সুরা আন্ফাল ২৯৯ অন্যান্য মুসলমানের তুলনায় অধ্রবর্তী। এখানে 4 ৮ এ: অর্থ এ] ২১ "8 অর্থাৎ আল্লাহ্ তা'আলার এক বিশেষ নির্দেশবলে এ বিধান জারি হয়েছে। এ আয়াত এই মূলনীতি বাতলে দিয়েছে যে, মৃতের পরিত্যক্ত সম্পত্তি আত্মীয়তার মান অনুসারে বন্টন করা কর্তব্য । আর ১৮১১%। 99 সাধারণভাবে সমস্ত আত্মীয়-বেগানা অর্থেই বলা হয়। তাদের মধ্যে বিশেষ বিশেষ আত্মীয়ের অংশ স্বয়ং কোরআন করীম সূরা নিসায় নির্ধারিত করে দিয়েছে। মীরাস শাস্ত্রের পরিভাষায় এদেরকে বলা হয় “আহলে ফারায়েয' বা 'যাবিল ফুরূয*। এদেরকে দেয়ার পর যে সম্পদ উদ্ৃত্ত হবে তা আয়াত দৃষ্টে অন্যান্য আত্মীয়-স্বজনের মধ্যে বন্টন করা কর্তব্য । তাছাড়া এ বিষয়টিও সুস্পষ্ট যে, সমস্ত আত্মীয়ের মধ্যে কোন সম্পত্তি বন্টন করে দেয়ার ক্ষমতা কারো নেই। কারণ দূরবর্তী আত্মীয়তা যে সমগ্র বিশ্বমানুষের মাঝেই বর্তমান, তাতে কোন রকম সন্দেহ-সংশয়েরই অবকাশ নেই। সারা পৃথিবীর মানুষ একই পিতা-মাতা আদম ও হাওয়ার বংশধর । কাজেই নিকটবর্তী আত্মীয়দের দুরবর্তীর উপর অগ্রাধিকার দেয়া এবং নিকটবর্তীর বর্তমানে দূরবর্তীকে বঞ্চিত করাই আত্মীয়দের মধ্যে মীরাস বন্টনের কার্যকর ও বাস্তব রূপ হতে পারে। এর বিস্তারিত বিবরণ রাসূলে করীম (সা)-এর হাদীসে এভাবে বর্ণনা করা হয়েছে যে, “যাবিল ফুরূযে'র অংশ দিয়ে দেয়ার পর যা কিছু অবশিষ্ট থাকবে, তা মৃত ব্যক্তির 'আসাবাগণ' অর্থাৎ পিতামহ সম্পকীয় আত্মীয়দের মধ্যে পর্যায় ক্রমিকতাবে দেওয়া হবে। অর্থাৎ নিকটবর্তী আসাবাকে দূরবর্তা আসাবা অপেক্ষা অগ্রাধিকার দিতে হবে এবং নিকটবর্তী আসাবার বর্তমানে দূরবর্তীকে বঞ্চিত করা হবে । আর “আসাবা'র মধ্যে আর কেউ জীবিত না থাকলে অন্যান্য আত্মীয়ের মধ্যে বন্টন করা হবে। বোঝাবার জন্য “যাবিল আরহাম' শব্দ নির্ধারিত করে দেয়া হয়েছে। কিন্তু এই পরিভাষাটি পরবর্তীকালে নির্ধারিত হয়েছে। কোরআন করীমে বর্ণিত *১১১। 11 শব্দটি কিন্তু আভিধানিক অর্থ অনুযায়ী সমস্ত আত্মীয়-স্বজনের ক্ষেত্রেই ব্যাপক ৷ এতে যাবিল ফুরূয, আসাবা এবং যাবিল আরহাম সবাই মোটামুটিভাবে অন্তর্ভুক্ত । তদুপরি: এর কিছু বিস্তারিত বিশ্লেষণ সূরা নিসার বিভিন্ন আয়াতে দেয়া হয়েছে। তাতে বিশেষ বিশেষ আত্মীয়ের প্রাপ্য অংশ আল্লাহ তা'আলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তাদেরকে মীরাস শাস্ত্রের পরিভাষায় 'যাবিল ফুরূয' বলা হয়। এছাড়া অন্যদের সম্পর্কে রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন ঃ _ ১৪১ ০৯১ ১1৩১ ৩4৯ এ ৮১৪ 00 ০০1১1 18৯1। অর্থাৎ যাদের অংশ স্বয়ং কোরআন নির্ধারণ করে দিয়েছে, তাদের দেয়ার পর যা অবশিষ্ট থাকে তা তাদেরকেই দিতে হবে যারা মৃতের ঘনিষ্ঠতম পুরুষ । এদেরকে মীরাসের পরিভাষায় “আসাবা' (৮__.. ০) বলা হয়। যদি কোন মৃত ব্যক্তির আসাবাদের কেউ বর্তমান না থাকে, রাসূলে করীম (সা)-এর কথা অনুযায়ী তবেই মৃতের ///.09119021-0017
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।