৮০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খও (সা)-এর গুণ ও বৈশিষ্ট্যসমূহ পড়েছি ঃ তিনি খুব বেঁটেও হবেন না, আবার খুব লম্বাও হবেন না। উজ্জ্বল বর্ণ ও দু”টি কেশ-গুচ্ছধারী হবেন। তার দু*টি কাধের মধ্যস্থলে নবুয়তের মোহর থাকবে । তিনি সদকা গ্রহণ করবেন না। গাধা ও উটের উপর সওয়ারী করবেন। ছাগলের দুধ নিজে দুইয়ে নেবেন। তালি লাগানো জামা পরবেন। আর যারা এমন করে তারা অহঙ্কার মুক্ত হয়ে থাকেন। তিনি ইসমাঈল (আ)-এর বংশধর হবেন । তার নাম হবে আহমদ । আর ইবনে সা"'আদ, দারেমী ও বায়হাকী যথাক্রমে তাব্কাত, মাস্নাদ ও “দালায়েলুনন বুয়ত' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা) থেকে উদ্ধৃত করেছেন; যিনি ছিলেন ইহুদীদের সবচেয়ে বড় আলিম এবং তওরাতের সর্বপ্রধান বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে, তওরাতে রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে উল্লেখ রয়েছে ঃ হে নবী, আমি আপনাকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী, সকর্মশীলদের জন্য সুসংবাদদাতা অস্ত্কর্মীদের জন্য ভীতি প্রদর্শনকারী ১৬৮৮৮ বানিয়ে পাঠিয়েছি। আপনি আমার বান্দা ও রাসূল। আমি আপনার নাম “মুতাওয়াক্কিল' রেখেছি। আপনি কঠোর মেজাধীও নন, দাঙ্গাবাজও নন । হাটে-বাজারে হট্রগোলকারীও নন। মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করেন না; বরং ক্ষমা. করে দেন। আল্লাহ্ তা'আলা ততক্ষণ- পর্যন্ত আপনাকে মৃত্যু দেবেন না, যতক্ষণ না আপনার মাধ্যমে বাকা জাতিকে সোজা করে নেবেন। এমনকি যতক্ষণ না তারা :&। 41 খ। 3 (আল্লাহ্ ছাড়া আর কোন উপাস্য নেই)-এর মন্ত্রে স্বীকৃত হয়ে যাবেন, যতক্ষণ না অন্ধ চোখ খুলে দেবেন, বধির কান যতক্ষণ না শোনার যোগ্য বানাবেন এবং বন্ধ হৃদয় যতক্ষণ না খুলে দেবেন। : এমনি ধরনের একটি রেওয়ায়েত হযরত আবদুল্লাহ্ ইবনে আম্র ইবনে আস্ (রা) থেকে বোখারী শরীফেও উদ্ধৃত হয়েছে। -আর প্রাচীন গ্রন্থ-বিশারদ আলিম হযরত ওহাব ইবনে ম্ুনাব্বিহ (রা) থেকে ইমাম বায়হাকী আল্লাহ তাআলা যবুর কিতাবের মধ্যে হযরত দাউদ (আ)-এর প্রতি ওহী নাষিল করেন যে, হে দাউদ, আপনার পরে একজন নবী আসবেন, যার নাম হবে “আহ্মদ' । আমি তার - প্রতি কখনও অস্ভুষ্ট হবো না এবং তিনি কখনও আমার না-ফরমানী করবেন না। আমি তার গত-আগত সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি। তার উদ্মত হলো দয়াকৃত উম্মত (উম্মতে মরহুমাই)। আমি তাদেরকে সে সমস্ত নফল বিষয় দান করছি, যা পূর্ববতী নবীদের প্রতি অপরিহার্য করেছিলাম । এমনকি তারা হাশরের দিনে আমার সামনে এমন অবস্থায় উপস্থিত “হবে যে, তাদের. নূর আহ্িয়া আলায়হিমুস্ সালামের নূরের মনত হবে ।.হে দাউদ, আমি মুহাম্মদ (সা) ও তার উম্মতকে সমস্ত উম্মত অপেক্ষা শ্রেষ্ঠত্ দান করেছি। আমি তাদেরকে বিশেষভাবে ছয়টি বিষয় দিয়েছি, যা অন্য কোন উম্মতকে দেইনি । ১. কোন ভুল-ভ্রান্তির জন্য তাদের কোন শাস্তি হবে না। ২. অনিচ্ছা সত্ত্বেও তাদের দ্বারা কোন পাপ কাজ হয়ে গেলে যদি সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব । ৩. ///.091190781-0017
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।