৫৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড বিশ্বাস স্থাপন করছি। (১৪৪) (পরওয়ারদিগার) বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি । সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম, গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক । (১৪৫) আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয় । অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও । শীপ্বই আমি তোমাদের দেখাব কাফিরদের বাসস্থান । তফসীরের সার-সংক্ষেপ আর যখন মূসা (আ) (এই ঘটনায়) আমার (ওয়াদাকৃত) সময়ে এসেছিলেন (যার বর্ণনা করা হচ্ছে), তার পরওয়ারদিগার তার সাথে (বিশেষ অনুগ্রহ ও সদয়) কথাবার্তা বললেন (এবং আগ্রহের প্রবলতায় দর্শন লাভের আগ্রহ সৃষ্টি হলো) তখন নিবেদন করলেন, হে আমার পালনকর্তা! আমাকে তোমার দীদার (বা দর্শন) দান কর, যাতে আমি তোমাকে (একটিবার) দেখতে পাই। (তখন) ইরশাদ হলো, তুমি আমাকে (এ পৃথিবীতে) কম্মিনকালেও দেখতে পারবে না। (কারণ তোমার এ চোখ প্রভুর সৌন্দর্যের জ্যোতি সহ্য করতে পারবে না। যেমন, মুসলিম শরীফের উদ্ধৃতিতে মিশ্কাতে বর্ণিত হয়েছে ৫৯১ ৩৮৯. ০৪১ 3) কিন্তু (তোমার সন্তুষ্টির জন্য আমি প্রস্তাব করছি যে,) তুমি এ পাহাড়ের দিকে দেখতে থাক, আমি এর উপর একটি. ঝলক ফেলছি, এতে যদি তা স্বস্থানে স্থির থাকে, তাহলে যো হোক) তুমিও দেখতে পারবে । অতএব, মূসা (আ) সেদিকে দেখতে থাকলেন। বস্তুত তাঁর পরওয়ারদিগার যেইমাত্র এর উপর তাজাল্লী নিক্ষেপ করলেন, যে আলোকচ্ছটা সে পাহাড়কে ছিন্নভিন্ন করে দিল এবং মৃসা-আ) অচেতন হয়ে গেলেন। তারপর যখন চেতনা পেলেন, তখন নিবেদন করলেন, নিশ্চয়ই আপনার সত্তা (এই চোখের সহ্যশক্তি থেকে) পবিত্র (ও উর্ধে), আমি আপনার দরবারে (এই-সাগ্রহ নিবেদনের জন্য) ক্ষমা প্রার্থনা করছি এবং (আপনার যে বাণী ০51১5 ০1 তার প্রতি) সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। ইরশাদ হলো £ হে মুসা, আমি (তোমাকে) নিজের পক্ষ থেকে নবুয়ত (-এর পদমর্যাদা দিয়ে) এবং আমার সাথে কথোপকথনের সেম্মান দানের) মাধ্যমে অন্যান্য লোকের উপর তোমাকে. বিশিষ্টতা দিয়েছি (তাই যথেষ্ট)। কাজেই (এখন) তোমাকে যা কিছু দান করেছি (অর্থাৎ রিসালত, আমার সাথে কথোপকথন ও তওরাত) তা গ্রহণ কর এবং শুকরিয়া আদায় কর। আর আমি কয়েকটি তখতীর উপর (প্রয়োজনীয় নির্দেশাবলীও) যাবতীয় বিষয়ের বিশ্লেষণ তাদেরকে লিখে দিয়েছি। (এই তখতীগুলো যখন আমি দিয়েছি) কাজেই তাতে মনোনিবেশ সহকারে (নিজেও) আমল কর এবং নিজ সম্প্রদায়কেও বল; যাতে (তারা) তার ভাল ভাল নির্দেশসমূহ অনুযায়ী (অর্থাৎ তার সমস্ত নির্দেশের উপর যথাযথভাবে) আমল করে । আমি এবার শীঘ্বই তোমাদের (অর্থাৎ বনি ইসরাঈলদের) সেই হুকুম লংঘনকারীদের (অর্থাৎ ফিরাউনী বা আমালেকাদের) স্থান দেখাচ্ছি । (এতে মিসর বা সিরিয়ার'উপর যথাশীঘ বনি ইসরাঈল সম্প্রদায়ের অধিকার বিস্তারের সুসংবাদ এবং প্রতিশ্রুতি দান. করা হয়েছে। এর উদ্দেশ্য, বনি ইসরাঈলদের আনুগত্য ও এঁশী নির্দেশাবলী পালনের যে ন্বরকত. ও মহিমা রয়েছে, তার প্রতি উৎসাহিত করা ।) //4.09119021-0017
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।