তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

৩০২ - তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড আর নিশ্চয় আল্লাহ্‌ কাফিরদের লাঞ্কিত করে থাকেন । (৩) আর মহান হজ্বের দিনে আল্লাহ্‌ ও তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে, আল্লাহ্‌ মুশরিকদের থেকে দায়িতৃমুক্ত এবং তার রাসূলও ৷ অবশ্য যদি তোমরা তওবা কর, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরাও, তবে জেনে রেখো, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফিরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও । (৪) তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর যারা তোমদের ব্যাপারে কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর । অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন । (৫) অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হ্তযা কর যেখানে তাদের পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর । আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওৎ পেতে থাক । কিন্তু ঘদি তারা তওবা করে, নামায ক্কায়েম করে, যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ্‌ অতি-ক্ষমাশীল, পরম দয়ালু. । তফসীরের সার-সংক্ষেপ ্‌ (এখন থেকে) সম্পর্কচ্ছেদ করা- হলো আল্লাহ্‌ ও রাসূলের পক্ষ থেকে সেসব মুশরিকের সাথে, যাদের সাথে তোমরা (মেয়াদ নির্দিষ্ট করা ব্যতীত) চুক্তিবদ্ধ হয়েছিলে। (এ আদেশ তৃতীয় দলের জন্য, যাদের বিবরণ “আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়'-এ দেয়া হবে। আর চতুর্থ দল, যাদের সাথে কোনরূপ চুক্তি হয়নি, তাদের কথা এ থেকেই ভাল বোঝা যায় যে, যখন চুক্তিবদ্ধ মুশরিকদের নিরাপত্তা ব্যবস্থা উঠিয়ে নেয়া হলো, তখন চুক্তিবহির্ভূত মুশরিকদের নিরাপত্তার প্রশ্নই উঠে না।) অতএব (উক্ত দল দুটিকে জানিয়ে দাও যে,) তোমরা পরিভ্রমণ কর এদেশে চার মাসকাল (যাতে এ অবসরে কোন সুযোগ বা আশ্রয়ের সন্ধান করে নিতে পার), আর (এতদসঙ্গে এ কথাও) জেনে রাখ (যে, এ অবকাশের ফলে তোমরা মুসলমানদের উৎপীড়ন থেকে রেহাই পেতে পারলেও,) তোমরা পরাভূত করতে পারবে না আল্লাহকে (যাতে তার নিয়ন্ত্রমুক্ত হতে পার), আর (একথাও জেনে রাখ যে,) নিশ্চয় আল্লাহ্‌ (প্ররজীবনে) কাফিরদের লাঞ্ছিত করবেন (অর্থাৎ শাস্তি দেবেন। তোমাদের পরিভ্রমণ তাঁর শাস্তি থেকে রেহাই দিতে পারবে 'না। এ ছাড়া দুনিয়াতে নিহত হওয়ার সম্ভাবনা তো আছেই। এতে রয়েছে তওবার উৎসাহ ও তাগিদ)। আর (প্রথম ও দ্বিতীয় দল সম্পর্কে) মহান হজ্বের দিনে আল্লাহ্‌ ও রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি ঘোষণা করা হচ্ছে যে, আল্লাহ্‌ ও তার রাসূল (কোন মেয়াদ নিদিষ্ট করা ব্যতিরেকে এখনই সেই) মুশরিকদের (নিরাপত্তা বিধান) থেকে দায়িতৃমুক্ত (হচ্ছেন, যারা স্বয়ং চুক্তি ভঙ্গ করেছে। এরা হলো প্রথমোক্ত দল) । কিন্তু (এতদসত্ত্েও তাদের বলা যাচ্ছে যে,) যদি তোমরা (কুফরী থেকে)-তওবা কর, তবে তা তোমাদের জন্য (উভয় জগতে) কল্যাণকর হরে । দুনিয়ার কল্যাণ হলো এই যে, তোমাদের চুক্তি ভঙ্গের অপরাধ মার্জিত হবে এবং মুসলমানদের হাতে নিহত হবে না । আর আখিরাতের কল্যাণ হলো, তথায় তোমাদের নাজাত হবে। আর যদি (ইসলাম থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখ, আল্লাহ্‌কে তোমরা ///.09119021-0017

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।