তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ তফসীরে মা'আরেফুল কোরআন £ চতুর্থ খণ্ড এখানে “অধিকার না থাকা” শব্দটি প্রয়োগ করে ইঙ্গিত করা হয়েছে যে, গর্বিত অহংকারীদের মুকাবিলায় প্রতি-অহংকার করা অন্যায় বা গোনাহ্‌ নয় । কারণ এক্ষেত্রে তা শুধু বাহ্যিক রূপের দিক দিয়ে অহংকার, প্রকৃত প্রস্তাবে তা নয়। যেমন, প্রবাদ আছে ৮১15 ০১১১৩, 1| ৮৯ ১:৩০০|| অর্থাৎ অহংকারীদের সাথে প্রতি-অহংকারই হলো নম্রতা ।__মাসায়েলে-সূলুক অহংকার মানুষেকে সুষ্ঠু জ্ঞান ও প্রশী ইলম থেকে বঞ্চিত করে দেয় £ আর গর্বিত- অহংকারীদের স্বীয় নিদর্শনসমূহ থেকে বঞ্চিত করে দেওয়ার প্রকৃত মর্ম হচ্ছে এই যে, তাদের থেকে আল্লাহ্‌র নিদর্শন বা আয়াতসমূহ বোঝা বা উপলব্ধি করার এবং তার দ্বারা উপকৃত হওয়ার সামর্থ্য ও তওফীক তুলে নেয়া হয়। আর এখানে “আল্লাহ্‌র নিদর্শন বা আয়াত' কথাটিও ব্যাপক অর্থে ব্যবহৃত হতে পারে । যাতে তওরাত, যবুর ও কোরআনে বর্ণিত আয়াত বা নিদর্শনসমূহ যেমন অন্তর্ভুক্ত, তেমনিভাবে অন্তর্তক্ত প্রাকৃতিক নিদর্শনসমূহ যা আসমান, যমীন ও তাতে অবস্থিত সৃষ্টির মাঝে বিস্তৃত। কাজেই আলোচ্য আয়াতের মূল বক্তব্য দীড়ায় এই যে, তাকাব্বুর, অর্থাৎ নিজেকে নিজে অন্যদের চাইতে বড় ও উত্তম মনে করা এমনই দূষণীয় ও জঘন্য যে, এতে যে পতিত হয়, তার সুষ্ঠু বুদ্ধি-জ্ঞান থাকে না। সেজন্যই সে আল্লাহ্‌ তা'আলার আয়াতের জ্ঞান থেকে বঞ্চিত থেকে যায় না থাকে কোরআনের আয়াত বুঝবার ক্ষমতা ও তওফীক, না আল্লাহ্‌ সৃষ্ট ্াকৃতিক নিদর্শনসমূহ সম্পর্কে যথার্থ চিন্তাভাবনার মাধ্যমে আল্লাহ্‌র মা'রেফাত বা পরিচয় লাভ। তফসীরে বূহুল-বয়ানে উদ্মেখ করা হয়েছে যে, এতে একথাই বোঝা যায় যে, অহংকার ও গর্ব এমন এক মন্দ অভ্যাস, যা এঁশী জ্ঞান লাভের পথে অন্তরায় হয়ে দীড়ায়। কারণ আল্লাহ্র জ্ঞান লাভ হতে পারে একমাত্র আল্লাহরই রহমতে । আর আল্লাহ্‌র রহমত হয় একমাত্র বিনগ্রতার মাধ্যমে । কাজেই হযরত মাওলানা রূমী যথার্থই বলেছেন $ ১৩১৮১) শা ০০ ৮৮০০ 5০৬ ১১১৯০ ৮1৯449০13০৮ (টিজেিলনি দিকের যেখানে জটিলতা উত্তরও সেদিকেই যায়।)” প্রথম দুই আয়াতে এ বিষয়টি আলোচনা করার পর পুনরায় হযরত মৃসা (আ) ও বনী ইসরাঈলদের কাহিনী বর্ণনা করা হয়ঃ হযরত মুসা আ) যখন তওরাত গ্রহণ করার জন্য ত্র পাহাড়ে গিয়ে ধ্যানে বসলেন এরং ইতিপূর্বে ত্রিশ দিন ও ত্রিশ রাত ধ্যানের যে নির্দেশ হয়েছিল, সে মতে স্বীয় সম্প্রদায়কে বলে গিয়েছিলেন-যে, ভ্রিশ দিন পরে আমি ফিরে আসব; সেক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলা যখন আরও দশ দিন ধ্যানের মেয়াদ বাড়িয়ে দিলেন, তখন ইসরাঈলী সম্প্রদায় তাদের চিত্রাচরিত তাড়াহুড়া ও ভ্রষ্টতার দরুন নানা রকম মন্তব্য করতে আরন্ত করল । তার সম্প্রদায়ে “সামেরী” নামে একটি লোক ছিল। তাকে সম্প্রদায়ের লোকেরা “বড় মোড়ল" বলে মানত । কিন্তু সে ছিল একান্তই দুর্বল বিশ্বাসের লোক । কাজেই সে সুযোগ বুঝে বনি ইসরাঈলের লোকদের বলল, তোমাদের কাছে ফিরাউনের সম্প্রদায়ের ঘেসব অলংকারপত্র রয়েছে, সেগুলো তো তোমরা কিবতীদের ///.091019021-0017

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।