তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৯৮ তফসীরে মা“আরেফুল কোরআন ! চতুর্থ খণ্ড তৃতীয় আয়াতে মক্কা থেকে হিজরতকারী সাহাবায়ে কিরাম এবং তাদের সাহায্যকারী মদীনাবাসী আনসারদের প্রশংসা, তাদের সত্যিকার মুসলমান হওয়ার সাক্ষ্য ও তাদের মাগফিরাত ও সম্মানজনক উপার্জন দানের ওয়াদার কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে ৪ 2%:.$1 % 47 । 3 ২ অর্থাৎ তারাই হচ্ছেন সত্যিকারভাবে মুসলমান । এতে ইঙ্গিত রয়েছে যে, যারা হিজরত করতে পারেন নি যদিও তারা মুসলমান, কিন্তু তাদের ইসলাম পরিপূর্ণ নয় এবং নিশ্চিতও নয় । কারণ তাতে এমন সন্তাবনাও রয়েছে যে, হয়তো বা তারা প্রকৃতপক্ষে মুনাফিক হয়ে প্রকাশ্যে ইসলামের দাবি করছে। তারপরই বলা হয়েছে ৪১১ & * * ৫1 অর্থাৎ তাদের জন্য মাগফিরাত নির্ধারিত। যেমন, বিশুদ্ধ হাদীসসমূহে বর্ণিত রয়েছে যে, +১৫১ 2১৯৪] 4: ৩৩৮ ₹১$: ১১০০১। (41২ ৪ ০1» অর্থাৎ ইসলাম গ্রহণ যেমন তার পূর্ববর্তী সমস্ত পাপকে নিঃশেষ করে দেয়, তেমনিভাবে হিজরত তার পূর্ববর্তী সমস্ত পাপকে নিঃশেষ করে দেয়। চতুর্থ আয়াতে মুহাজিরদের বিভিন্ন শ্রেণীর নির্দেশাবলী বর্ণিত হয়েছে। বলা হয়েছে, যদিও তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন প্রাথমিক পর্যায়ের মুহাজির, যারা হুদায়বিয়ার সন্ধি চুক্তির পূর্বে হিজরত করেছেন এবং কেউ কেউ রয়েছেন দ্বিতীয় পর্যায়ের মুহাজির, যারা হুদায়বিয়ার সন্ধির পরে হিজরত করেছেন। এর ফলে তাদের পরকালীন মর্যাদায় পার্থক্য হলেও পার্থিব বিধান মতে তাদের অবস্থা প্রাথমিক পর্যায়ের মুহাজিরদেরই অনুরূপ । তারা সবাই পরস্পরের ওয়ারিস তথা উত্তরাধিকারী হবেন । সুতরাং মুহাজিরদের লক্ষ্য করে বলা হয়েছে ঃ 81২55 445 অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের এই মুহাজিররাও তোমাদেরই সমপর্যায়তুক্ত। সে কারণেই উত্তরাধিকার সংক্রান্ত বিধিতেও তাদের হুকুম সাধারণ মুহাজিরদেরই মত। এটি সূরা. আনফালের সর্বশেষ আয়াত । এর শেষাংশে উত্তরাধিকার আইনের একটি ব্যাপক মূলনীতি বর্ণনা করা হয়েছে । এরই মাধ্যমে সেই সাময়িক বিধানটি বাতিল করে দেয়া হয়েছে, যেটি হিজরতের প্রথম পর্বের মুহাজির ও আনসারদের মাঝে পারস্পরিক ভ্রাত্‌ বন্ধন স্থাপনের মাধ্যমে একে অপরের উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে নাধিল হয়েছিল । বলা হয়েছে ঃ 01735৯১৯৯০৪ 451540৯8995 আরবী অভিধান $%। শব্দটি “সাথী অর্থে ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ হলো 'সম্পন্ন'। যেমন 42 %5। বুদ্ধিসম্পন্ন । ১-১। 9১1 দায়িতৃসম্পন্ন ৷ কাজেই ₹(০.১১। /9। অর্থ হয় গর্ভ-সাথী, একই গর্ভসম্পন্ন *_৯১। শব্দটি ₹৯১ শব্দের বহুবচন । এর প্রকৃত অর্থ হলো সে অঙ্গ যাতে সন্তানের জন্ুক্রিয়া সম্পন্ন হয়। আর যেহেতু আত্মীয়তার সম্পর্ক গর্ভের অংশীদারিত্ব মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কাজেই +।.১31 /5। আত্মীয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে । বস্তুত আয়াতের অর্থ হচ্ছে এই যে, যদিও পারস্পরিকভাবে একে অপরের উপর প্রত্যেক মুসলমানই একটি সাধারণ অধিকার সংরক্ষণ করে এবং তার ভিত্তিতে প্রয়োজনের ক্ষেত্রে একের প্রতি অন্যের সাহায্য করা ওয়াজিব হয়ে দীড়ায় এবং একে অন্যের উত্তরাধিকারীও হয় //4.09119021-0017

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।