তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খও কোন রকম দুরবস্থার (যেমন, দুর্ভিক্ষ কিংবা উৎপাদন স্বল্পতার) সম্মুখীন হতে হতো, তখন তাকে মূসা আ) এবং তার সঙ্গী-সাথীদের অলক্ষণ বলে অভিহিত করত (উচিত ছিল নিজের দুক্র্ম, কুফরী ও মিথ্যার পরিণতি ও শাস্তির কথা মনে করে তওবা করে নেয়া, কিন্তু তা না করে এগুলোকে মূসা (আ) এবং তার সঙ্গী-সাথীদের দুর্ভাগ্য বলে অভিহিত করত । অথচ এ সবই ছিল তাদের দুক্কর্মের পরিণতি, যেমন. রলা হচ্ছে! মনে রেখো, এ সমস্ত দুর্ভাগ্যের (কারণ) আল্লাহ্‌ তাআলার জ্ঞানে রয়েছে। (অর্থাৎ তাদের যে কুফরী কাজকর্ম তা আল্লাহ্র জানাই রয়েছে। আর এসব দুর্ভাগ্য তারই পরিণতি এবং শাস্তি ।) কিন্তু নিজেদের ভালমন্দতে পার্থক্য করার জ্ঞানের অভাবে তাদের অধিকাংশই (একে) জানতে পারছিল না। (বরং অধিকন্তু) একথা বলত, যত আশ্চর্য বিষয়ই আমাদের সামনে হাযির করে তার মাধ্যমে আমাদের উপর যাদু চালাও (না কেন) তবুও আমরা তোমার কথা কখনও মানব না। | আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ফিরাউন মুসা (আ)-এর সাথে প্রতিদ্বন্দিতায় পরাজিত হয়ে বনী ইসরাঈলদের প্রতি তার রাগ বাড়ল যে, তাদের ছেলেদের হত্যা করে মেয়েদের জীবিত রাখার আইন তৈরী করে দিল। এতে বনী ইসরাঈলরা ভীত-সন্তরস্ত হয়ে পড়ল যে, মূসা (আ)-এর জন্মোর পূর্বে ফিরাউন তাদের উপর যে আযাব চাপিয়ে দিয়েছিল তা আবার চাপিয়ে দেওয়া হয়েছে । আর মূসা (আ)-ও যখন তা উপলব্ধি করলেন, তখন একান্তই রাসূলজনোচিত সোহাগ ও দর্শনানুযায়ী সে বিপদ থেকে অব্যাহতি লাভের জন্য তাদেরকে দুটি বিষয় শিক্ষাদান করলেন। এক. শক্রর মুকাবিলায় আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করা এবং দুই..কার্যসিদ্ধি পর্যন্ত সাহস ও ধৈর্য ধারণ । সেই সঙ্গে এ কথাও বাতলে দিলেন যে, এই অবস্থা যদি অবলম্বন করতে পার, তাহলে এ দেশ তোমাদের, তোমরাই জয়ী হবে । এই হলো প্রথম আয়াতের বক্তব্য যাতে বলা হয়েছে ঃ (১:70 4৪ (৮১. অর্থাৎ আল্লাহ্র নিকট সাহায্য প্রার্থনা কর এবং ধৈর্য ধারণ কর। তারপর বলা হয়েছে 8 ১১:11 423.০13 ১১০১০ ১০5 ১55০158 4 ১5 0। অর্থাৎ সমথ ভূমি ক্ষাল্াহর। তিনি যাকে ইচ্ছা “এই ভূমির উত্তরাধিকারী ও মালিক করবেন। আর একথা নিশ্চিত যে, শেষ পর্যন্ত মুত্তাকী পরহিযগাররাই কৃতকার্যতা লাভ করে থাকে । এখানে এই কথার দিকে ইঙ্গিত রয়েছে যে, তোমরা যদি পরহিযগারী অবলম্বন কর যার পদ্ধতি উপরে বর্ণিত হয়েছে অর্থাৎ আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা ও ধৈর্য ধারণের ব্যাপারে নিয়মানুবর্তী হও, তাহলে শেষ পর্যন্ত তোমরাই হবে মিসর দেশের মালিক ও অধিপতি । জটিলতা ও বিপদমুক্তির অমোঘ ব্যবস্থা ঃ হযরত মুসা (আ) শক্রর উপর বিজয় লাভের জন্য বনী ইসরাঈলদের যে দার্শনিকসুলভ ব্যবস্থার দীক্ষা দান করেছিলেন, গভীরভাবে লক্ষ্য করলে এই.হচ্ছে সেই আমোঘ ব্যবস্থা, যা কখনও ভুল হয় না এবং যার অবলম্বনে বিজয় সুনিশ্চিত । এই ব্যবস্থার প্রথম অংশটি হলো আল্লাহ্‌র নিকট সাহায্য প্রার্থনা । এটাই. হলো এ ব্যবস্থার, প্রকৃত প্রাণ । কারণ বিশ্বত্রষ্টা যার সহায় থাকেন, তার দিকে সমগ্র বিশ্বের সহায়তার দৃষ্টি আকৃষ্ট হয়ে পড়ে । সমগ্র সৃষ্টি হয় তারই হুকুমের আওতাভুক্ত । ///.09119021-0017

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।