সুরা আন্ফাল ২৮৩ ছিল একান্তভাবেই তার রাহ্মাতুল্লিল আলামীন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ৷ 'সে কারণেই তিনি মতানৈক্যের ক্ষেত্রে সে দিকটিই গ্রহণ করে নিয়েছিলেন, যা বন্দীদের পক্ষে সহজ ও দয়াভিত্তিক। আয়াতের শেষাংশে +:৫৯০:১ ০:11 বলে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্ তা'আলা মহাপরাক্রমশীল, হিকমতওয়ালা; আপনারা যদি তাড়াহুড়া না করতেন, 995508 পরবর্তী বিজয়ে আপনাদের জন্য ধন-সম্পদের ব্যবস্থাও করে দিতেন। দ্বিতীয় আয়াতটিতেও এই ভ্সনারই উপসংহারস্বরূপ বলা হয়েছে, ছা যদি নিয়তি নির্ধারিত হয়ে না যেত, তবে তোমরা যে কাজ করেছ, অর্থাৎ মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্ত করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছ, সেজন্য তোমাদের উপর কোন বড় রকমের শাস্তি সংঘটিত হতো । উল্লিখিত নির্ধারিত নিয়তির তাৎপর্য সম্পর্কে তিরমিযী গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা)-র রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করা হয়েছে যে, রাসূলে করীম (সা) বলেছেন, তোমাদের পূর্বে কোন উম্মতের জন্য গনীমতের মালামাল হালাল ছিল না। বদরের ঘটনাকালে মুসলমানরা যখন গনীমতের মালামাল সংগ্রহে প্রবৃত্ত হয়ে পড়ে, অথচ তখনও তার বৈধতার কোন নির্দেশ নাযিল হয়নি, তখন ভর্সনাসূচক এই আয়াত অবতীর্ণ হয় যে, গনীমতের মালামালের বৈধতাসৃচক নির্দেশ আসার প্রাক্কালে মুসলমানদের এহেন পদক্ষেপ এমনই পাপ ছিল, যার দরুন আযাব নেমে আসাই উচিত ছিল, কিন্তু যেহেতু আল্লাহ্ তাআলার এই হুকুমটি “লওহে মাহৃফুষে' লিপিবদ্ধ ছিল যে, এই উম্মতের জন্য গনীমতের মালকে হালাল করে দেয়া হবে, সেহেতু মুসলমানদের এ ভুলের জন্য আযাব নাধিল হয়নি ।-(মাযহারী) | কোন কোন হাদীসে বর্ণিত রয়েছে যে, আয়াতটি নাযিল হওয়ার পর রাসূলে করীম (সা) বলেছেন, “আল্লাহ্ তাআলার আযাব একেবারেই সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি স্বীয় অনুগহে তা থামিয়ে দেন। সে আযাব যদি আসত তাহলে উমর ইবনে খাত্তাব ও সা'দ ইবনে মুজাধ ছাড়া কেউই তা থেকে অব্যাহতি পেত না।” এতে প্রতীয্মমান হয়, মুক্তিপণ' নিয়ে বন্দীদের মুক্ত করে দেয়াই ছিল ভর্থসনার কারণ । অথচ তিরমিযীর. রিওয়ায়েত অনুসারে বোঝা যাচ্ছে যে, গনীমতের মালামাল সংগ্রহ করাই ছিল ভৎসনার হেতু। কিন্তু প্রকৃতপক্ষে এতদুভয়ের মধ্যে কোন বিরোধ বা পার্থক্য নেই। বন্দীদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করাও ছিল গনীমতের মাল সংখহেরই অংশবিশেষ । মাসাআলা $ উল্লিখিত আয়াতে মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্তিদান ও গনীমতের মালামাল সংগ্রহের কারণে ভর্ঘসনা নাযিল হয়েছে এবং আল্লাহ্র আযাবের প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে, এবং পরে তা ক্ষমা করে দেয়া হয়েছে। কিন্তু এতে ভবিষ্যতে এ সমস্ত ব্যাপারে মুসলমানদের কোন্ পন্থা অবলম্বন করতে হবে, তা পরিষ্কারভাবে বোঝা যায় না । সে-কারণেই পরবর্তী আয়াতে গনীমতের মালামাল" সংক্রান্ত মাস“আলাটি পরিষ্কার করে দেয়া হয়েছে। বলা হয়েছে- 2.5 ৮০, 19143 অর্থাৎ গনীমতের যেসব মালামাল তোমাদের হস্তগত হবে, এখন থেকে সেগুলো তোমরা খেতে পারবে এবং ভবিষ্যতের জন্যও তা হালাল করে দেয়া হলো। কিন্তু তার পরেও এতে একটি সন্দেহের অবকাশ থেকে যায় যে, গনীমতের মাল হালাল হওয়ার নির্দেশটি.তো এখন হলো; কিন্তু ইতিপূর্বে যেসব মালামাল. সংগ্রহ করে নেয়া হয়েছিল হয়তো //4.09119021-0017
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।