৬২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড লাগলেন! ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে ষে মেরে ফেলার উপক্রম করেছিল । সুতরাং আমার উপর আর শক্রদের হাসিও না । আর আমাকে জালিমদের সারিতে গণ্য করো না। (১৫১) মুসা বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা কর আমাকে. আর আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তর্ভূক্ত কর । তুমি যে সর্বাধিক করুণাময় । তফসীরের সার-সংক্ষেপ (আনুগত্যের উৎসাহ দানের পর এবার বিরোধিতার দরুন ভীতি প্রদর্শন করা হচ্ছে যে,) আমি এমন সব লোককে আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে রাখব যারা পৃথিবীতে (নির্দেশ ও বিধানাবলী মান্য করার ব্যাপারে) দান্তিকতা প্রদর্শন করে, যার কোন অধিকারই তাদের নেই। (কারণ নিজেকে বড় মনে করা, তারই অধিকারতভুক্ত বিষয়, যিনি প্রকৃতপক্ষেই বড় । আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ্।) আর (তাদের জন্য এই বিমুখতার ফল দীড়াবে এই যে,) যদি সমথ (বিশ্বের) নিদর্শনসমূহ €-ও তারা) দেখে নেয়, তবুও চরম রূঢুতাবশত) সেগুলোর প্রতি ঈমান আনবে না এবং হিদায়েতের প্রথ দেখেও তাকে নিজেদের চলার পথ হিসাবে গ্রহণ করবে না! অথচ গোমরাহীর পথ দেখলে নিজ পথ হিসাবে গ্রহণ করে নেবে। (অর্থাৎ সত্যকে গ্রহণ না করাতে অন্তর কঠিন ও রূঢ় হয়ে পড়ে এবং বিমুখতা এমনি পর্যায়ে গিয়ে পৌছে।) আর (এ পর্যায়ের বিমুখতা) এ কারণে যে, তারা আমার আয়াত (বা নিদর্শন)-সমূহকে (আত্মন্তরিতার দরুন) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং (তার তাৎপর্য অনুধাবনে) নিরম্থসাহী রয়েছে। (হিদায়েত থেকে বঞ্চিত থাকার এ শাস্তি তো হলো দুনিয়াতে_) আর (আখিরাতের শাস্তি হবে এই যে,) এসব লোক, যারা আমার আয়াতসমূহকে এবং কিয়ামতের আগমনকে মিথ্যা বলে অভিহিত করেছে, তাদের সমস্ত কর্ম (যার মাধ্যম দ্বারা তাদের লাভের আশা ছিল) ব্যর্থ হয়ে যাবে । (আর এই ব্যর্থতার পরিণতিই হলো জাহান্নাম ।) এদেরকে সে শাস্তিই দেওয়া হবে, ষা কিছু এরা" করত । আর মূসা (আ) তওরাত আনার জন্য ত্র পর্বতে চলে গেলে] মূসা (আ)-এর সম্প্রদায় (অর্থাৎ বনী ইসরাঈল তার যাওয়ার পর নিজেদের অধিকৃত) অলঙ্কারাদির ছ্বারা- (যা এনেছিল) একটি 'বাছুর (বানিয়ে তাকে) উপাস্য সাব্যস্ত করল। (যার তাৎপর্য ছিল এতটুকুই যে,) একটি কাঠামো ছিল যার মধ্যে ছিল একটা শব্দ। (এছাড়া তাতে আর. কোন মহত্ুই ছিল না, যাতে কোন বুদ্ধিমানের মনে উপাস্য বলে ভ্রম হতে পারে ।) তারা কি দেখেনি যে, (তাতে একটা: মানুষের সমান ক্ষমতাও ছিল না ? এবং) সেটা তাদের সাথে কোন কথাও বলতে পারছিল না, কিংবা তাদেরকে (দীন বা দুনিয়ার) কোন পথও বাতলে দিচ্ছিল না__ (আল্লাহ্র মত কোন বৈশিষ্ট্য তা দূরের কথা. । যাহোক,) এ বাচুরটিকে তারা উপাস্য সাব্যস্ত করল এবং (যেহেতু এতে প্রকৃত কোন সন্দেহের কারণ ছিল না, সেহেতু তারা) একটা বোকার মত কাজই করল । আর মূসা (আ)-এর ফিরে আসার পর (যোর বর্ণনা পরে আসছে-তার সতকীকিরণে) যখন (বিষয়টি তারা বুঝতে পারুল এবং নিজেদের এহেন গর্হিত আচরণের দরুন) লঙ্জিত হলো ///.09119021-0017
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।