সূরা আন্ফাল ২৭৫ হলে তারা নিবেদন করলেন । দীর্ঘদিন পর দ্বিতীয় এই আয়াতটি অবতীর্ণ হলো, যাতে প্রথমোক্ত হুকুম মনসৃখ তথা রহিত হয়ে যায়। অর্থাৎ) এখন থেকে আল্লাহ্ তা“আলা তোমাদের জন্য (কিছুটা) হালকা করে দিয়েছেন এবং তিনি বোঝেন যে, তোমাদের মধ্যে সাহসের (কিছুটা) অভাব রয়েছে। কাজেই (নির্দেশ দেওয়া হচ্ছে যে,) তোমাদের মধ্যে এক'শ দৃঢ়চিত্ত লোক হলে (তারা নিজদের তুলনায় দ্বিগুণ সংখ্যক শক্রর উপর অর্থাৎ) দু'শর উপর জয়ী হবে । আর (এমনিভাবে) যদি তোমরা এক হাজার হও, তবে আল্লাহ্র হুকুম অনুযায়ী জয়ী হবে দু'হাজারের উপর | আর (আমি যে ধৈর্য ধারণকারীর শর্ত আরোপ করেছি তা এজন্য করেছি যে,) আল্লাহ্ ধৈর্য ধারণকারী (অর্থাৎ যে মন ও পদক্ষেপে দৃঢ়তা অবলম্বন করে) তাদের সাথে রয়েছেন (অর্থাৎ তাদের সাহায্য করেন)। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সুরা আন্ফালের উল্লিখিত চারটি আয়াতের প্রথমটিতে মুসলমানদের বিজয় ও কৃতকার্যতার প্রকৃত কারণ এবং তা অর্জনের উপায় বর্ণনা করা হয়েছে। এরই পূর্ববর্তী আয়াতে রাসূলে করীম (সা)-কে সম্বোধন করে বলা হয়েছিল যে, শুধুমাত্র আল্লাহ্ তা“আলাই স্বীয় বিশেষ সাহায্যের মাধ্যমে মুসলমানদের দ্বারা আপনার সমর্থন ও সহায়তা জ্ঞাপন করেছেন। এ আয়াতে বলা হয়েছে যে, মুসলিম দলের দ্বারা কারও সাহাঘ্য-সহায়তা ঘে এ দলের পারস্পরিক একমত্য ও একতার উপরই নির্ভর করে, সে কথা বলাই বাহুল্য ৷ তাছাড়া একতার অনুপাতেই দলের শক্তি ও গুরুত্ সৃষ্টি হয়। পারস্পরিক একতা ও এঁক্যের সম্পর্ক সুদৃঢ় হলে গোটা দলও শক্তিশালী হতে পারে । পক্ষান্তরে এঁক্য সম্পর্কে বাধন যদি দুর্বল ও শিথিল হয়, তবে গোটা দলই নড়বড়ে ও দুর্বল হয়ে পড়ে। এ আয়াতে আল্লাহ্ তা'আলা তার সেই বিশেষ দানের কথাই আলোচনা করেছেন, যা মহানবী (সা)-এর সাহায্যকল্লে সাধারণ মুসলমানদের প্রতি হয়েছিল_তাদের মনে পরিপূর্ণ এঁক্য ও পারস্পরিক প্রেম-ভালবাসা সৃষ্টি করে দেওয়া হয়। অথচ মহানবী (সা)-এর মদীনায় হিজরতের পূর্বে তাদের আওস ও খায্রাজ গোত্রদ্বয়ের মাঝে কঠিন যুদ্ধ সংঘটিত হয় এবং বিবাদ চলতে থাকে । মহানবী (সা)-এর বরকতে আল্লাহ্ তা“আলা এই জাতশক্রদের পারস্পরিক গভীর বন্ধৃতে পরিণত করে দিয়েছেন । মদীনায় নতুন ইসলামী বাষ্ট্ স্থাপন ও তার স্থিতি-স্থায়িত্ব এবং শত্রুদের উপর বিজয় লাভের প্রকৃত অন্তর্নিহিত কারণ অবশ্য এক্য, সৌহার্দ্যবোধ ও সম্প্রীতি । একই সাথে আয়াতে একথাও বলে দেওয়া হয়েছে যে, বিভিন্ন মানুষের অন্তরকে মিলিয়ে দিয়ে তাদের মাঝে সম্প্রীতি সৃষ্টি করা কোন মানবীয় ক্ষমতার কাজ নয়; বরং এ বিষয়টি একমাত্র সে মহান সত্তারই কাজ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। কোন মানুষ যদি সারা দুনিয়ার ধন-দৌলতও এ কাজে ব্যয় করে ফেলে যে, পারম্পরিক বিরোধ-সম্পন্ন লোকদের মনে সম্প্রীতি সৃষ্টি করে দেবে, তবুও সে কখনও তাতে কৃতকার্য হতে পারবে না। ///.09119021-0017
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।