২৯৪ তফসীরে মা'আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড নাধিল হয়েছিল, যদি কোনকালে কোন দেশে এমনি পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেখানেও এ হুকুমই প্রবর্তিত হবে। বিষয়টি বিশ্লেষণ করতে গেলে এই দীড়ায় যে, মক্কা বিজয়ের পূর্বে প্রতিটি মুসলিম নরনারীর উপর হিজরত করা 'ফরযে আইন' তথা অপরিহার্য কর্তব্য হিসাবে সাব্যস্ত করা হয়েছিল। এ নির্দেশ পালন করতে গিয়ে হাতেগনা কতিপয় মুসলমান ছাড়া বাকি সব মুসলমানই হিজরত করে মদীনায় চলে এসেছিলেন । তখন মক্কা থেকে হিজরত না করা এরই লক্ষণ হয়ে গিয়েছিল যে, সে মুসলমান নয় । কাজেই অমুহাজিরদের ইসলামও তখন সন্দিগ্ধ হয়ে পড়েছিল । সেজন্যই মুহাজির অমুহাজিরদের উত্তরাধিকার স্বতৃ ছিন্ন করে দেয়া হয়েছিল। এখন যদি কোন দেশে আবারও এমনি পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে বসবাস করে যদি ইসলামী ফরায়েয সম্পাদন করা আদৌ সন্ভব না হয়, তবে সে দেশ থেকে হিজরত-করা পুনরায় ফরয হয়ে যাবে । আর এমন পরিস্থিতিতে অতি জটিল কোন ওযর ব্যতীত হিজরত না করা নিশ্চিতভাবে যদি কুফরীর লক্ষণ বলে গণ্য হয়, তবে আবারও এ হুকুমই আরোপিত হবে । মুহাজির ও অমুহাজিরদের মাঝে পারস্পরিক উত্তরাধিকার স্বত্ব বজায় থাকবে না। এ বর্ণনাতে এ বিষয়টিও স্পষ্ট হয়ে যায় যে, মুহাজির ও অমুহাজিরদের মাঝে মীরাসী স্বত্ব রহিতকরণের হুকুমটি প্রকৃতপক্ষে পৃথক কোন হুকুম নয়, বরং এটিও সে প্রাথমিক নির্দেশ, যা মুসলমান ও অমুসলমানের মাঝে উত্তরাধিকার স্বত্বকে ছিন্ন করে দেয়। পার্থক্য শুধু এতটুকু যে, এই কুফরীর লক্ষণের প্রেক্ষিতে তাকে কাফির বলে সাব্যস্ত করা হয়নি, যতক্ষণ না তার মধ্যে প্রকৃষ্ট ও সুস্পষ্টভাবে কুফরীর প্রমাণ পাওয়া যাবে । আর হয়তো এ যুক্তিতেই এখানে আরেকটি নির্দেশ অমুহাজির মুসলমানদের কথা উল্লেখ করে দেয়া হয়েছে যে, যদি তারা মুহাজির মুসলমানদের নিকট কোন রকম সাহায্য-সহায়তা কামনা করে, তবে মুহাজির মুসলমানদের জন্য তাদের সাহায্য করা কর্তব্য; যাতে এ কথা প্রতীয়মান হয়ে যায় যে, অমুহাজির মুসলমানদের সম্পূর্ণভাবে কাফিরদের কাতারে গণ্য করা হয়নি, বরং তাদের এই ইসলামী অধিকার এখনও বলবৎ রয়ে গেছে যে, সাহায্য কামনা করলে তারা. সাহায্য পেতে পারে । আর যেহেতু এ আয়াতের শানে নুযুল মক্কা থেকে মদীনায় বিশেষ হিজরতের সাথে যুক্ত এবং তারাই অমুহাজির মুসলমান ছিলেন, যারা মক্কায় অবস্থান করেছিলেন এবং কাফিরদের উৎপীড়নের সম্মুখীন হচ্ছিলেন, কাজেই তাদের সাহায্য প্রার্থনার বিষয়টি যে একান্তই মক্কার কাফিরদের বিরুদ্ধে ছিল, তা বলাই বাহুল্য । আর কোরআন করীম যখন মুহাজির মুসলমানদের প্রতি তাদের (অমুহাজির মন্কাবাসী মুসলমানদের) সাহায্যের নির্দেশ দান করেছে, তাতে বাহ্যিক দৃষ্টিতে একথাই বোঝা যায় যে, যেকোন অবস্থায়, যেকোন জাতির মুকাবিলায় তাদের সাহায্য করা মুসলমানদের উপর অপরিহার্য করে দেয়া হয়েছে। এমনকি যে জাতি বা সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করা হবে তাদের সাথে যদি মুসলমানদের কোন যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়েও থাকে তবুও তাই করতে হবে, অথচ ইসলামী নীতিতে ন্যায়নীতি ও চুক্তির অনুবর্তিতা একটি অতি গুরুত্বপূর্ণ ফরয । সে কারণেই এ আয়াতে একটি ব্যতিক্রমী নির্দেশেরও ///.09119021-0017
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।