সুরা আ'রাফ ৭৯ তখন তারা নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ এটা আমরা কেমন করে সহ্য করব যে, একজন ইহুদী আপনাকে বন্দী করে রাখবে ? হুযূর (সা) বললেন, “আমাদের পরওয়ারদিগার কোন চুক্তিবদ্ধ ব্যক্তির প্রতি যুলুম করতে আমাকে বারণ করেছেন ।” ইন্ছাদী এসব ঘটনাই লক্ষ্য করছিল। ভোর হওয়ার সাথে সাথে ইহুদী বলল ঃ 10৮০ 4 ফিড, থ।। যা এসি ও 15:51 (আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে আপনি আল্লাহ্র রাসূল) । এভাবে ইসলাম গ্রহণ করে নিয়ে সে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহ্র রাস্তায় দিয়ে দিলাম । আর আমি আল্লাহ্র কসম করে বলছি, এতক্ষণ আমি যা কিছু করেছি তার উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষা করা যে, তওরাতে আপনার যেসব গুণ-বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তা আপনার মধ্যে যথার্থই বিদ্যমান কি, নয়। আমি আপনার সম্পর্কে তওরাতে এ কথাগুলো পড়েছি ঃ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ্, তার জন্ম হবে মক্কায়, তিনি হিজরত করবেন “তাইবা'র দিকে; আর তার দেশ হবে সিরিয়া । তিনি কঠোর মেজাযের হবেন না, কঠোর ভাষায় তিনি কথাও বলবেন না, হাটে-বাজারে তিনি হন্টগোলও করবেন না। অশ্রীলতা ও নির্লজ্জতা থেকে তিনি দূরে থাকবেন। পরীক্ষা করে আমি এখন এসব বিষয় সঠিক পেয়েছি। কাজেই সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ছাড়া কোন উপাস্যই নেই; আর আপনি হলেন আল্লাহ্র রাসূল। আর এই হলো আমার অর্ধেক সম্পদ । আপনি যেভাবে খুশি খরচ করতে পারৈন। সে ইহুদী বহু ধন-সম্পত্তির মালিক ছিল। তার অর্ধেক সম্পদও ছিল এক বিরাট সম্পদ। (বায়হাকী কৃত “দালায়েলুন্নবুয়ত গ্রন্থের বরাত দিয়ে 'তফসীরে মাযহারীতে' ঘটনাটি উদ্ধৃত করা হয়েছে। ইমাম বগভী (র) নিজ সনদে কা'আবে আহ্বার (রা) থেকে উদ্ধৃত করেছেন যে, তিনি বলেছেন, তওরাতে হুযূর আকরাম (সা) সম্পর্কে লেখা রয়েছে ঃ মুহাম্মদ আল্লাহ্র রাসূল ও নির্বাচিত বান্দা। তিনি না কঠোর মেজাযের লোক, না বাজে বক্তা । তিনি হাটে-বাজারে হট্টগোল করার লোক নন। তিনি মন্দের প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করবেন না, বরং ক্ষমা করে দেবেন এবং ছেড়ে দেবেন। তার জন্ম হবে মন্ধায়, আর হিজরতে হবে তাইবায়, তার দেশ হবে শাম (সিরিয়া)। আর তার-উম্মত হবে “হাম্মাদীন' অর্থাৎ আনন্দ-বেদনা উভয় অবস্থাতেই আল্লাহ্ তা'আলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশকারী । তারা যেকোন উর্বারোহণকালে তকবীর বলবে । তারা সূর্যের ছায়ার প্রতি লক্ষ্য রাখবে, যাতে সময় নির্ণয় করে যথাসময় নামাষ পড়তে পারে । তিনি তার. শরীরের নিম্নাংশে “তহবন্দ' (লুঙ্গি) পরবেন এবং হস্ত-পদাদি ওযুর মাধ্যমে পবিত্র-পরিচ্ছন্ন রাখবেন । তাদের আযানদাতা আকাশে সুউচ্চ স্বরে আহবান করবেন । জিহাদের ময়দানে তাদের সারিগুলো এমন হবে যেমন নামাযে হয়ে থাকে । রাতের বেলায় তাদের তিলাওয়াত ও ঘিকিরের শব্দ এমনভাবে উঠতে থাকবে, যেন মধুমক্ষিকার শব্দ। -(মাযহারী) ইবনে সা'আদ ও ইবনে আসাকির (র) হযরত সাহাল মওলা খাইসামা রো) থেকে সনদ সহকারে উদ্ধৃত করেছেন যে, হযরত সাহাল বলেন, আমি নিজে ইঞ্জীলে মুহাম্মদ মুস্তফা ///.09119021-0017
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।