২৭৮ তফসীরে মা'আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড না। বরং জরুরী ভিত্তিতে যারা তৈরী হতে পেরেছিলেন শুধু তারাই এ যুদ্ধের সৈনিক হয়েছিলেন । কাজেই এ যুদ্ধে একশ' মুসলমানকে এক হাজার কাফিরের বিরুদ্ধে মুকাবিলা করার নির্দেশ দেওয়া হয় এবং এমনই ভঙ্গিতে দেওয়া হয়, যার সাথে সাহায্যের ওয়াদাও বিদ্যমান থাকে। চতুর্থ আয়াতে পরবর্তীকালের জন্য এ নির্দেশ রহিত করে দ্বিতীয় নির্দেশ জারী করা হয় যে- “এখন আল্লাহ্ তা“আলা হাল্কা করে দিয়েছেন এবং তিনি জেনেছেন যে, তোমাদের মধ্যে সাহসের কমতি দেখা দিয়েছে । কাজেই তোমাদের মধ্যে যদি একশ লোক দৃঢ়চিত্ত থাক, তবে তারা দু'শ লোকের উপর জয়ী হবে ।” এখানেও উদ্দেশ্য হলো এই যে একশ" মুসলমানের পক্ষে দু'শ কাফিরের মুকাবিলা করতে গিয়ে পালিয়ে আসা জায়েয নয় । প্রথম আয়াতে একজন মুসলমানের জন্য দশজন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ বলে সাব্যস্ত করা হয়েছিল। আর এ আয়াতে একজন মুসলমানকে দু'জন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বস্তুত এটাই হলো এ প্রসঙ্গে সর্বশেষ নির্দেশ যা সর্বকালেই বলবৎ থাকবে । এখানেও নির্দেশকে নির্দেশ আকারে নয়; বরং সংবাদ ও সুসংবাদ আকারে বর্ণনা করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, একজন মুসলমানের জন্য দু'জন কাফিরের বিরুদ্ধে অটল থাকার নির্দেশ দান (নাউযুবিল্লাহ) কোন রকম অন্যায় কিংবা যবরদস্তিমূলক নয়; বরং আল্লাহ তা'আলা মুসলমানদের মধ্যে তাদের ঈমানের দৌলতে এমন শক্তি দিয়ে রেখেছেন যে, তারা একজনই দু'জনের সমান হয়ে থাকে । কিন্তু উভয় ক্ষেত্রেই সাহায্য-সহায়তা দানের সুসংবাদটি এই শর্তের সাথে সংযুক্ত করে দেশুয়া হয়েছে যে, এসব মুসলমানকে দৃঢ়চিত্ত হতে হবে। বলা বাহুল্য, যুদ্ধক্ষেত্রে নিজের প্রাণকে বিপদের সম্মুখীন করে দিয়ে দৃঢুচিত্ত থাকা শুধুমাত্র তাদেরই পক্ষে সম্ভব, যাদের পরিপূর্ণ ঈমান থাকবে.। কারণ পরিপূর্ণ ঈমান মানুষকে শাহাদতের প্রেরণায় অনুপ্রাণিত করে, আর এই অনুপ্রেরণা তাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। আয়াতের শেষভাগে সাধারণ নীতি আকারে বলা হয়েছে 8:*,.:০|। (2.2 50 1 অর্থাৎ আল্লাহ্ তা“আলা দৃঢ়চিত্ত লোকদের. সাথে রয়েছেন। এতে যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনকারীও অন্তর্ভুক্ত-এবং শরীয়তের সাধারণ হুকুম-আহকামের অনুবর্তিতায় দৃঢ়তা অবলম্বনকারীরাও শামিল। তাদের সবার জন্যই আল্লাহ্ তাআলার সঙ্গদানের এ প্রতিশ্রর্তি। আর এই আল্লাহ্র সঙ্গই প্রকৃতপক্ষে তাদের কৃতকার্ধতা ও বিজয়ের মূল রহস্য । কারণ যে ব্যক্তি একক ক্ষমতার অধিকারী পরওয়ারদিগারের সঙ্গলাভে সমর্থ হবে, তাকে সারা বিশ্বের সমবেত শক্তিও নিজের জায়গা থেকে এক বিন্দু নাড়াতে পারে না। ৮5555 ৮23১528৮85৮ 75421প ৮ 24527 ৮৮৮ ৬৩১৯১ ৮০৮১৭।৩৪৪ ১৮55428584৩ 998৩ -2১---7555255-757572777$75 নীরা 3৯ €) 2৮৮৮০ 235 ৮6০৯১ 355:2015 05৩ র্ চি //4.091190781-0017
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।