২৯২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড বিপুল সম্মানজনক রুযী. (নির্ধারিত) রয়েছে। বস্তুত যারা. [নবী করীম (সা)-এর হিজরতের] পরবতীকালে ঈমান. গ্রহণ করেছে এবং হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে (অর্থাৎ করণীয় সবকিছুই করেছে, কিন্তু পরে করেছে) তারা ফেযীলত ও মহত্বের- দিক দিয়ে তোমাদের সমপর্যায়েব্রনা হলেও) তোমাদের মধ্যেই গণ্য হবে । (তা ফযীলত ও মর্যাদার ক্ষেত্রে আপেক্ষিকভাবে কমবেশি হবে। কারণ আমলের পার্থক্যের দরুন মর্যাদার পার্থক্য ঘটে । অবশ্যই মীরাসের ক্ষেত্রে তারা.সব দিক দিয়েই তোমাদের মাঝে গণ্য হবে। তার কারণ, আমলজনিত মর্যাদার দরুন শরীয়তের .বিধিবিধানের কোন পার্থক্য ঘটে না। আর পরবর্তীকালে হিজ্রতকারীদের মধ্যে) যারা (পারম্পরিক অথবা পূর্ববর্তী মুহাজিরীনদের) আত্মীয় মর্যাদার দিক দিয়ে কম হওয়া সন্ত্বেও তাব্রা উত্তরাধিকার লাডের দিক দিয়ে) কিতাবুল্লাহ্ (তথা শরীয়তের বিধান কিংবা মীরাস সংক্রান্ত আয়াত-এর ভিত্তিতে একে অপরের উত্তরাধিকারের তুলনায়) বেশি হকদার । (আত্মীয়রা মর্ধাদার দিক দিয়ে অধিক হলেও ।) নিশ্চয়ই আল্লাহ্ যাবতীয় বিষয়ে. সম্যক অবগত । (সে কারণেই তিনি যে বিধি-বিধান নির্ধারণ করেছেন, তা সর্বকালীন কল্যাণের ভিত্তিতেই করেছেন ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ৰ আলোচ্য আয়াতগুলো সূরা আন্ফালের শেষ চারটি আয়াত । এগুলোতে. সে সমস্ত আহকাম বরণনাই প্রকৃত ও মূল উদ্দেশ্য যা মুসলমান মৃহাজিরদের উত্তরাধিকারের সাথে সম্পৃক্ত। তবে ধাসঙ্গিকভাবে অমুহাজির মুসলমান ও অমুসলমানদের উত্তরাধিকার সংক্রান্ত আলোচনাও এসে গেছে। ৃ | এসব বিধি-বিধান বা হুকুম-আহ্কামের সারমর্ম এই যে, যে সমস্ত লোকের উপর শরীয়তের বিধি-বিধান বর্তায় তারা প্রথমত দু'ভাগে বিভক্ত; মুসলমান ও কাফির। আবার মুসলমান তখনকার দৃষ্টিতে দু'রকম; (১) মুহাজির; যারা হিজরত ফরয হওয়ার প্রেক্ষিতে মক্কা থেকে মদীনায় এসে অবস্থান করতে থাকেন। (২) যারা কোন বৈধ অসুবিধার দরুন কিংবা অন্য কোন কারণে মন্কাতেই থেকে যান। পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক এ সবরকম লোকের মাঝেই বিদ্যমান ছিল । কারণ ইসলামের প্রাথমিক পর্বে এমন হয়েছিল, যে, পুত্র হয়তো মুসলমান হয়ে গেলেন কিন্তু পিতা কাফিরই রয়ে গেল। কিংরা পিতা মুসলমান হয়ে গেলেন কিন্তু পুত্র রয়ে গেল কাফির তেমনিভাবে তাই-ভাতিজা, নানা-মামা প্রভৃতির অবস্থাও ছিল তাই । তদুপরি মুহাজির-অমুহাজির মুসলমানদের মধ্যে আত্মীয়তা থাকা তো বলাই বাহুল্য। আল্লাহ্ তা'আলা তার.অসীম রহমত ও পরম কুশলতার দরুন মৃত, ব্যক্তিদের পরিত্যক্ত মাল-আসবাব তথা ধন-সম্পদের অধিকারী তারই নিকটবর্তী ঘনিষ্ঠ আত্ীয়-স্বজনকে সাব্যস্ত করেছেন। অথচ যে যা কিছু এ পৃথিবীতে অর্জন করেছেন, .প্রকৃতপক্ষে সে সমস্ত কিছুর মালিকানাই আল্লাহ্ তা'আলার । তার পক্ষ থেকে এগুলো. সারা জীবন ব্যবহার করার জন্য, এগুলোর দ্বারা উপকৃত হওয়ার জন্য মানুষকে অস্থায়ী মালিক বানিয়ে দেয়া হয়েছিল। সুতরাং ///.091190781-0017
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।