তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আন্ফাল ২৮৭ তোমাদের (পার্থিব-জীবনে) তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে দেবেন এবং (আখিরাতেও) তোমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত আল্লাহ একান্তই ক্ষমাশীল। (সে জন্যই তোমাদের ক্ষমা করে দেবেন। আর) তিনি অত্যন্ত করুণাময় । (কাজেই তোমাদের তিনি প্রতিদানও দেবেন ।) অথচ যদি তারা (সত্যিকারভাবে মুসলমান না হয়ে শুধু আপনাকে ধোকা দেবার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করে এবং মনে মনে) আপনার সাথে প্রতারণার ইচ্ছা পোষণ করে, (অর্থাৎ প্রতিশ্রতি তঙ্গ করে আপনার সাথে বিরোধিতা ও মুকাবিলা করতে চায়) তবে (সে জন্য আপনি আদৌ ভাববেন না) আল্লাহ্‌ পুনরায় তাদেরকে আপনার হাতে বন্দী করিয়ে দেবেন। যেমন (ইতিপূর্বে) তারা আল্লাহ্‌র সাথে কৃত প্রতিশ্রুতি তঙ্গ করেছিল (এবং আপনার বিরোধিতা ও মুকাবিলা করেছিল) অতঃপর আল্লাহ্‌ তাদেরকে (আপনার হাতে) বন্দী করিয়ে দিয়েছেন এবং আল্লাহ্‌ তাআলা যাবতীয় ব্যাপারেই সক্ষম, পরিজ্ঞাত, (কে খেয়ানতকারী সে বিষয়ে তিনি ভালই জানেন। আর ) একান্তই কুশলী । (তিনি এমন সব অবস্থা ও পরিস্থিতির সৃষ্টি করেন, যাতে খেয়ানতকারী তথা প্রতিশ্রুতি ভঙ্গকারীরা পরাজিত হতে বাধ্য হয় ।) আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় গয্ওয়ায়ে বদরের বন্দীদের মুক্তিপণ নিয়ে. ছেড়ে দেয়া হয়। ইসলাম ও মুসলমানদের সে শক্র যারা তাদেরকে কষ্ট দিতে, মারতে এবং হত্যা করতে কখনই কোন ত্রুটি করেনি; যখনই কোন রকম সুযোগ পেয়েছে একান্ত নির্দয়ভাবে অত্যাচার-উৎপীড়ন করেছে, মুসলমানদের হাতে বন্দী হয়ে আসার পর এহেন শক্রদেরকে প্রাণে বাঁচিয়ে দেয়াটা সাধারণ ব্যাপার ছিল না; এটা তাদের জন্য বিরাট প্রাপ্তি এবং অসাধারণ দয়া ও করুণা । পক্ষান্তরে মুক্তিপণ হিসাবে তাদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করা হয়েছিল, তাও ছিল অতি সাধারণ । .. এটা আল্লাহ্‌ তা'আলার একান্ত মেহেরবানী ও দয়া যে, এই সাধারণ অর্থ পরিশোধ করতে গিয়ে যে কষ্ট তাদের করতে হয়, তাও তিনি কি চমৎকারভাবে দূর করে দিয়েছেন। উল্লিখিত আয়াতে ইরশাদ হয়েছে আল্লাহ্‌ তা'আলা যদি তোমাদের মন-মানসিকতায় কোন রকম কল্যাণ দেখতে পান, তবে তোমাদের কাছ থেকে যা কিছু নেয়া হয়েছে, তার চেয়ে উত্তম বস্তু তোমাদের দিয়ে দেবেন। তদুপরি তোমাদের অতীত পাপও তিনি ক্ষমা করে দেবেন। এখানে ১২৯ অর্থ ঈমান ও নিষ্ঠা । অর্থাৎ মুক্তি লাভের পর সেসব বন্দীর মধ্যে পরিপূর্ণ নিষ্ঠার ঈমান ও ইসলাম গ্রহণ করবে, তারা যে মুক্তিপণ দিয়েছে, তার চাইতে অধিক ও উত্তম বস্তু পেয়ে যাবে । বন্দীদের মুক্ত করে দেয়ার সাথে সাথে তাদের এমনভাবে আমন্ত্রণ জানানো হয়েছে যে, তারা যেন মুক্তিলাভের পর নিজেদের লাভক্ষতির প্রতি মনোনিবেশ সহকারে লক্ষ্য করে । সুতরাং বাস্তব ঘটনার. দ্বারা প্রমাণিত রয়েছে যে, তাদের মধ্যে যারা মুসলমান হয়েছিলেন, আল্লাহ্‌ তা“আলা তাদেরকে ক্ষমা এবং জান্নাতে সুউচ্চ স্থানে দান ছাড়াও পার্থিব জীবনে এত অধিক পরিমাণ ধন-সম্পদ দান করেছিলেন, যা তাদের দেয়া মুক্তিপণ অপেক্ষা বহুগুণ উত্তম ও অধিক ছিল। অধিকাংশ তফসীরবিদ বলেছেন যে, এ আয়াতটি মহানবী (সা)-এর পিতৃব্য হযরত আব্বাস (রো) সম্পর্কে অবতীর্ণ হয়েছিল । কারণ তিনিও বদরের যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। ///.09119021-0017

— পৃষ্ঠা ২৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।