২৮০ তফসীরে মা“আরেফুল কোরআন | চতুর্থ খণ্ড পরামর্শ সঠিক হয়ে গেছে, কাজেই তোমরা শাস্তি থেকে অব্যাহতি লাভ করেছ। অর্থাৎ আমি এই ফিদইয়া তথা যুক্তিপণকে মুবাহ্ করে. দিয়েছি।) সুতরাং (তোমরা তাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে) যা কিছু গ্রহণ করেছ; সেগুলোকে হালাল-ও পাক-পবিত্র বন্ধু মনে করেই খাও এবং আল্লাহ্ তা“আলাকে.ভয়.করতে থাক (এবং ভবিষ্যতে এসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করো)। নিঃসন্দেহে আল্লাহ্ বড়ই ক্ষমাশীল করুণাময় । (তোমাদের গোনাহ্ মাফ করে দিয়ে তোমাদের প্রতি ক্ষমাশীলতা প্রকাশ করেছেন এবং মুক্তিপণ হিসাবে গৃহীত -বন্তু-সামগ্রীকে 755959 নর আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় উল্লিখিত আয়াতটি গয্ওয়ায়ে বদরের বিশেষ এক ঘটনার সাথে সম্পৃক্ত বিধায় এগুলোর তফসীর করার পূর্বে বিশুদ্ধ ও প্রামাণ্য রিওয়ায়েত ও হাদীসের মাধ্যমে ঘটনাটি বিবৃত করা বাঞ্নীয়। ঘটনাটি হলো এই যে, বদর যুদ্ধটি ছিল ইসলামের সর্বপ্রথম জিহাদ, যা একাস্তই দৈবাৎ সংঘটিত হয়। তখনও জিহাদ সংক্রান্ত হুকুম-আহকামের কোন বিস্তারিত বিবরণ কোরআনে অবতীর্ণ হয়নি। যেমন জিহাদ করতে গিয়ে গনীমতের মাল হস্তগত হলে তা কি করতে হবে, শক্রসৈন্য নিজেদের আয়ত্তে এসে গেলে, তাকে বন্দী করা জায়েয হবে কিনা এবং বন্দী করে ফেললে তাদের সাথে কেমন আচরণ করতে হবে প্রভৃতি বিষয় ইতিপূর্বে কোরআনে আলোচনা করা হয়নি। পূর্ববর্তী সমস্ত আহ্বিয়া (আ)-এর শরীয়তে গনীমতের দ্বারা উপকৃত হওয়া কিংবা সেগুলো ব্যবহার. করা হালাল ছিল না। বরং গনীমতের যাবতীয় মালামাল একত্র করে কোন ময়দানে রেখে দিতে হতো । আর আল্লাহ্র রীতি অনুযায়ী একটি আগুন এসে সেগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দিত। একেই মনে করা হতো জিহাদ কবুল হওয়ার লক্ষণ । গনীমতের মালামাল জ্বালানোর জন্য যদি আসমানি আগুন না আসত, তাহলে বোঝা যেত যে, জিহাদে এমন কোন ক্রুটি-বিচ্যুতি সংঘটিত হয়ে থাকবে, যার ফলে তা আল্লাহ্র দরবারে কবুল হয় নি। সহীহ্, বুখারী ও মুসলিমের রিওয়ায়েতে বর্ণিত রয়েছে যে, রাসূলে করীম (সা) ইরশাদ করেছেন, আমাকে এমন পাচটি বিষয় দান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য কোন নবীকে দেয়া হয়নি। সেগুলোর মাঝে এও একটি যে, কাফিরদের থেকে প্রাপ্ত গনীমতের মালামাল কারো জন্য হালাল ছিল না, কিন্তু আমার উম্মতের জন্য তা হালাল করে দেয়া হয়েছে। গনীমতের মাল বিশেষভাবে এ উম্মতের জন্য হালাল হওয়ার বিষয়টি আল্লাহ্র তো জানা ছিল, কিন্তু গযওয়ায়ে বদরের পূর্ব পর্যন্ত এর হালাল হওয়ার ব্যাপারে মহানবী (সা)-এর উপর কোন ওহী মাধিল হয়নি। অথচ গয্ওয়ায়ে বদরে এমন এক পরিস্থিতির উত্তব হয় যে, আল্লাহ্ তা'আলা মুসলমানদের ধারণা-কল্পনার বাইরে অসাধারণ বিজয় দান করেন । শত্রুরা বহু মালামালও ফেলে যায়, ঘা গনীমত হিসাবে মুসলমানদের হস্তগত হয় এবং তাদের বড়- বড় সত্তর জন সর্দারও মুসলমানদের হাতে বন্দী হয়ে আসে । কিন্ত এতদুভয় বিষয়ে বৈধতা সম্পর্কে কোন ওহী তখনও আসেনি । ///.09119021-0017
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।