৩০৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড যুদ্ধকারীদের সাহায্য করবে । যে গোত্র যার সাথে রয়েছে তার রেলায়ও এ নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ এদের কারো প্রতি আক্রমণ বা আক্রমণে সাহায্যদান হবে চুক্তি ভঙ্গের নামান্তর |... এ সন্ধি চুক্তি হয় ষষ্ঠ হিজরীতে । সপ্তম হিজরীতে রাসূলুল্লাহ্ (সা) গত বছরের উমরা কাযা করার উদ্দেশ্যে মক্কা শরীফে গমন করেন এবং তিনদিন তথায় অবস্থান করে সন্ধি মুতাবিক মদীনা প্রত্যাবর্তন করেন। এ সময়ের মধ্যে কোন পক্ষ থেকে চুক্তি ভঙ্গের কিছু পাওয়া যায়নি । এরপর. পাচ-ছয় মাস অতিবাহিত হলে এক রাতে বনু বকর গোত্র বনু খোযাআর উপর অতর্কিতি আক্রমণ চালায় । কুরাইশরা মনে করে যে, রাসূলুল্লাহ (সা)-এর অবস্থান বহু দূরে, তদুপরি এ হলো নৈশ অভিযান ফলে ঘটনার বিস্তারিত বিবরণ তার কাছে সহজে পৌঁছবে না। তাই তারা এ আক্রমণে লোক ও অন্তর দিয়ে বনু বকরের সাহায্য করে । এ ঘটনার থেক্ষিতে, যা কুরাইশরাও স্বীকার করে নিয়েছিল, হুদায়বিয়ার সন্ধি বাতিল হয়ে যায়, যাতে ছিল দশ -রছর কাল যুদ্ধ স্থগিত রাখার চুক্তি। ওদিকে রাসূলুল্লাহ্ (সা)-এর মিত্র বনু খোযাআ গোত্র ঘটনার বিস্তারিত বিবরণ তার কাছে পৌঁছে দেয়। তিনি কুরাইশদের চুক্তি ভঙ্গের সংবাদ পেয়ে তাদের বিরুদ্ধে গ্রোপন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। বদর, ওহোদ ও আহ্যাব যুদ্ধে মুসলমানদের গায়েবী সাহায্য লাভের. বিষয়টি কুরাইশরা আঁচ করে হীনবল হয়ে পড়েছিল। তার ওপর চু্তিভঙ্গের বর্তমান ঘটনায় মুসলমানদের যুষপ্স্ুতির আশংকা রেড়েগেল। চুক্তিভঙ্গের সংবাদ হযরতের কাছে পৌঁছার পর পূর্ণ নীরবতা লক্ষ্য করে এ আশংকা আরো ঘনিভূত হলো । তাই তারা বাধ্য হয়ে আবু সুফিয়ানকে অবস্থা পর্যবেক্ষণের জন্য মদীনায় প্রেরণ করে, যাতে তিনি মুসলমানদের যুদ্ধপ্স্তুতি জীচ করতে পারলে পূর্ববর্তী -ম্বটনার জন্য ক্ষমা চেয়ে নিয়ে. ভবিষ্যতের জন্য সেই চুক্তিকে নবায়ন করতে পারেন। আবু সুফিয়ান মদীনায় উপস্থিত হয়ে হযরত (সা)-এর যুদ্ধপ্রস্তুতি অবলোকন করেন। এতে তিনি শঙ্কিত. হয়ে গণ্যমান্য সাহাবীদের কাছে যান, যাতে. তারা হযরত (সা)-এর কাছে চুক্তিটি বলবৎ রাখার সুপারিশ করেন। কিন্তু তাঁরা সবাই তাদের পূর্ববর্তী ও উপস্থিত ঘটন্ারলীর তিক্ত অভিজ্ঞতার দরুন কথাটি নাকচ করে. দেন। ফলে আৰু সুফিয়ান বিফল মনোরথ-হয়ে ফিরে আসেন, আর এতে মক্কার সর্বত্র যুদ্ধের ভয়ভীতি ছড়িয়ে পড়ে। পিদায়াং ও “ইবনে কাসীর -এর বর্ণনা মতে হযরত রাসূলে করীম (সা) অষ্টম হিজরীর দশই রমযান সাহাবায়ে কিরামের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ উদ্দেশ্যে মদীনা ত্যাগ করেন, পরিশেষে মক্কা বিজিত হয় । মক বিজয়কালের উদারতা ঃ কুরাইশদের যে সকল নেতা ইসলামের সততায় বিশ্বাস - ছিলেন, কিন্তু লোকজনের ভয়ে তা প্রকাশ করতেন না, ত্বারা মক্কা বিজয়ের এ সুযোগে ইসলাম গ্রহণ করে. নেন, যারা সেসময়ও নিজেদের পূর্বতন কুফরী ধর্মের উপর.অবিচল ছিল, তাদের মধ্য থেকে. কতিপয় লোক ছাড়া বাকি সকলের জানমালের নিরাপত্তা দিয়ে রাসূলুল্লাহ্ (সা) - পয়গন্থরী আদর্শের এমন এক দৃষ্টান্ত স্থাপন করেন যা প্রতিপক্ষ থেকে মোটেই. আশা করা যায় না। তিনি সেদিন কাফিরদের সকল শত্রুতা, জুলুম ও অত্যাচারের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি.রেখে ///.091019021-0017
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।