তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৭২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড নিয়ে গেলেন। ওয়াদা অনুযায়ী তারা নিজ কানে আল্লাহ্‌র. কালামও শুনল । এ প্রমাণও যথার্থভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। তখন তারা পুনরায় বলতে লাগল, কে জানে, এ শব্দ আল্লাহরই, না অন্য কারও! আমরা তো তখনই বিশ্বাস করব, আল্লাহ্‌কে যখন প্রকাশ্যে আমাদের সামনে সরাসরি দেখতে পাব । তাদের এ দাবি যেহেতু একান্তই হঠকারিতা ও মূর্খতার ভিত্তিতে ছিল, তাই তাদের উপর. এশী, রোষানল বর্ষিত হলো। ফলে-তাদের নিচের দিক.থেকে এল ভূকম্পন, আর উপর দিক থেকে শুরু হলো বজ্র গর্জন। যার দরুন তারা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং দৃশ্যত মৃতে পরিণত হলো। এ ঘটনার বর্ণনা প্রসঙ্গে সূরা বাকারায় এক্ষেত্রে ৪০৮০ (সায়ে'কাহ্‌) শব্দ ব্যবহৃত হয়েছে। আর এখানে বলা হয়েছে «৪১ রোজফাহ)। “সায়েকা' অর্থ বজ গর্জন । আর 'রাজফাহ' অর্থ ভূকম্পন 1-কাজেই ভূকম্পন ও বজ্ত গর্জন একই সাথে আর্ত হয়ে যাওয়াও কিছুই অসন্ভকনয়। . যাহোক, প্রকৃতপক্ষে মৃত্যু হোক আর নাই হোক, তারা মৃতের মত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, যাতে বাহ্যত মৃত বলেই মনে হতে পারে । এ ঘটনায় হযরভ মূসা (আ) অত্যন্ত মর্মাহত হলেন । কারণ একে তো এরা ছিল সম্প্রদায়ের বাছা বাছা (বুদ্ধিজীবী) লোক, দ্বিতীয়ত জাতির কাছে গিয়ে তিনি কি জবাব দেবেন । তারা অপবাদ আরোপ করবে যে, মূসা (আ) তাদেরকে কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে । তদুপরি এ অপবাদ আরোপের পর এরা আমাকেও রেহাই দেরে না; নির্থাৎ হত্যা করবে । সেজন্যই তিনি আল্লাহ্র-দরবারে নিবেদন করলেন, ইয়া পরওয়ারদিগার, আমি জানি এ ঘটনায় তাদেরকে হত্যা করা আপনার উদ্দেশ্য নয় । কারণ তাই যদি. হতো, তবে ইতিপূর্বে বহু ঘটনা ঘটেছে যাতে এরা নিহত হয়ে যেতে পারত; ফিরাইউনের সাথে তাদের সলিল সমাধিও হতে পারত; কিংবা গোবৎস পুজার সময়ও সবার সামনে-হত্যা করে দেওয়া যেতে পারত। তাছাড়া আপনি ইচ্ছা করলে আমাকেও তাদের সাথেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু "আপনি তা চাননি । তাতে বোঝা যাচ্ছে, এক্ষেত্রেও তাদেরকে ধ্বংস করে দেওয়া-উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া এবং সতর্ক করা । তাছাড়া এটা হয়ই বা কেমন ফরে যে, আপনি আমাদের কয়েকজন নিরেট মূর্থের কার্যকলাপের দরুন আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন! এ ক্ষেত্রে নিজেকে নিজে ধ্বংস" করা" এ জন্য বলা হয়েছে যে, এই সত্তর জনের এভাবে অদৃশ্য মৃত্যুর পরিণতি সম্প্রদায়ের হাতে মূসা আ)-এর ধ্বংসেরই নামাস্তর-ছিল। অতপর নিবেদন এই যে, আমি জানি, এটা একান্তই আপনার পরীক্ষা, যাতে আপনি কোন কোন লোককে 'পথত্রষ্ট-গোমরাহ করে দেন, যার ফলে তারা আল্লাহ্‌ তাআলার না-শোকর বা কৃত হয়ে ওঠে । আবার অনেককে এর দ্বারা সুপথে প্রতিষ্ঠিত রাখেন। ফলে তারা আল্লাহ্‌ তা“আলার তত্ব ও কল্যাণসমূহকে উপলব্ধি করে প্রশান্তি অনুভব করতে থাকে । আমিও আপনার বিজ্ঞতা ও জ্ঞানী হওয়ার ব্যাপারে জ্ঞাত রয়েছি সুতরাং আপনার এ পরীক্ষায় আমি সন্ভুক্ট! তাছাড়া আপনিই তো আমাদের প্রকৃত অভিভাবক__আমাদিগকে ক্ষমা করুন, আমাদের প্রতি করুণা ও রহমত দান করুন। আপনিই সমস্ত ক্ষমাকারীর মধ্যে মহান ক্ষমাকারী । কাজেই তাদের ধৃষ্টতাকেও ক্ষমা করুন। বস্তুত (এ প্রার্থনার পর) তারা যথাপূর্ব জীবিত হয়ে ওঠে। ///.091019021-0017

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।