তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড ঘোষণা করেছে যে, শেষ নবীর গুণ-বৈশিষ্ট্য ও নিদর্শনসমূহ তওরাত ও ইজীলে রয়েছে, তখন এ কথাটি যদি বাস্তবতা বিরোধী হতো, তবে সে যুগের ইহুদী ও নাসারাদের হাতে ইসলামের বিরুদ্ধে এমন: এক বিরাট হাতিয়ার উপস্থিত হতো যার মাধ্যমে (সহজেই) কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারত যে, না, তওরাত ও ইঞজীনের কোথাও নবীয়ে উম্মী (সা) সম্পর্কে আলোচনা' নেই। কিন্তু তখনকার ইহুদী বা নাসারারা কোরআনের. এ ঘোষণার বিরুদ্ধে কোন পাল্টা ঘোষণা করেনি । এটাই একটা বিরাট প্রমাণ যে, তখনকার তওরাতও' ইঞ্জীলে- রাসূল করীম (সা)-এর গুণ-বৈশিষ্ট্য ও নিদর্শনাদি সম্পর্কে বিশদ আলোচনা বিদ্যমান-ছিল, ফলে তারাও ছিল সম্পূর্ণ নীরব-নিশ্ুপ। | খাতিমুন্নাবিয়্টান (সমস্ত নবীর শেষ. নবী) (সা)-এর যেসব গুণ ও বৈশিষ্ট্য তওরাত ও ইস্জরীলে লিপিবদ্ধ ছিল সেগুলোর কিছু আলোচনা তওরাত ও ইঞ্জীলের উদ্ধৃতি সাপেক্ষে কোরআন মজীদেও করা হয়েছে। আর কিছু সে সমস্ত মনীষীর উদ্ধৃতিতে হাদীসে উল্লেখ করা হয়েছে, ফারা তওরাত ও ইঞ্ীলের আসল সংকলন সচক্ষে দেখেছেন এবং তাতে হুযুরে আকরাম (সা)-এর আলোচনা নিজে পড়েই মুসলমান হয়েছেন। হযরত বায়হাকী (র) 'দালায়েলুন্নবুয়ত' গ্রন্থে উদ্ধৃত করেছেন যে, হযরত আনা রো) বলেছেন যে, কোন এক ইহুদী বালক নবী করীম (সা)-এর খিদমত.করত.| হঠাৎ সে একবার অসুস্থ হয়ে পড়লে হুযূর (সা) তার অবস্থা জানার জন্য-তশরীফ নিয়ে গেলেন। তিনি দেখলেন, তার পিতা তার মাথার কাছে দীড়িয়ে তওরাত তিলাওয়াত করছে। হুযূর (সা) বললেন ঃ হে ইহুদী, আমি তোমাকে কসম দিচ্ছি সেই মহান সত্তার, যিনি মূসা (আ)-এব্র উপর তওরাত নািল করেছেন, তুমি কি তওরাতে আমার অবস্থা ও গুণ-বৈশিষ্ট্য এবং আবির্ভাব সম্পর্কে কোন বর্ণনা পেয়েছ £ সে অস্বীকার করল । তখন তার ছেলে. বলল, ইয়া রাসূলাল্লাহ, তিনি (ছেলেটির পিতা) ভুল বলছেন তওরাতে আমরা আপনার.আলোচনা এবং আপনার গুণ-বৈশিষ্ট্য দেখতে পাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌. ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং আপনি তার প্রেরিত রাসূল । অতঃপর হুযূরে আকরাম (সা). সাহাবায়ে কিরাম (রো)-কে নির্দেক্ দিলেন যে, এখন এ বালক মুসলমান । তার মৃত্যুর পর তার কাফন-দাফন মুসলমানরা করবে । তার পিতার হাতে দেওয়া হবে না।-মোযহারী) আর হযরত আলী মুর্তযা (রা) বলেন যে, হুযুর আকরাম সা)-এর নিকট জনৈক ইহুদীর কিছু খণ প্রাপ্য. ছিল। সে এসে তার খণ চাইল । হুযূর (সা) বললেন, এই মৃহূর্তে আমার কাছে কিছু নেই; আমাকে কিছু সময় দাও.। ইহুদী কঠোরভাবে তাগাদা করে বলল, আমি আপনাকে খণ পরিশোধ না করা পর্যন্ত কিছুতেই ছাড়ব না। হুযূর (সা) বললেন, তোমার সে অধিকার রয়েছে-আমি তোমার কাছে বসে পড়ব। তারপর হুযূর (সা) সেখানেই বসে পড়লেন এবং যোহর, আসর, মাগরিব ও ইশার নামায সেখানেই আদায় করলেন । এমন কি পরের দিন ফজরের নামাঘও সেখানেই পড়লেন । বিষয়টি দেখে সাহাবায়ে কিরাম (রা) অত্যন্ত মর্মাহত হলেন এবং ক্রমাগত রাগান্বিত হচ্ছিলেন; আর ইহুদীকে আস্তে আস্তে ধমকাচ্ছিলেন, যাতে সে হুযূর (সা)-কে ছেড়ে দেয়৷ হুযূর (সা) বিষয়টি বুঝতে পেরে সাহাবীদের বললেন, একি করছ £ ///.091019021-0017

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।