তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৯৬ তফসীরে মা'আরেক্ষুল কোরআন | চতুর্থ খণ্ড অর্থাৎ এসব লোক হিজরত করেনি যদিও তাদের উত্তরাধিকারের সম্পর্ক ছিন্ন. করে দেয়া হয়েছে, কিন্তু যেকোন অবস্থায় তারাও মুসলমান । যদি তারা নিজেদের দীনের হিফাযতের জন্য মুসলমানদের নিকট সাহায্য প্রার্থনা করেন, তবে তাদের সাহায্য করা তাদের উপর অপরিহার্য কর্তব্য হয়ে দীড়ায় । কিন্তু তাই বলে ন্যায় ও ইনসাফের অনুবর্তিতার নীতিকে বিসর্জন দেয়া যাবে না। তারা যদি এমন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে, যাদের সাথে তোমাদের যুদ্ধ নয় চুক্তি সম্পাদিত হয়ে গেছে, তবে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সেসব মুসলমানের সাহায্য করা জায়েয নয়,। হুদায়বিয়ার সন্ধিকালে এমনি ঘটনা ঘটেছিল । রাসূলে করীম, (সা) যখন মক্কার কাফিরদের সাথে সন্ধিচুক্তি সম্পাদন করেন এবং চুক্তির শর্তে এ বিষয়টিও অন্তর্ভুক্ত থাকে যে, এখন মন্কা থেকে যে ব্যক্তি মদীনায় চলে যাবে হুযূর (সা) তাকে ফিরিয়ে দেবেন। ঠিক এই সন্ধি চুক্তিকালেই আবূ জান্দাল (রা) যাকে কাফিররা মক্কায় বন্দী করে রেখেছিল এবং নানাভাবে নির্যাতন করছিল, কোন. রকমে মহানবীর খিদমতে গিয়ে হাজির হলেন এবং নিজের উৎপীড়নের কাহিনী প্রকাশ ফরে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট সাহায্য প্রার্থনা করলেন । যে নবী সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে আগমন করেছিলেন, একজন নিপীড়িত মুসলমানের ফরিয়াদ শুনে তিনি কি পরিমাণ মর্মাহত হয়েছিলেন, তার অনুমান করাও যারতার জন্য সন্ভব নয়, কিন্তু এহেন মর্মপীড়া সন্তবও উল্লিখিত আয়াতের হুকুম অনুসারে তিনি তাঁর সাহায্যের ব্যাপারে অপারকতা জানিয়ে ফিরিয়ে দেন। তার এভাবে ফিরে যাওয়ার বিষয়টি সমস্ত মুসলমানের জন্যই একান্ত পীড়াদায়ক ছিল, কিন্তু সরওয়ারে কায়েনাত (সা) আল্লাহ্‌র নির্দেশের আলোকে যেন প্রত্যক্ষ করছিলেন যে, এখন আর এ নির্যাতন.নিপীড়নের আয়ু বেশি দিন নেই। তাছাড়া আর কটি দিন ধৈর্ধ ধারণের সওয়াবও আবূ জান্দালের প্রাপ্য রয়েছে । এর পরেই মন্কা বিজয়ের মাধ্যমে এসব কাহিনীর সমান্তি ঘটতে 'স্বাচ্ছে। যাহোক, তখন মহানবী (সা) -কোরআনী নির্দেশ মুতাবেক চুক্তির অনুবর্তিতাকেই তার ব্যক্তিগত বিপদাপদের উপর গুরুত্ব দান করেছিলেন । এটাই হলো ইসলামী শরীয়তের সেই অসাধারণ বৈশিষ্ট্য, যার ফলে তারা পার্থিব জীবনে বিজয় ও সন্মান এবং আখিরাতের কল্যাণ ও. মুক্তির অধিকারী হতে পেরেছেন । অন্যথায়. সাধারণভাবে দেখা যায়, পৃথিবীর সরকারসমূহ চুক্তির নামে এক ধরনের প্রহসনের অবতারণা করে থাকে, মাতে দুর্বলকে দাবিয়ে রাখা এবং সবলকে ফাকি দেয়াই থাকে উদ্দেশ্য । যখন নিজেদের সামান্যতম স্বার্থ দেখতে পায়, তখনই নানা রকম ব্যাখ্যা-বিশ্লেষণ করে সম্পাদিত চুক্তি বাতিল করে দেয়া হয় ১০825888775 দ্বিতীয় আয়াতে বলা হয়েছে;৮১::ট 451 1+১54 15554 9839 অর্থাৎ কাফিররা পরস্পর তিনে একটি সাধারণ ও ব্যাপকার্থক শব্দ। এতে যেমন ওরাসত বা উত্তরাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত, তেমনিভাবে অন্তর্ভুক্ত বৈষয়িক সম্পর্ক ও পৃষ্ঠপোষকতার বিষয়ও। কাজেই এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, কাফিরদেরকে পারস্পরিক উত্তরাধিকারী মনে করতে হবে এবং উত্তরাধিকার বন্টনের যে আইন তাদের নিজেদের ধর্মে //4.009119021-0017

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।