সূরা আ'রাফ ৭১ সৃষ্টি অথবা গ্রহণ করে,) তারাও আল্লাহ্র প্রতি অপবাদ আরোপের অপরাধে অপরাধী হয়ে সে শাস্তিরই যোগ্য হয়ে পড়ে ।__(মোযহারী) ইমাম মালিক (রে) এ আয়াতের মাধ্যমে প্রমাণ উপস্থাপন করে বলেছেন যে, ধর্মীয় ব্যাপারে যারা নিজেদের পক্ষ থেকে কোন বিদ'আত বা কুসংস্কার আবিষ্কার করে তাদের শাস্তি এই যে, তারা আখিরাতে আল্লাহ্র রোষানলে পতিত হবে এবং পার্থিব জীবনে অপমান ও লাঙ্না ভোগ করবে ।_ কুরতুবী) দ্বিতীয় আয়াতে সেসব লোকের অবস্থা বর্ণনা করা হয়েছে, যারা হযরত মূসা (আ)-এর সতর্কীকরণের পর নিজেদের এই অপরাধের জন্য তওবা করে নিয়েছে এবং তওবার জন্য আল্লাহ্র পক্ষ থেকে যে কঠোরতর শর্ত আরোপ করা হয়েছিল যে, তাদেরই একজন অপরজনকে হত্যা করতে থাকলেই তওবা কবৃল হকে__তারা সে শর্তও পালন করল, তখন হযরত মুসা (আ) আল্লাহ্ তা'আলার নির্দেশক্রমে তাদেরকে ডেকে বললেন, তোমাদের সবার তওবাই কবুল হয়েছে। এই হত্যাযজ্ঞে যারা মৃত্যুবরণ করেছে, তারা শহীদ হয়েছে, আর যারা বেঁচে রয়েছে তারা এখন ক্ষমাপ্রাপ্ত। এ আয়াতে বলা হয়েছে, যেসব লোক মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে তা সে যত বড় পাপই হোক, কুফরীও যদি হয়, তবুও পরবর্তীতে তওবা করে নিলে এবং ঈমান ঠিক করে ঈমানের দাবি অনুযায়ী নিজের আমল বা কর্মধারা সংশোধন করে নিলে, আল্লাহ্ তাকে নিজ রহমতে ক্ষমা করে দেবেন । কাজেই কারো দ্বারা কোন পাপ হয়ে গেলে, সঙ্গে সঙ্গে তা থেকে তওবা করে, নেওয়া একান্ত কর্তব্য । তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, হযরত মূসা (আ)-এর রাগ যখন প্রশমিত হয়, তখন তাড়াতাড়ি ফেলে রাখা তওরাতের তখতীগুলো আবার উঠিয়ে নিলে আল্লহ তা'আলাকে যারা ভয়-করে তাদের জন্য সে “সংকলন'-এ হিদায়েত ও রহমত.ছিল। রঃ «১-.এ বা 'সংকলন' বলা হর সে লেখাকে যা কোন রসথরাজি থেকে উদ্ধৃত করা হর । কোল কোন বর্ণনায় রয়েছে যে, হযরত মূসা (আ) রাগের মাথায় যখন তওরাতের তখতীগুলো তাড়াতাড়ি নামিয়ে রাখেন, তখন সেগুলো ভেঙ্গে গিয়েছিল । ফলে পরে আল্লাহ্তা'আলা অন্য কোন কিছুতে লেখা তওরাত দান করেছিলেন । তাকেই “নোসখা" বা সংকলন বলে উল্লেখ করা হয়েছে। সত্তর জন বনী-ইসরাঈলের নির্বাচন এবং তাদের ধ্বংসের ঘটনা ঃ চতুর্থ আয়াতে একটি বিশেষ ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে, হযরত মূসা '(আ) যখন আল্লাহ্র কিতাব তওরাত নিয়ে এসে বনী ইসরাঈলদের দিলেন, তখন নিজেদের বক্রতা ও ছলছুতার দরুন বলতে লাগল যে, আমরা একথা কেমন করে বিশ্বাস করব যে, এটা আল্লাহরই কালাম ? এমনও তো হতে পারে যে, আপনি নিজেই এগুলো নিয়ে এসে থাকরেন। মূসা (আ) তখন এ বিষয়ে তাদের নিশ্চয়তা বিধানের জন্য আল্লাহ্ তা'আলার দরবারে প্রার্থনা করগুলন। তারই প্রেক্ষিতে আল্লাহ্ তাআলার পক্ষ থেকে বলা হলো যে, আপনি এ সম্প্রদায়ের নির্বাচিত ব্যক্তিদের তৃরে নিয়ে আসুন । আমি তাদেরকেও নিজের কালাম শুনিয়ে দেব । তাহলেই বিষয়টি তাদের বিশ্বাস হয়ে যাবে । মূসা (আ) তাদের মধ্য থেকে সত্তর জনকে নির্বাচিত করে তৃরে ///.09119021-0017
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।