সুরা আ'রাফ ৫১ আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, মানুষ যদি এমন কোন লোক বা দলের প্রতিতবন্দিন্ার সম্মুখীন হয়, যাকে প্রতিহত করা তার ক্ষমতার বাইরে, তবে সেক্ষেত্রে কৃতকার্যতা ও কল্যাণের সঠিক পথ হলো তার মুকাবিলা না করে, বরং সবর করা । তিনি বলেন, যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির উৎপীড়নের মুকাবিলা উৎপীড়নের মাধ্যমে করে অর্থাৎ নিজেই নিজের প্রতিশোধ নেবার চিন্তা করে, তখন আল্লাহ্ তাআলা তাকে তার শক্তি-সামর্ঘ্যর উপর ছেড়ে দেন। তাতে সে কৃতকার্য হোক, কি অকৃতকার্য হোক__সে ব্যাপারে তার কোন দায়িত্ থাকে না। পক্ষান্তরে যখন কোন লোক মানুষের উৎপীড়নের মুকাবিলা ধৈর্য বা সবর এবং আল্লাহ্র সাহায্য প্রার্থনার মাধ্যমে করে, তখন আল্লাহ্ স্বয়ং তার জন্য পথ খুলে দেন। আর যেভাবে আল্লাহ্ বনী ইসরাঈলের সাথে তাদের সবর ও দৃঢ়তার প্রেক্ষিতে এই ওয়াদা করেছিলেন যে, তাদেরকে শক্রর উপর বিজ্রয়. এবং যমীনের উপরে শাসনক্ষমতা দান করবেন, তেমনিভাবে মহানবী (সা)-এর উম্মতের প্রতিও ওয়াদা করেছেন। 2১৬ ০51791১340 ০৯/০0151455 18551540180 225 আর যেভাবে বনী ইসরাঈলরা আল্লাহ্র ওয়াদা প্রত্যক্ষ করেছিল, মহানবী (সা)-এর উম্মতরা তার চেয়েও প্রকৃষ্টভাবে আল্লাহ্র সাহায্য প্রত্যক্ষ করেছে; সমগ্র বিশ্বে তাদের শাসন ও রাষ্ট্রকে ব্যাপক করে দেওয়া হয়েছে।-(রূহুল-বয়ান) এখানে এ প্রশ্ন করা যায় না যে, বনী ইসরাঈলরা তো ধৈর্ের সাথে কাজ করেনি বরং মূসা (আ) যখন ধৈর্যের উপদেশ দেন, তখন রুষ্ট হয়ে বলে উঠল £ ১31 সব সময়ই আমরা দুঃখ-দুর্দশার সম্মুখীন রয়েছি। তার কারণ, প্রথমত ফিরাউনের উৎপীড়নের মুকাবিলায় তাদের ধৈর্য এবং ঈমানের উপর তাদের দৃঢ়তা সর্বক্ষণই প্রতীয়মান। যদি কখনও হঠাৎ একআধটা অনুযোগ বেরিয়েও যায়, তবে তা ধর্তব্য নয়। দ্বিতীয়ত এমনও হতে পারে যে, বনী ইসরাঈর্লদের এ কথাটি অভিযোগ অনুযোগ ছিলই না, বরং দুঃখ প্রকাশ করার উদ্দেশ্যেও বলে থাকতে পারে। আলোচ্য আয়াতে অতঃপর বলা হয়েছে 81544 (১ 1১5, 2১১৪ ০:4০ 0৮5 2১০১৮ অর্থাৎ আমি ধ্বংস করে দিয়েছি সে সমস্ত বস্তু, যা ফিরাউন ও তার সম্প্রদায় তৈরী করে থাকত এবং সেই প্রাসাদ ও.বৃক্ষরাজি যেগুলোকে তারা উচিয়ে তুলত। .ফিরাউন ও ফিরাউনের সম্প্রদায় কর্তৃক নির্মিত বন্তুসমূহের.মধ্যে ঘরবাড়ি, দালান-কোঠা, ব্যবহার্য আসবাবপত্র এবং সূসার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাদি প্রভৃতি যাবতীয় বিষয়ই অন্ত্ক্ত। আর ০১১ 15 123 অর্থাৎ যা কিছু তারা উঁচিয়ে তুলত। এতে উচ্চ প্রাসাদ এবং দালান-কোঠ.ও.যেমন অন্তর্ভূক্ত, তেমনিভাবে বড় বড় বৃক্ষরাজি এবং আঙ্গুরের লতা যা মাচা দিয়ে ছাদের উপর পর্যন্ত নিয়ে যাওয়া হতো-_এসবও অন্তর্ভুক্ত । এ পর্যস্ত ছিল কওমে-ফিরাউনের ধ্বংসের আলোচনা । তারপর থেকে শুরু হচ্ছে বনী ইসরাঈলের বিজয় ও কৃতকার্যতা লাভের পর তাদের ওদ্ধত্য, মূর্খতা ও দুষ্কর্মের বিররণ, যা আল্লাহ্র অসংখ্য নিয়ামত প্রত্যক্ষ করার পরেও তাদের দ্বারা সংঘটিত হয়েছে। এপ উদ্দেশ্য //4.091019021-0017
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।