তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৪২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খগ্ তারা ছিল অপরাধপ্রবণ ৷ (১৩৪) আর তাদের উপর যখন কোন আযাব পড়ে তখন বলে, হে মূসা ! আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া কর যা তিনি তোমাদের সাথে ওয়াদা করে রেখেছেন । যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব সরিয়ে দাও, তবে অরশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরাঈলদের যেতে দেব । (১৩৫) অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব ভুলে নিতাম নির্ধারিত একটি সময্ন পর্যস্ত-যেখান পর্যস্ত তাদেরকে পৌছানো উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রর্ঘতি ভঙ্গ করত । (১৩৬) সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম- বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম । কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শনসমূহকে এবং তথ্প্রতি অনীহা প্রদর্শন করেছিল । তফসীরের সার-সংক্ষেপ [যখন ওদ্ধত্য অবলম্বন করল, তখন) পুনরায় আমি [উল্লিখিত দু'টি বিপদ ছাড়াও এই বিপদগুলো তাদের উপর আরোপ করলাম (৩) তাদের উপর প্রবল বৃষ্টিসহ] তুফান পাঠিয়ে দিলাম যোতে তাদের সম্পদ ও প্রাণনাশের আশংকা দেখা দিল) । আর এতে ঘাবড়ে গিয়ে মৃসা (আ)-এর কাছে সুদৃঢ় প্রতিজ্ঞা করল যে, আমাদের উপর থেকে এ বিপদ সরাবার ব্যবস্থা করুন, তাহলে আমরা ঈমান আনব এবং আপনি যা বলবেন তার অনুসরণ করব । অতঃপর যখন সে সমস্ত বিপদ দূর হয়ে গেল এবং মনোমত শস্যাদি উৎপন্ন হলো, তখন আবার নিশ্চিন্ত হয়ে পড়ল যে, এবার তো রক্ষা পেলাম; সম্পদও প্রচ্থুর হবে । আর তেমনিভাবে নিজেদের কুফরী ও-প্তমরাহীকে আঁকড়ে রইল, তখন আমি তাদের-শস্য ক্ষেতে (৪) পঙ্গপাল €োঠিয়ে দিলাম) আর [পুনরায় যখন নিজেদের শস্যক্ষেতগুলোকে ধ্বংস হয়ে যেতে দেখল, তখন আবার তীত-সন্ত্স্ত হয়ে তেমনিভাবে ওয়াদা-প্রতিজ্ঞা করল । এভাবে পুনরায় যখন হযরত মূসা (আ)-এর দোয়ায় সে বিপদ খণ্ডে গেল এবং শস্যাদি যথারীতি ঘরে তুলে আনল, তখন আবার তেমনি পূর্বের মতই নিশ্চিন্ত হয়ে গেল এবং ভাবল, এবার তো শস্যাদি আয়ন্তেই এসে গেছে, কাজেই আবারও নিজেদের কুফরী ও বিরোধিতায় আঁকড়ে থাকল ] তখন আমি সে শস্যে (৫) ঘুণ পোকা জেন্মিয়ে দিলাম) আর যখন ঘাবড়ে গিয়ে আবার তেমনিতাবে ওয়াদী-প্রতিজ্ঞী করে দোয়া করাল এবং তাতে সে বিপদও কেটে গেল এবং নিশ্চিন্ত হয়ে গেল যে, এবার কুটে-পিষে খাওয়া যাবে । কাজেই আবারও সেই-কুফরী এবং বিরোধিতা আরন্ত করল । তখন আঘি তাদের খাদ্যকে এখানে বিসশ্বাদ করে দিলাম যে, তাতে (৬) ব্যাঙ [এসে ভিড় করে তাদের খাবার পাত্রে ও হাড়িতে পড়তে শুরু করল এবং তাতে সমস্ত খাবার বিনষ্ট হয়ে গেল। এমনকি ঘরে বসাও ুক্র হয়ে পড়ল আর পানি পান করাও দুষ্কর হয়ে পড়ল যে, (৭) তাদের সব] পানি মুখে নেওয়ার সাথে সাথেই রক্তে পরিণত হয়ে যেত। (যা হোক, তাদের উপর এসব বিপদ আরোপিত হয়েছিল। এসবই মূসা (আ)-এর প্রকৃষ্ট মু*জিযা ছিল যা প্রকাশিত হয়েছিল তার প্রতি মিথ্যারোপ ও বিরোধিতার কারণে । (আর লাঠি ও কিরণময় হাতের মু'জিযাসহ এই সাতটি মু'জিযাকে বলা হয় আয়াতে তিস্আ” বা নয় নিদর্শন। বস্তুত এই মু'জিযাসমূহ দেখার //4.091190781-0017

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।