তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২৮৯ বিশ উকিয়া সোনা নেয়া হয়েছিল। অথচ এখন আমার বিশটি গোলাম (ক্রীতদাস) বিভিন্ন স্থানে আমার ব্যবসায় নিয়োজিত রয়েছে এবং তাদের কারো ব্যবসায়ই বিশ হাজার দিরহাম থেকে কম নয়। তদুপরি হজ্বের সময় হাজীদের পানি খাওয়ানোর বিদমতটিও আমাকেই অর্পন করা হয়েছে যা'আমার নিকট এমন এক অমূল্য বিষয় যে, সম মকাবাসীর যাবতীর ধন-সম্পদ এ তুলনায় তুচ্ছ বলে মনে হয়। গযৃও্য়ায়ে বদরের বন্দীদের মধ্যে কিছু লোক মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের সম্পর্কে লোকদের মনে একটা খট্কা ছিল যে, হয়তো এরা মকায় ফিরে গিয়ে আবার ইসলাম রা 77 7 পু পাড.৫ ০ নারি ই. ক্ষতিই সাধিত হবে না। এরা তো সেসব লোকই, যারা ইতিপূর্বে আল্লাহর সাথেও খেয়ানত করেছে। অর্থাৎ সৃষ্টিলগ্নে আল্লাহ্‌ তা'আলা রাব্বুল আলামীন তথা বিশ্বপালক হওয়ার ব্যাপারে যে অঙ্গীকার তারা করেছিল, পরবর্তীকালে তার বিরোধিতা করতে আর করেছিল। কিন্ত তাদের এই খেয়ানত তাদের নিজেদের জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত তারা অপদস্থ, পদদলিত, লাঞ্ছিত ও বন্দী হয়েছে। ব্তৃত আল্লাহ্‌ তা'আলা মনের গোপনতম রহস্য সম্পর্কে অবহিত রয়েছেন। তিনি বড়ই সুকৌশলী, হিকমতওয়ালা । এখনও যদি তারা আপনার বিরোধিতায় প্রবৃত্ত হয়, তবে আল্লাহ্‌র হাত. থেকে অব্যাহতি লাভ কৰে যাবে কোথায় ? তিনি এমনিভাবে তাদেরকে পুনরায় থেফতার করে ফেলবেন। পূর্ববর্তী আয়াতগুলোতে মুক্তিপণ বন্দীদের একান্ত উৎসাহব্যঞ্জক ভঙ্গিতে ইসলামের প্রতি আহবান করা হয়েছিল । আর আলোচ্য আয়াতে তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে সতর্ক করে দেওয়া হয়েছে যে, তাদের পার্থিব ও পারত্রিক কল্যাণ শুধুমাত্র ইসলাম ও ঈমানের উপরই নির্ভরশীল । এ পর্যন্ত কাফিরদের সাথে যুদ্ধ-বিঘহ, তাদের বন্দীদশা ও মুক্তি দান.এবং তাদের সাথে সন্ধি-সমঝোতার বিধান সংক্রান্ত আলোচিনা চলছিল। পরবর্তী আয়াতসমূহে অর্থাৎ সূরার শেষ পর্যন্ত এ প্রসঙ্গেই এক বিশেষ অধ্যায়ের আলোচনা ও তার বিধি-বিধান সংক্রান্ত কিছু বিশ্লেষণ বর্ণিত হয়েছে। আর সেগুলো হচ্ছে হিজরত সংক্রান্ত হুকুম-আহকাম। কারণ কাফিরদের সাথে মুকাবিলা করতে গিয়ে এমন পরিস্থিতিরও উত্তব হতে পারে যে, মুসলমানদের হয়তো তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না এবং তারাও সন্ধি করতে রাষী হবে না। এহেন নাযুক পরিস্থিতিতে মুসলমানদের পরিত্রাণ লাভের একমাত্র পথ হিজরত । অর্থাৎ এ নগরী বা দেশ ছেড়ে অন্য কোন নগরী বা জনপদে গিয়ে কসতি স্থাপন করা যেখানে স্বাধীনভাবে ইসলামী হুকুম-আহ্কামের উপর আমল করা যাবে। মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড) ৩৭ //4.09119021-0017

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।