তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খও প্রথমত, চল্লিশ রাত ইতিকাফ করানোই যখন আল্লাহ্‌র ইচ্ছা ছিল, তখন প্রথমে ব্রিশ এবং পরে দশ বৃদ্ধি করে চন্রিশ করার তাৎপর্য কি ? একত্রেই চন্লিশ রাতের ইতিকাফের হুকুম দিয়ে দিলে কি ক্ষতি ছিল £ আল্লাহ্‌র হিকমতের সীমা-পরিসীমা কে জানবে! তবুও আলিম সমাজ এর কিছু কিছু হিকমত বা তাৎপর্য বর্ণনা করেছেন। তফসীরে রূহুল বয়ানে বলা হয়েছে যে, এর একটি তাৎপর্য হলো ক্রমধারা সৃষ্টি করা। যাতে কোন কাজ কারো দায়িত্বে অর্পণ করতে হলে প্রথমেই তার উপর সম্পূর্ণ কাজের চাপ সৃষ্টি করা না হয়; বরং ক্রমাৰয়ে বা ধাপে ধাপে যেন বাড়ানো হয়, যাতে সে সহজে তা পালন করতে পারে। তারপর অতিরিক্ত কাজ অর্পণ করা । তফসীরে কুরতুবীতে আরও বলা হয়েছে যে, এভাবে শাসক ও দায়িত্বশীল লোকদের শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে, কাউকে যদি কোন নির্দিষ্ট সময়ে কোন কাজের বা বিষয়ের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি উক্ত সময়ের মধ্যে তা সম্পাদন করতে ব্যর্থ হয়, তাহলে তাকে আরও সময় দেওয়া বাঞ্থনীয় । যেমন, মূসা আ)-এর সাথে হয়েছে__ ত্রিশ রাতে যে অবস্থা লাভ উদ্দেশ্য ছিল তা যখন পূর্ণ হয়নি, তখন অতিরিক্ত দশ রাত বাড়িয়ে দেওয়া হয়। কারণ এই দশ রাত বৃদ্ধির ব্যাপারে তফসীরকারগণ যে ঘটনার উল্লেখ করেছেন তা হলো এই যে, ত্রিশ রাতের ইতিকাফের সময় হযরত মূসা (আ) নিয়মানুযায়ী ত্রিশটি রোযাও রেখেছেন, কিন্তু মাঝে কোন ইফতার করেন নি। ত্রিশ রোযা শেষ করার পর ইফতার করে তৃর পর্বতের নির্ধারিত স্থানে গিয়ে হাযির হলে আল্লাহ্‌র পক্ষ থেকে বলা হলো যে, রোযাদারের মুখ থেকে যে বিশেষ এক রকম গন্ধ পেটের বাম্পজনিত কারণে সৃষ্টি হয়, তা আল্লাহ্‌ তা'আলার নিকট অতি পছন্দনীয়, কিন্তু আপনি মেসওয়াক করে সে গন্ধ দূর করে দিয়েছেন, কাজেই আর দশটি রোযা রাখুন যাতে সে গন্ধ আবার সৃষ্টি হয়। কোন কোন তফসীর-সংক্রান্ত রেওয়ায়েতে উদ্ধৃত আছে যে, ত্রিশ রোযার পর হযরত মূসা (আ) মেসওয়াক করে ফেলেছিলেন, যার ফলে রোযাজনিত মুখের গন্ধ চলে গিয়েছিল। এতে প্রমাণিত হয় না.যে, রোযাদারের জন্য মেসওয়াক করা অনুত্তম বা নিষিদ্ধ। কারণ প্রথমত এই রেওয়ায়েতের কোন সনদ নেই । দ্বিতীয়ত এমনও হতে পারে যে, এ হুকুমটি ব্যক্তিগতভাবে শুধু মুসা (আ)-এরই জন্য; সাধারণ নির্দেশ নয় । অথবা মূসা (আ)-এর শরীয়তে এ ধরনের হুকুম হয়তো সবারই জন্য ছিল যে, রোযার সময় মেসওয়াক করা যাবে না। কিন্তু শরীয়তে মুহাম্মদীয়া বা মহানবী (সা)-এর শরীয়তে রোযা অবস্থায় মেসওয়াক করার প্রচলন হাদীসের দ্বারা প্রমাণিত রয়েছে, যা বায়হাকী হযরত আয়েশা (রা)-এর র্রেওয়ায়েতে উদ্ধৃত করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে যে, হুযুরে আকরাম (সা) বলেছেন ৫ এ।১-..| (১.০ 49৮১ ১২৯ অর্থাৎ রোযাদারের সর্বোত্তম কাজ হলো মেসওয়াক করা । এই রেওয়ায়েতটি জামেউস্-সগীরে উদ্ধৃত করে একে “হাসান' বলা হয়েছে। "জ্ঞাতব্য $ এ রেওয়ায়েতের প্রেক্ষিতে একটা প্রশ্ন হয় যে, হযরত মুসা (আ) হযরত খিষিরের সন্ধানে যখন সফর করছিলেন, তখন যে ক্ষেত্রে অর্ধ দিনের ক্ষুধাতেও ধৈর্য ধারণ করতে পারেন নি, এবং নিজের ভ্রমণসঙ্গীকে বলেছেন যে, 5৯ ০. ১০ (১ ১৪ 5581591 (“ .. অর্থাৎ আমাদের নাশৃতা বের কর। কারণ এ ভ্রমণ আমাদের পরিশ্রান্তির সম্মুখীন করে ///.091190781-0017

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।