সুরা আরাফ ৫৫ কোন ইফতার করা যাবে না-বিন্ময়ের ব্যাপার নয় কি? তফসীরে বূহুল-বয়ানে বর্ণিত আছে যে, এই পার্থক্যটা ছিল এতদুভয় সফরের প্রকৃতির পার্থক্যর দরুন । প্রথমোক্ত সফরের সম্পর্ক ছিল সৃষ্টির সাথে সৃষ্টির । পক্ষান্তরে তুর পর্বতের এই সফর ছিল সৃষ্টি থেকে আলাদা হয়ে মহান পরওয়ারদিগারের অন্বেষায়। এমন একটি মহৎ ক্রিয়ার প্রতিক্রিয়াতেই তার জৈবিক চাহিদা এমন স্তিমিত হয়ে গেছে এবং পানাহারের প্রয়োজনীয়তা এত কমে গেছে যে, ত্রিশ রোযা পর্যস্ত কোন কষ্টই তিনি অনুভব করেন নি। ইবাদতের বেলায় চান্ত্র হিসাব ও পার্থিব ব্যাপারে সৌর হিসাবের অবকাশ ঃ আয়াতটিতে আরও একটি বিষয় সাব্যস্ত হয় যে, নবী-রাসূলদের শরীয়তে তারিখের হিসাব ধরা হতো রাত থেকে । কারণ এ আয়াতেও ত্রিশ দিনের স্থলে ব্রিশ রাতের উল্লেখ করা হয়েছে । শ্রর কারণ হলো এই যে, নবী-রাসূলদের শরীয়তে চান্দ্রমাস গ্রহণীয়। আর চান্দ্রমাস শুরু হয় চাদ দেখা থেকে এবং-তা রাতের বেলাতেই হতে পারে । সেজন্যই মাস শুরু হয় রাত থেকে এবং তার প্রতিটি তারিখের গণনা শুরু হয় সূর্যাস্তের সাথে সাথে । আসমানি যত ধর্ম রয়েছে সে সবগুলোর হিসাবই এভাবে চান্ত্রমাস থেকে এবং তারিখের গণনা সূর্যাস্ত থেকে সাব্যস্ত করা হয়েছে। ইবনে আরাবীর বরাতে কুরতুবী উদ্ধৃত করেছেন যে, ১,৪| ০.....১ ০৪0০] ১.]| ০... এ.০১.০ অর্থাৎ সৌর হিসাব হলো পার্থিব লাভের জন্য আর চান্দ্র হিসাব হলো ইবাদত-উপাসনার জন্য। হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রো)-এর তফসীর অনুসারে এই বত্রিশ রাত্রি ছিল যিলকৃদ মাসের রাব্রি; আর এরই উপর যিলহজ্জ মাসের দশ রাত বাড়িয়ে দেওয়া হয়। এতে বোঝা যাচ্ছে যে, হযরত মূসা (আ) তওরাতের উপটৌকনটি লাভ করেছিলেন কুরবানীর দিনে ।-(কুরতুবী) _ আত্মন্তদ্ধিতে ৪০ দিনের বিশেষ তাৎপর্য £ এ আয়াতের ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে, অভ্যন্তরীণ অবস্থার সংশোধনে ৪০ দিনের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, যে লোক ৪০ দিন নিঃ্বার্থতার সাথে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তার অন্তর থেকে জ্ঞান ও হিকমতের ঝরনাধারা প্রবাহিত করে দেন।__ (হুল বয়ান) মানুষের প্রতি সকল কাজে ধীর-স্থিরতা ও ক্রমান্বয়ের শিক্ষা $ এ আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা বিশেষ সময় নির্ধারিত করে নেওয়া এবং তা ধীর-স্থিরতার সাথে পর্যায়ক্রমিকভাবে সমাধা করা আল্লাহ তা“আলার রীতি। কোন কাজে তাড়াহুড়া করা আল্লাহ্র পছন্দ নয়। সর্বপ্রথম স্বয়ং আল্লাহ তা“আলা তাঁর কাজের জন্য অর্থাৎ বিশ্ব সৃষ্টি উপলক্ষে ছয় দিনের সময় নির্ধারণ করে এ নিয়মটিই বাতলে দিয়েছেন । অথচ আল্লাহর পক্ষে আসমান-যমীন তথা সমগ্র বিশ্বজাহান সৃষ্টির জন্য এক মিনিট সময়েরও প্রয়োজন ছিল না। কারণ তিনি যখনই কোন কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। কিন্তু সময় নির্ধারণের এ বিশেষ পদ্ধতির মাধ্যমে সৃষ্টিকে এ হিদায়েত দানই ছিল উদ্দেশ্য যে, তোমরা প্রতিটি কাজ একান্ত ///.09119021-0017
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।