সূরা আ'রাফ ৬৯ নির্দেশ । তখন তাদের নিয়ে আসার জন্য একটা সময় ধার্য করা হলো । সুতরাং মূসা (আ) আমার নির্ধারিত সময়ে (তূরে নিয়ে আসার জন্য) সম্প্রদায়ের সত্তর জন লোককে নির্বাচিত করলেন। (সেখানে পৌছে যখন তারা আল্লাহ্র কালাম শুনল, তখন তাদের মধ্য থেকে একদল বেরিয়ে গিয়ে বলল, আল্লাহই জানে কে কথা বলছে! আমরা তো তখনই বিশ্বাস করব, যখন আল্লাহ্কে প্রকাশ্যে নিজের চোখে দেখতে পাব । আল্লাহ্র ভাষায় ৷ 5১১৮ - 413-$31 £/৯ আল্লাহ্ তা'আলা এই ধৃষ্টতার শাস্তি দিলেন। নিচের দিক থেকে এল ভূমিকম্প আর উপর দিক থেকে শুরু হলো এমন ভয়াবহ বজ্ব গর্জন যে, কেউ আর ফিরতে পারল না; সবাই সেখানেই স্তব্ধ হয়ে রয়ে গেল। সুতরাং) যখন তাদেরকে ভূমিকম্প (প্রভৃতি) এসে আঁকড়ে ধরল, [তখন মূসা (আ) মনে মনে ভয় করলেন যে, এমনিতেই বনী ইসরাঈল মূর্খ ও সন্দেহ-সংশয়গ্রস্ত তারা মনে করবে, হয়তো মৃসাই কোথাও নিয়ে গিয়ে এভাবে কোন রকমে তাদের ধ্বংস করে দিয়েছে । তখন সভয়ে] তিনি নিবেদন করলেন, হে পরওয়ারদিগার, (আমার দৃঢ়বিশ্বাস যে, তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া আপনার উদ্দেশ্য নয়। কারণ) এই যদি উদ্দেশ্য হতো, তাহলে ইতিপূর্বেই আপনি তাদেরকে এবং আমাকে ধ্বংস করে দিতেন। (কারণ এ মুহূর্তে তাদের ধ্বংস হয়ে যাওয়ার অর্থ বনী ইসরাঈলদের হাতে আমারও ধ্বংস হয়ে যাওয়া । আপনার যদি এমনি উদ্দেশ্য থাকত, তাহলে আগেও এমনটি করতে পারতেন, কিন্তু তা যখন করেন নি, তখন বুঝতে পেরেছি যে, তাদেরকে ধ্বংস করা, আপনার উদ্দেশ্য নয়। কারণ এতে আমার দারুণ বদনাম হবে এবং আমিও ধ্বংস হয়ে যাব। অতএব আমার বিশ্বাস ও আশা, আপনি আমাকে বদনামের ভাগী করবেন না। তাছাড়া) আপনি কি. আমাদের কয়েকজন আহাম্মকের গর্হিত আচরণের দরুন সবাইকে ধ্বংস করে দেবেন! (ধৃষ্টতা প্রদর্শন করে বোকামি করবে এরা; আর তাতে বনী ইসরাঈলদের হাতে আমিও ধ্বংস হবো । আমার একান্ত বিশ্বাস, আপনি তা করবেন না। সুতরাং বোঝা গেল যে, ভূমিকম্প ও বজ গর্জনের এ ঘটনাটি আপনার পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র) এমন পরীক্ষার দ্বারা আপনি যাকে ইচ্ছা গোমরাহীতে ফেলতে পারেন। (অর্থাৎ কেউ হয়তো এতে আল্লাহ্র প্রতি অভিযোগ এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করতে পারে ।) আবার আপনার যাকে ইচ্ছা তার রহস্য ও কল্যাণসমূহ (অনুধাবনের মাধ্যমে) হিদায়েতে অবিচল রাখতে পারেন । (কাজেই আমি আপনার অনুগ্রহ ও দয়ায়. আপনি যে মহাজ্ঞানী রহস্যজ্ঞাত সে বিষয়ে জানি । সেজন্য এ পরীক্ষায় আমি নিশ্চিন্ত । তাছাড়া) আপনিই তো আমাদের অভিভাবক; আমাদের ক্ষমা করে দিন, আমাদের প্রতি রহমত নাযিল করুন। আর আপনি সমস্ত ক্ষমাকারীদের মধ্যে সর্বাধিক ক্ষমাশীল । [সুতরাং ত্রাদের পাপ ক্ষমা করে দিন। (এ প্রার্থনার পর) সবাই যথাপূর্ব জীবিত হয়ে ওঠে । সূরা বাকারায় এর বিস্তারিত বর্ণনা রয়েছে ।| আর (এ দোয়ার সঙ্গে সঙ্গে তিনি রহমত বা দয়ার বিশ্লেষণ হিসেবে. এ দোয়াও করলেন যে, হে পরওয়ারদিগার,) আমাদের জন্য পার্থিব জীবনেও কল্যাণকর. সচ্ছলতা লিখে দিন এবং (তেমনিভাবে) আখিরাতেও কল্যাণ দান করুন । (কেননা) আপনার প্রতি আমরা একান্ত নিষ্ঠা ও আনুগত্যের সাথে) ফিরে এসেছি। আল্লাহ্ তাআলা [মূসা (আ)-এর দোয়া কবৃল করে নিয়ে] বললেন, ( হে মূসা, একে তো আমার রহমত আমার গযবের চেয়ে অগ্রবর্তী, //4.09119021-0017
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।