তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূত্রা তওবা ৩০৩ পরাভূত করতে পারবে না (যাতে কোথাও আত্মগোপন করে থাকতে পার)। আর (আল্লাহ্‌কে পরাভূত করতে না পারার ব্যাখ্যা হলো, সেই) কাফিরদের মর্মন্তুদ শান্তির সংবাদ দাও (যা নিশ্চিতভাবে আখিরাতে ভোগ করতে হবে । তবে দুনিয়াবী শাস্তির সম্ভাবনাও আছে। মোটকথা, ইসলামবিমুখ হলে শাস্তি ভোগ অনিবার্ধ)। তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর যারা তোমাদের (সাথে কৃত চুক্তি পালনে) কোন ক্রটি করেনি এবং. তোমাদের বিরুদ্ধে কোন (শৈক্রকে) সাহায্যও করেনি (তারা হলো দ্বিতীয় দল), তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া (নির্দিষ্ট) মেয়াদ পর্যন্ত পূরণ কর । (সাবধান! চুক্তি ভঙ্গ করো না। কারণ) অবশ্যই আল্লাহ্‌ ছুক্তিভঙ্গের ব্যাপারে) সাবধানী লোকদের পছন্দ করেন । অতএব, তোমরাও সাবধানতা অবলম্বন কর; এতে আল্লাহ্‌ পাকের প্রিয়পাত্র হবে ৷ সামনে প্রথম দলের অবশিষ্ট হুকুম বর্ণিত হচ্ছে যে, এদের যখন অবকাশ নেই তাই এদের হত্যা করার সুযোগ যদি এখনো থাকত, তথাপি মুহররম মাস শেষ হওয়া অবধি অপেক্ষা করবে । (কারণ নিষিদ্ধ মাসসমূহে রক্তপাত অবৈধ ।) অতঃপর নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হলে হত্যা কর (প্রথম দলভুক্ত) মুশরিকদের যেখানে তাদের পাও এবং তাদের বন্দী কর ও অবরোধ কর। আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওৎ পেতে বসো। কিন্তু যদি (কুফর থেকে তারা) তওবা করে (নেয় এবং ইসলামের হুকুম তা'মীল করে__যেমন,) নামায কায়েম করে যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। (তাদের হত্যা ও বন্দী করো না । কারণ) নিশ্চয় আল্লাহ্‌ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (এ জন্যে তিনি তওবাকারীদের কুফরী অপরাধ মার্জনা করেন এবং তাদের জানের নিরাপত্তা দান করেন। আল্লাহ্র এ হুকুম অবশিষ্ট দলের বেলায়ও প্রযোজ্য যখন তাদের মেয়াদ অতিক্রান্ত হবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এখান থেকে সূরা বরাআতের শুরু । একে সূরা “তওবাও' বলা হয়। বরাআত বলা হয় এ জন্য যে, এতে কাফিরদের সাথে সম্পর্কছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ মুক্তির উল্লেখ রয়েছে। আর “তওবা” বলা হয় এজন্য যে, এতে মুসলমানদের তওবা কবৃল হওয়ার বর্ণনা রয়েছে__ (মাযহারী)। সূরাটির একটি বৈশিষ্ট্য হলো, কুরআন মজীদে এর শুরুতে “বিসমিল্লাহ্‌' লেখা হয় না, অথচ অন্য সকল সূরার শুরুতে বিস্মিল্লাহ্‌ লেখা হয়। এই সুরার শুরদতে বিসমিল্লাহ লিখিত না হওয়ার কারণ অনুসন্ধানের আগে মনে রাখা আবশ্যক যে, কোরআন মজীদ তেইশ বছরের দীর্ঘ পরিসরে অল্প অল্প করে নাধিল হয়। এমনকি একই সুরার বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে অবতীর্ণ হয় । হযরত জিব্বীলে আমীন “ওহী নিয়ে এলে আল্লাহ্‌র আদেশ মতে কোন্‌ সুরার কোন্‌ আয়াতের পর অন্র আয়াতকে স্থান দিতে হবে তাও বলে যেতেন । সেমতে রাসূলুল্লাহ্‌ সো) ওহী লেখকদের দ্বারা তা" লিখিয়ে নিতেন। একটি সূরা সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় সূরা শুরু করার আগে 'বিস্মিল্লাহির রাহমানির রাহিম' নাধিল হতো । এর থেকে বোঝা যেত যে, একটি সূরা শে হলো, অতঃপর অপর সূরা শুরু হলো । কোরআন মজীদের সকল সূরার বেলায় এ নীতি বলবৎ থাকে। সূরা তওবা সর্বশেষে নাধিলকৃত সূরাগুলোর অন্যতম । কিন্তু সাধারণ নিয়ম মতে এর শুরুতে না বিস্মিল্লাহ্‌ //4.09119021-0017

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।