৩০৪ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড নাধিল হয় আর না রাসূলুল্লাহ্ (সা) তা লিখে নেয়ার জন্য ওহী লেখকদের নির্দেশ দেন। এমতাবস্থায় হযরত (সা)-এর ইন্তিকাল হয়। কোরআন সংগ্রাহক হযরত উসমান গনী (না) স্বীয় শাসনামলে যখন কোরআনকে গ্রন্থের রূপ দেন, তখন দেখা যায়, অপরাপর সূরার বরখেলাফ সূরা তওবার শুরুতে “বিস্মিল্লাহ' নেই। তাই সন্দেহ ঘনীভূত হয় যে, হয়তো এটি স্বতন্ত্র কোন সূরা নয় বরং অন্য কোন সূরার অংশ। এতে এ প্রশ্নের উত্তবও হয় যে, এমতাবস্থায় তা কোন্ সূরার অংশ হতে পারে ? বিষয়ব্ধুর দিক দিয়ে একে সূরা আনফালের অংশ বলাই সঙ্গত। হযরত উসমান (রা)-এর এক রিওয়ায়েতে একথাও বর্ণিত আছে যে, নবী করীম (সা)-এর যুগে সূরা আনফাল ও তওবাকে করীনাতাইন বা 'মিলিত সুরা বলা হতো (মাষহারী)। সেজন্য একে সূরা আন্ফালের পর স্থান দেয়া হয়। এতে এ সতর্কতাও অবলম্বিত হয়েছে যে, বাস্তবে যদি এটি সূরা আন্ফালের অংশ হয়, তবে তারই সাথে যুক্ত থাকাই দরকার । পক্ষান্তরে সূরা তওবার স্বতন্ত্র সূরা হওয়ার সন্তাবনাও কম নয়। তাই কোরআন লিপিবদ্ধ হওয়ার সময় সূরা _আন্ফালের শেষে এবং সূরা তওবা শুরু করার আগে কিছু ফাক রাখার ব্যবস্থা নেওয়া হয়! যেমন, অপরাপর সুরার শুরুতে “বিসমিল্লাহ্'র স্থান হয়। . সূরা বরাআত বা তওবার শুরুতে বিস্মিল্লাহ্ লিখিত না হওয়ার এ তত্ব্টি হাদীসের কিতাব আবূ দাউদ, নাসায়ী ও মসনদে ইমাম আহমদে স্বয়ং হযরত উসমান গনী (রা) থেরে এবং তিরমিযী শরীফে মুফাস্সিরে কোরআন হয্রত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রো) থেকে বর্ণিত আছে। এ বিষয়ে হযরত ইবনে আব্বাস (রা) হযরত উসমান গনী (রা)-কে প্রশ্নও করেছিলেন যে, যে নিয়মে কোরআনের সূরাগুলোর বিন্যাস হয় অর্থাৎ প্রথম দিকে শতাধিক আয়াতসম্বলিত বৃহৎ সূরাগুলো রাখা হয়___পরিভাষায় যাদের বলা হয় “মি-ঈন', অতঃপর রাখা হয় শতের কম 'আয়াত “সম্বলিত সূরাগুলো- যাদের বলা হয় “মাসানী'। এর পর স্থান দেয়া হয় ছোট সূরাগডলোকে__যাদের বলা হয় “মুফাস্সালাত'। ফোরআন সংকলনের এ নিয়মানুসারে সূরা তওবাকে সূরা আন্ফালের আগে স্থান দেওয়া রি উচিত ছিল না? কারণ সুন্রা তওবার আয়াতসংখ্যা-শতের অধিক । আর আন্ফালের শতের কম । প্রথম দিকের দীর্ঘ সাতটি সুরাকে আয়াতের সংখ্যানুসারে-যে নিয়মে রাখা হয়েছে যাদের ,)1১৮ ₹১___.. বলা হয়; তদনুসারে আন্ফালের স্থলে সূরা তওবা থাকাই তো. অধিক সঙ্গত। অথচ এখানে এ নিয়মের বরখেলাফ করা হয়। এর রহস্য কিঃ হযরত উসমান গনী (রা) বলেন, কথাগুলো সত্য, কি. কোরআনের বেলায়. যা করা হলো, তা সারধানতার খাতিরে । কারণ বাস্তবে সূরা তওবা যদি স্বতন্ত্র সূরা না হয়ে আন্ফালের অংশ হয়, আর একথা প্রকাশ্য যে, আন্ফালের আয়াতগুলো অবতীর্ণ হয় তওবার আয়াতগ্চলোর আগে, তাই ওহীর ইঙ্গিত ব্যতীত আন্ফালের আগে সুরা তওবাকে স্থান দেওয়া আমাদের পক্ষে বৈধ হবে না। আর একথাও সত্য যে, ওহীর মাধ্যমে এ ব্যাপারে আমাদের কাছে .কোন হিদায়েত আসেনি । তাই আনফালকে আগে এবং তওবাকে পরে রাখা হয়েছে। এ তত্ব থেকে বোঝা গেল যে, সূরা তওবা স্বতন্ত্র সূরা না. হয়ে সূরা আন্ফালের অংশ হওয়ার সম্ভাবনাটি এর শুরুতে বিসমিল্লাহ্ না লেখার কারণ, এ সম্ভাবনা থাকার ফলে এখানে ///.09119021-0017
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।