তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড তোমাদের ফিরাউনের লোকদের কবল থেকে যুক্তি দিয়েছি; তারা তোমাদের দিত নিকৃষ্ট শান্তি, তোমাদের পুত্র-সম্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাচিয়ে রাখত। এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগার়ের বিরাট পরীক্ষা রয়েছে। তফসীরের সার-সংক্ষেপ - আর (ফিরাউন ও তার সম্প্রদায়কে জলমগ্র করে) আমি সেসব লোককে যারা দুর্বল বন্দে পরিগণিত হতো (অর্থাৎ বনি ইসরাঈলকে) সে ভূমির পূর্ব ও পশ্চিমের (অর্থাৎ সব দিকের) মালিক বানিয়ে দিয়েছি-যাতে আমি বরকত রেখেছি। [বাহ্যিক বরকত হলো ফল-ফসলের অধিক উৎপাদন। আর অভ্যন্তরীণ বরকত হলো আব্বিয়া (আ) ও বু সাধক মনীীবৃন্দের আবাসভূমি ও সমাধিস্থান হিসেবে|। আর আপনার পরওয়ারদিগারের উত্তম ওয়াদা বনি ইসরাঈলদের পক্ষে তাদের ধৈর্ঘের দরুন পূর্ণ করা হয়েছে। (যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল-।£১_২ .1 ইস্বিরু) বলে || 'আর আমি ফিরাউন এবং তার সম্প্রদায়ের নির্মিত, প্রতিষ্ঠিত যাবতীয় কীর্তি এবং তারা যেসব সুউচ্চ প্রাসাদ তৈরী করেছিল সে সবগুলোকে লগ্ডভণড করে দিয়েছি। বন্তুত.(যে সাগরে ফিরাউনকে নিমজ্জিত করা হয়েছে) আমি বনি ইসরাঈলদের তা পার করে দিয়েছি (যে কাহিনী সূরা শুআরায় বর্ণিত রয়েছে)। অতঃপর (সে সাগর পাড়ি দেবার পর) তারা (এমন) এক জাতি (জনপদ) অতিক্রম করল, যারা কতিপয় মূর্তিকে জড়িয়ে বসেছিল (অর্থাৎ তারা সেগুলোর পৃজা-পাট করছিল)। বলতে লাগল, হে মূসা ! আমাদের জন্যও এমনি একজন (শরীরী) উপাস্য নির্ধারিত করে 'দিন, যেমন ওদের এই উপাস্যগুলো । তিনি বললেন, বান্তবিকই তোমাদের মধ্যে কঠিন মূর্থতা বিদ্যমান। এ্ররা যে কাজে লিপ্ত (তাদেরকে আল্লাহ্‌র পক্ষ থেকে) ধ্বংস করে দেওয়া হবে (যেমন, আল্লাহ্র চিরাচরিত রীতি রয়েছে যে, সত্যকে মিথ্যার উপর জয়ী করে তাবৎ মিথ্যা ধ্বংস করে দিয়ে থাকেন)! তাছাড়া তাদের এ কাজটি ভিত্তিহীনও বটে । (কারণ শির্ক বা আল্লাহ্র সাথে অংশীদার সাব্যস্ত করা যে নিতান্ত অবৈধ, একথা নিশ্চিত ও স্পষ্ট)। তিনি (আরও) বললেন, আল্লাহ্‌ ছাড়া রি অপর কোন কিছুকে তোমাদের উপাস্য করে দেব, অথচ তিনি তোমাদের (কোন কোন নিয়ামতের দিক দিয়ে) সমগ্র বিশ্ববাসীর উপর মর্ধাদা দান করেছেন! আর আল্লাহ্‌ তা'আলা মৃসা (আ)-এর বৃক্ুব্যের্র সমর্থনকল্পলে বললেন ঃ সে সময়টির কথা স্মরণ কর, যখন আমি তোমাদের ফিরাউনের সহচরদের অন্যায় অত্যাচার থেকে বাচিয়ে দিয়েছিলাম অথচ তারা তোমাদের ভীষণ কষ্ট দিত। জন্য এবং সেবার জন্য জীবিত রাখত । বস্তুত এ ঘটনাতে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে অতি কঠিন পরীক্ষা নিহিত ছিল। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় পূর্ববর্তী আয়াতগুলোতে ফিরাউন সম্প্রদায়ের ক্রমাগত ওুদ্ধত্য এবং আল্লাহ্‌র পক্ষ থেকে বিভিন্ন আযাবের মাধ্যমে তাদের সতকীঁকরণের.বিষয় আলোচনা করা হয়েছিল । অতঃপর ///.09119021-0017

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।