সূরা আ'রাফ ৩১ শূলীতে চড়িয়ে মারব । (১২৫) তারা বলল, আমাদের তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদিগারের নিকট যেতেই হবে । (১২৬) বস্তুত আমাদের সাথে তোমার শক্রতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদিগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌছেছে । হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বায় খুলে দাও এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান কর। (১২৭) ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল, তুমি কি এমনি ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে দেশময় হৈ-চৈ করার জন্য এবং তোমাকে ও তোমার দেব-দেবীকে বাতিল করে দেবার জন্য ? সে বলল, আমি এখনি হত্যা করব তাদের পুত্র সম্ভানদের; আর জীবিত রাখব মেয়েদের । বস্তুত আমরা তাদের উপর প্রবল । তফসীরের সার-সংক্ষেপ ফিরাউন (অত্যন্ত ঘাবড়ে গেল যে, সমস্ত প্রজাই না আবার মুসলমান হয়ে যায় । তখন একটা বিবৃতি তৈরী করে যাদুকরদের) বলতে লাগল ঃ তাহলে মূসা (আ)-এর প্রতি তোমরা ঈমান এনেছ, আমার অনুমতি ছাড়াই । (তাতে) নিঃসন্দেহে (বোঝা যায় যে, যুদ্ধটি লোক দেখানোর জন্য অনুষ্ঠিত হলো) তা ছিল এমন একটা কাজ যাতে তোমাদের অনুষ্ঠান হুলো, এই শহরে (একটা ড়মন্ত্র হয়ে গেছে যে, তোমরা এই করবে আর আমরা এমন করব, অতঃপর জয়-পরাজয় প্রকাশ করব। আর এই যে ভাগাভাগি তা এজন্য করলে) যাতে তোমরা সবাই (মিলেমিশে) এ শহর থেকে তথাকার অধিবাসীদের বহিষ্কার করে দিতে পার (এবং পরে নিশ্চিন্ত মনে এখানে সবাই মিলে সাম্রাজ্য করতে পার)। কাজেই বাস্তব বিষয়টি ভোমাদের জেনে নেওয়াই উত্তম। (আর তা হলো এই যে,) আমি তোমাদের একদিকের হাত এবং অপরদিকের পা কেটে দেব এবং তারপর তোমাদের শূলীতে চড়াব (যাতে অন্যান্যেরও শিক্ষা হয়ে যায়)। তারা উত্তর দিল যে, (ভাতে কোন পরোয়া নেই) আমরা মরে (তো আর কোন মন্দ ঠিকানায় যাচ্ছি না, বরং) নিজেদের মালিকের কাছেই ষাব (সেখানে রয়েছে সব রকম নিরাপত্তা ও শান্তিময় সুখ । কাজেই আমাদের তাতে ক্ষতিটা কি ?)। তাছাড়া তুমি আমাদের মাঝে দোষটা কি দেখলে (যার জন্য এত হৈ চৈ তা এই তো) যে, আমরা আমাদের প্রতিপালকের হুকুমের প্রতি ঈমান এনেছি। যোই হোক, এটা কোন দোষের কথা নয় । অতঃপর ফিরাউন থেকে ফিরে গিয়ে আল্লাহ্ তাআলার নিকট প্রার্থনা করল যে,) হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি ধৈর্য ধারণের কৃপা বর্ষণ কর (যোতে আমরা বিপদে স্থির থাকতে পারি)। আর আমাদের প্রাণ যেন ইসলামে স্থির থাকা অবস্থায় বের হয় (যন্ত্রণার দরুন যেন ঈমানের বিরোধী কোন কথা বেরিয়ে না আসে)। আর [মূসা (আ)-এর মুজিযা যখন সবার সামনে প্রকাশিত হয়ে গেল ও যাদুকররা ঈমান নিয়ে এল এবং আরও কোন কোন লোক যখন তার অনুগত হয়ে গেল, তখন] লোকের মুসলমান হয়ে যেতে দেখে ফিরাউনকে বলল,) আপনি কি মূসা (আ) এবং তার সম্প্রদায়কে এভাবে (েথেচ্ছভাবে স্বাধীন) থাকতে দেবেন, যাতে তারা সারা দেশময় দাঙ্গা-হাঙ্গামা ///.091019021-0017
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।