তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২৯৭ প্রচলিত রয়েছে, তাদের উত্তরাধিকারের বেলায় সে আইনই প্রয্নোগ করা হবে। তদুপরি তাদের এতীম-অনাথ শিশুদের ওলী এবং ৰিকাহ-শাদীর অভিভাবক তাদেরই মধ্য থেকে নির্ধারিত হবে। স্বারকথা, সামাজিক বিষয়াদিতে অমুসলমানদের নিজস্ব আইন-কানুন ইসলামী রাষ্ট্রেও সংরক্ষিত রাখা হবে। আয়াতের শেষাংশে ইরশাদ হয়েছে ৪:৫4. :০১৭ ০5532552581 অর্থাৎ তোমরা যদি এমনটি না কর, তাহলে গোটা পৃথিবীতে ফিৎনা-ফাসাদ-ও দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়বে। এ বাক্যটি সে সমস্ত হুকুম-আহ্কামের সাথে সম্পর্কযুক্ত যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। যেমন, মুহাজির ও আনসারদের একে অপরের অভিভাবক হতে হবে___যাতে পারস্পরিক সাহায্য-সহায়তা এবং ওরাসাত তথা উত্তরাধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত । দ্বিতীয়ত এখানকার মুহাজিরীন ও অমুহাজিরীন মুসলমানদের মধ্যে পারস্পরিক উত্তরাধিকারের সম্পর্ক বিদ্যমান থাকা বাঞ্ছনীয় নয় । কিন্তু সাহায্য-সহায়তায় সম্পর্ক তার শর্ত মুতাবিক বলবৎ থাকা উচিত। তৃতীয়ত কাফিররা একে অন্যের ওলী বিধায় পারস্পরিক অভিভাবকত্ ও তাদের উত্তরাধিকার আইনের ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করা মুসলমানদের জন্য সমীচীন নয় । রঃ বস্তুত এ সমস্ত নির্দেশের উপর যদি আমল করা না হয়, তাহলে পৃথিবীতে গোলযোগ ও দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়বে । সম্ভবত এ ধরনের সতর্কতা এ কারণে উচ্চারিত হয়েছে ঘে, এখানে যেসৰ হুকুম-আহকাম বর্ণিত হয়েছে, সেগুলো ন্যায়, সুবিচার ও সাধারণ শাস্তি-শৃঙ্খলার মূলনীতিস্বরূপ (কারণ এসব আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে গেছে যে, পারস্পরিক সাহায্য-সহযোগিতা ও উত্তরাধিকার সংক্রান্ত সম্পর্ক যেমন আত্মীয়তার উপর নির্ভরশীল, তেমনিভাবে এক্ষেত্রে ধর্মীয় ও মতাদর্শগত সম্পর্কও বংশগত সম্পর্কের চেয়ে অগ্রবর্তী । সেজন্যই বংশগত সম্পর্কের দিক দিয়ে পিতা-পুত্র কিংবা ভাই-ভাই হওয়া সত্তেও কোন কাফির কোন মুসলমানের এবং কোন মুসলমান কোন কাফিরের উত্তরাধিকারী হতে পারে না। এরই সঙ্গে সঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িকতা ও মূর্থতাজনিত বিদ্বেষের প্রতিরোধকল্লে এই হিদায়েতও দেয়া হয়েছে যে, ধর্মীয় সম্পর্ক এহেন সুদৃ হওয়া সত্বেও ছুক্তির অনুবর্তিতা তার চেয়েও বেশি অগ্রাধিকারযোগ্য । ধর্মীয় সাম্প্রদায়িকতার উত্তেজনাবশে সম্পাদিত চুক্তির বিরুদ্ধাচরণ করা জায়েয নয়। এমনিভাবে এই হিদায়েতও দেয়া হয়েছে যে, কাফিররা একে অপরের উত্তরাধিকারী ও অভিভাবক । তাদের ব্যক্তিগত অধিকার ও উত্তরাধিকারের ক্ষেত্রে যেন কোন রকম হস্তক্ষেপ করা না হয়। দৃশ্যত এগুলোকে কতিপয় আনুষঙ্গিক ও শাখাগত বিধান বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বশাস্তির জন্য এগুলোই ন্যায় ও সুবিচারের সর্বো্তম ও ব্যাপক মূলনীতি । আর সে কারণেই এখানে এসব আহ্কাম তথা বিধি-বিধান বর্ণনার পর এমন কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, যা সাধারণত অন্যান্য আহ্কামের ক্ষেত্রে করা হয়নি ৷ তা হলো এই যে, তোমরা যদি এসব আহ্‌্কামের উপর আমল না কর, তবে বিশ্বময় বিশৃঙ্খলা ও .দাঙ্গা-হাঙ্গামা বিস্তার লাভ করবে। বাক্যটিতে এ.ইঙ্গিতও বিদ্যমান যে, দাঙ্গা বিশৃঙ্খলা রোধে এসব বিধি-বিধানের বিশেষ প্রভাব ও অবদান রয়েছে। মা“আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__-৩৮ ///.09119021-0017

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।