তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ٦٧١
📝 نص 📖 PDF

সূরা আন্ফাল ২৮১ সে কারণেই সাহাবায়ে কিরামের প্রতি এহেন তরান্বিত পদক্ষেপের দরুন ভর্সনা অবতীর্ণ হয়। এই ভ€সনা ও অস্তুষ্টিই এই ওহীর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যাতে যুদ্ধবন্দীদের সম্পর্কে বাহ্যত দুটি অধিকার মুসলমানদের দেওয়া হয়েছিল । কিন্তু এরই মাঝে এই ইঙ্গিতও করা হয়েছিল যে, বিষয়টির দু"টি দিকের মধ্যে আল্লাহ্‌ তাআলার নিকট একটি পছন্দনীয় এবং অপরটি অপছন্দনীয় । তিরমিযী, সুনানে নাসায়ী, সহীহ্‌ ইবনে হাব্বান প্রভৃতি গ্রন্থে হযরত আলী মুর্তজা (রা)-এর রিওয়ায়েতক্রমে উদ্ধৃত করা হয়েছে যে, এ সময় হযরত জিবরাঈল-আমীন রাসূলে করীম (সা)-এর নিকট আগমন কুরে তীকে আল্লাহ্‌র এ নির্দেশ শোনান যে, আপনি সাহাবায়ে কিরামকে দু"টি বিষয়ের যে কোন একটি গ্রহণ করার অধিকার দান করুন। তার একটি হলো এই যে, এই যুদ্ধবন্দীদের হত্যা করে শক্রর মনোবলকে চিরতরে ভেঙে দিবে । আর দ্বিতীয়টি হলো এই যে, তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিবে । তবে দ্বিতীয় অবস্থায় আল্লাহ্‌ তা*আলার নির্দেশক্রমে একথা অবধারিত হয়ে রয়েছে যে, এর বদলা হিসাবে আগামী বছর মুসলমানদের এমনি সংখ্যক লোক শহীদ হবেন, 'যে সংখ্যক বন্দী আজ মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে । এভাবে যদিও ক্ষমতা দেওয়া হয় এবং সাহাবায়ে কিরামের এ দুটি থেকে একটি বেছে নেয়ার অধিকার দেয়া হয় কিন্তু দ্বিতীয়' অবস্থায় সম্তর জন সাহাবার শাহাদাতের ফয়সালার বিষয় উল্লেখ করার মাঝে অবশ্যই এই ইঙ্গিত বিদ্যমান ছিল যে, এ দিকটি আল্লাহ্‌র নিকট পছন্দনীয় নয়। কারণ এটি যদি পছন্দই হতো তবে এর ফলে সত্তর জন মুসলমানের খুন অবধারিত হতো না। সাহাবায়ে কিরামের সামনে এ দুটি বিষয়ই যখন এচ্ছিক বিষয় হিসাবে পেশ করা হলো, তখন কোন কোন সাহাবীর ধারণা হলো যে, এদেরকে যদি মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়া হয়: তবে হয়তো এরা সবাই অথবা এদের কেউ কেউ কোন সময় মুসলমান হয়ে যাবে । আর প্রকৃতপক্ষে এটাই হলো জিহাদের উদ্দেশ্য ও মূল উপকারিতা । দ্বিতীয়ত এমনও ধারণা করা হয়েছিল যে, এ সময় মুসলমানরা যখন নিদারুণ দৈন্যাবস্থায় দিন কাটাচ্ছেন, তথন সম্তর জনের আর্থিক মুক্তিপণ অর্জিত হলে. এ কষ্টও লাঘব হতে পারে এবং তা ভবিষ্যতে জিহাদের প্রস্তুতির জন্যও সহায়ক হতে পারে । রইল স্তর জন মুসলমানের শাহাদতের বিষয় । প্রকৃতপক্ষে এটাও একটা বিপুল গৌরবের বিষয় । এতে ঘাবড়ানো উচিত নয়। এসব ধারণার প্রেক্ষিতে সিদ্দীকে আকবর (রা) ও অন্যান্য অধিকাংশ সাহাবায়ে কিরাম এ মতই প্রদান করলেন যে, বন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেয়া হোক। শুধুমাত্র হযরত উমর ইবনে খাত্তাব (রা) ও হযরত সা'দ ইবনে মুআয (রা) প্রমুখ কয়েকজন এ মতের বিরোধিতা করলেন এবং বন্দীদের সবাইকে হত্যা করার পক্ষে মত প্রদান করলেন। তাদের যুক্তি ছিল এই যে, একান্ত সৌভাগ্যক্রমে ইসলামের, মুকাবিলায় শক্তি ও সামর্থ্যের বলে যোগদানকারী সমস্ত কুরাইশ সর্দার এখন মুসলমানদের হস্তগত হলেও পরে তাদের ইসলাম গ্রহণ করার বিষয়টি একান্তই কল্পনানির্ভর । কিন্তু ফিরে গিয়ে এরা যে মুসলমানদের বিরুদ্ধে অধিকতর তৎপরতা প্রদর্শন করবে সে ধারণাই প্রবল । - রাসূলে করীম (সা) ধিনি রাহমাতুললিল আলামীন হয়ে আগমন করেছিলেন এবং আপাদমস্তক করুণার আধার ছিলেন, তিনি সাহাবায়ে কিরামের মধ্যে দুটি মত লক্ষ্য করে সে মতটিই গ্রহণ ,মা'আরেফুল কুরআন (৪র্থ খণ্ড)__-৩৬ ///.09119021-0017

— صفحة ٢٨٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.