটি আর কোথাও দেখিনি । আমার ধারণা, তোমব্রা কম্মিনকালেও তাদের মুকাবিলায় জয়ী হতে পারবে না।” হযরত মুগীরা ইবনে শো'বা রো)-এর বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, হুযুর আকরাম (সা) যখন ঘৰের ভিতর অবস্থান করতেন, তখন তাকে বাইরে থেকে সশব্দে ডাকাকে সাহাবায়ে কিরাম বে-আদবী মনে করতেন । দরজায় কড়া নাড়তে হলেও শুধু নখ দিয়ে টোকা দিতেন যাত্রে বেশি জোরে শব্দ না হয়। মহানবী (সা)-এর তিরোধানের পরও সাহাবায়ে কিরামের অভ্যাস ছিল যে, মসজিদে-নববীতে কখনও জোরে কথা বলা তো দূরের কথা, কোন ওয়াজ কিংবা বয়ান বিবৃতিও উচ্চৈঃস্বরে করা পছন্দ করতেন না। অধিকাংশ সাহাবী (রা)-র এমনি অবস্থা ছিল যে, যখনই কেউ হুযূর আকরাম (সা)-এর পবিত্র নাম উল্লেখ করতেন, তখনই কেঁদে উঠতেন এবং ভীত হয়ে পড়তেন। এই শ্রদ্ধা ও মর্যাদাোবোধের বরকতেই তারা নবুয়তী ফয়েয থেকে বিশেষ উত্তরাধিকার লাভ করতে পেরেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামীনও এ কারণেই তাদেরকে আদ্বিয়া (আ)-এর পর সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। আউল হে পাতা 4 9255 27টি ০ | বে , ৩৫৭৫ হা টিন 23৮5589012৩ *)12) [১৬৮০১৯১৬১০৮ ///.1091019021-0017

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।