সুরা আন্ফাল ২৯৩ মানুষের মৃত্যুর পর পরিত্যক্ত সবকিছু আল্লাহ্ তাআলার অধিকারে চলে যাওয়াটাই ছিল ন্যায়বিচার ও যুক্তিসম্মত। যার কার্যকর রূপ ছিল ইসলামী বায়তুল মাল তথা সরকারী কোষাগারে জমা হয়ে যাওয়ার পর তদ্ছারা সমগ্র সৃষ্টির লালন-পালন ও শিক্ষা-প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু এমনটি করতে গেলে একদিকে মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক অনুভূতি আহত হতো । তাছাড়া মানুষ যখন একথা জানত যে, মৃত্যুর পর আমার ধন-সম্পদ না পাবে আমার সন্তানসম্ততি, না পাবে আমার পিতামাতা, আর না পাবে আমার স্ত্রী, তখন ফল দীড়াত এই যে, স্বভাবসিদ্ধভাবে কোন মানুষই স্বীয় মালামাল ও ধন-সম্পদ বৃদ্ধি কিংবা রক্ষণাবেক্ষণের চিন্তা করত না। শুধুমাত্র নিজের জীবন পর্যন্তই প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী সংগ্রহ করত । তার বেশি কিছু করার জন্য কেউ এতটুকু যয্রবান হতো না। বলা বাহুল্য, এতে সমগ্র মানবজাতি ও সমস্ত শহর-নগরীর উপর ংস ও বরবাদী নেমে আসত। সে কারণেই আল্লাহ রব্বুল আলামীন মৃতের পরিত্যক্ত সম্প্তিকে তার আত্মীয়-স্বজনের অধিকার-বলে সাব্যস্ত করে দিয়েছেন । বিশেষ করে এমন আত্মীয়-স্বজনের উপফারিতার লক্ষ্যে সে তার জীবনে ধন-সম্পদ অর্জন ও সঞ্চয় করত এবং নানা রকম কষ্ট পরিশ্রমে ব্রতী হতো। এরই সাথে সাথে ইসলাম যে অতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটির প্রতিও মীরাসের বন্টন ব্যাপারে' লক্ষ্য রেখেছে, যার জন্য গোটা মানব জাতির সৃষ্টি । অর্থাৎ আল্লাহ্ তা'আলার আনুগত্য ও ইবাদত। এদিক দিয়ে সমগ্র মানব বিশ্বকে দু'টি পৃথক জাতি হিসাবে গণ্য করা হয়েছে; মুমিন ও কাফির । কোরআনে উল্লিখিত এ আয়াত ১, (4১১৪৫ ১১ (৫১ -এর মর্মও তাই। এই দ্বি-বিধ জাতীয়তার দর্শনই বংশ ও গোত্রগত সম্পর্ককে মীরাসের পর্যায় পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। সুতরাং কোন মুসলমান কোন কাফির আত্মীয়ের মীরাসের কোন অংশ পাবে না কোন কাফিরেরও তার কোন সুসলমান আত্মীয়ের মীরাসের কোন অধিকার থাকবে না। প্রথমোক্ত দু'টি আয়াতে এ বিষয়েরই বর্ণনা দেয়া হয়েছে। বস্তুত এ নির্দেশটি চিরস্থায়ী ও অরহিত । ইসলামের প্রাথযিক যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলামের এ উত্তরাধিকার নীতিই বলবৎ থাকবে । এর সাথে মুসলমান মুহাজির ও আনসারদের মীরাস সংক্রান্ত অন্য একটি হুকুম রয়েছে, যার সম্পর্কে প্রথম আয়াতে বলা হয়েছে, মুসলমানরা যতক্ষণ মক্কা থেকে হিজরত না করবে, হিজ্ঞরতকারী সুসলষানদের সাথে তাদের উত্তরাধিকারসংক্রান্ত সম্পর্কও বিচ্ছিন্ন থাকবে । না কোন মুহাজির মুসলমান তার অমুহাজির মুসলমান আত্মীয়ের উত্তরাধিকারী হবে, না অমুহাজির কোনে মুসলমান মুহাজির মুসলমানের মীরাসের কোন অংশ পাবে । বলা বাহুদ্য, এ নির্দেশটি তখন পর্যস্তই কার্মকর ছিল যতক্ষণ না মক্কা বিজয় হয়ে যায়। কারণ মক্কা বিজয়ের পর স্বয়ং রাসূলে করীম (সা) ঘোষণা করে দেন ০) ৯. 2১২৯১ অর্থাৎ মন্ধা বিজয়ের পর হিজরতের হুকুমটিই শেষ হয়ে গেছে । আর হিজরতের হুকুমই যখন শেষ হয়ে গেল, তখন যারা হিজরত করবে না, তাদের সাথে সম্পর্কচ্ছেদের প্রশ্নুটিও শেষ হয়ে যায় । এ কারণেই অধিকাংশ তফসীরবিদ বলেছেন, এ হুকুমটি মক্কা বিজয়ের মাধ্যমে রহিত হয়ে গেছে। পক্ষান্তরে অনুসন্ধানবিদদের মতে এ হুকুমটিও চিরস্থায়ী ও গায়ের মনসূখ, কিন্তু এটি অবস্থার প্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। যে পরিস্থিতিতে কোরআনের অবতরণকালে এ হুকুমটি ///.09119021-0017
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।