তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৩১৮ তফসীরে মা“আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তফসীরের সার-সংক্ষেপ আর যদ্ি.ভঙ্গ করে তারা তাদের শপথ (যেমন তাদের অবস্থা থেকে প্রতীয়মান হয়) অঙ্গীকার ররার পর এবং ঈমান ন্না আনে; বরং কুফরী মতের উপর দৃঢ় থাকে । (যার ফলে) বিদ্রুপ (ও আপত্তি প্রকাশ) করে তোমাদের দীন (ইসলাম) সম্পর্কে, তবে (এমতাবস্থায়) তাদের কুফর-প্রধান্দের সাথে যুদ্ধ করে! কারণ (এ অবস্থায়) তাদের কোন শপথ (বাকি) নেই। (এ উদ্দেশ্যে যুদ্ধ কর) যাতে তারা (কুফরী থেকে) ফিরে আসে । (১৩) (এ পর্যস্ত তাদের চুক্তিভঙ্গের ভবিষ্যদ্বাণী করা হলো। পরবর্তী আয়াতে চুক্তিভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের উৎসাহ দিয়ে বলা হয়) তোমরা সেই দলের বিরুদ্ধে যুদ্ধ কর না কেন, যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ (এবং ন্‌ বকর গোত্রের বিরুদ্ধে বনু খোযাআ গোত্রকে সাহায্য করেছে) আর সংকল্প নিয়েছে রাসূল (সা)-কে (দেশ থেকে বহিষ্কারের । আর এরাই প্রথমে তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে) অথচ তোমরা চুক্তি পালন করে চলছো আর তারা বসে বসে পায়তারা আটছে.। তাই তাদের সাথে যুদ্ধ করবে না কেন ?) তোমরা কি তাদের (সাথে যুদ্ধ. করতে) ভয় কর £ (যে এরা দলে ভারী ! যদি তাই হয়, তবে "তাদের ভয় করার কিছু নেই। কেননা) তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ্‌, যদি তোমরা মু*মিন হও । (আল্লাহ্‌র তয় যদি.রাখ, তবে তীর বিরোধিতা-করবে না? তিনি এক্ষণে তোমাদের প্রতি যুদ্ধের ছকুম দিচ্ছেন তাই) যুদ্ধ কর তাদের -সাথে- আল্লাহ্‌ (প্রতিশ্রুতি দিচ্ছেন যে,) তোমাদের দ্বারা তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্কিত (ও অপদস্থ) করবেন। তাদের উপর তোমাদের জয়ী করবেন, এবং তাদেরকে শাস্তি ও তোমাদেরকে সাহায্য দানের দ্বারা (সেই) মুসলমানদের অন্তর শান্ত করবেন (১৫) ও তাদের, মনের খুঁত দূর করবেন যাদের যুদ্ধ করার সামর্থ্য নেই, কিন্তু অন্তর জ্বালায় ক্ষতবিক্ষত আর আল্লাহ্‌ (সেই কাফিরদের থেকে) যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন (অর্থাৎ ইসলাম গ্রহণের তওফীক দেবেন । যেমন মক্কা বিজয়কালে এদের কেউ কেউ অস্ত্রধারণ করে এবং নিহত ও লাঞ্ছিত হয়, আর কেউ কেউ ইসলাম গ্রহণ করে) আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (নিজের জ্ঞান দ্বারা মানুষের পরিণতি কি ইসলাম, না কুফর তা'ও জানেন । সে জন্য নিজের প্রজ্ঞামতে অবস্থানুসারে বিধান প্রবর্তন করেন।) আর তোমরা (যারা যুদ্ধকে ভয় কর) কি মনে কর যে তোমাদের (এমনিতে): ছেড়ে দেওয়া হবে ? যতক্ষণ না আল্লাহ্‌ (প্রকাশ্যে) জেনে নেবেন, তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ্‌, তার রাসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ থেকে বিরত রয়েছে (প্রকাশ্যে জানার মওকা হলো এমন যুদ্ধ, যে যুদ্ধে অংশ নিতে হয় আত্মীয়-স্বজনের বিরুদ্ধে । তাই পরীক্ষা হয়ে যায় কে আল্লাহকে চায় এবং কে আত্মীয়-স্বজনফে চায়) আর আল্লাহ, তোমরা যা কর, সে সম্বন্ধে সবিশেষ অবহিত (অতও্ব, ভোমরা যুদ্ধে তৎপর হও বা অলস হয়ে বসে থাক, আল্লাহ্‌ সে অনুপাতেই তোমাদের বদলা দেবেন)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ষ্ঠ হিজরীতে হুদা়বযায় মকার যে কুরাইশদের সাথে যুদ্ধ হথগিত রাখার সন্ধি হয়েছিল, তাদের ব্যাপারে সূরা তওবার শুরনর আয়াতগুলোতে ভবিষ্যদ্বাণী করা হয় যে, তারা সন্ধিদুক্তির উপর অবিচল থাকবে না । অতঃপর অষ্টম, নবম ও দশম আয়াতে তাদের চুক্তিভঙ্গের কারণসমূহ ///.09119021-0017

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।