তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড আল্লাহ তাদের মনে প্রীতি. সঞ্চার করেছেন । নিঃসন্দেহে.তিনি পরাক্রমশালী; সুকৌশলী । (৬৪) হে. নবী, আপনার জন্য এবং যেসব মুসলমান আপনার সাথে রয়েছে তাদের সবার জন্য আল্লাহ্‌ যথেষ্ট । (৬৫) হে নবী, আপনি মুসলমানদের উৎসাহিত করুন জিহাদের জন্য । তোমাদের মধ্যে যদি বিশ জন দৃঢ়পদ ব্যক্তি বর্তমান থাকে, তবে জয়ী হবে দু'শর সুকাবিলায়। আর যদি তোমাদের মধ্যে থাকে একশ' লোক, তবে জয়ী হবে হাজার কাফিরের উপর । তার কারণ ওরা জ্ঞানহীন। (৬৬) এখন বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ্‌ তা“আলা তোমাদের উপর এবং তিনি জেনে নিয়েছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত একশ' লোক বিদ্যমান থাকে, তবে জয়ী হবে দুশ"র উপর ৷ আর যদি তোমরা এক হাজার হও তবে আল্লাহ্‌র হুকুম অনুযায়ী জয়ী হবে দু"হাজারের উপর । আর আল্লাহ্‌ রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে । তফসীরের সার-সংক্ষেপ আর (মুসলমানদের সাহায্যের. মাধ্যম বানাবার জন্য) তাদের মনে একতা সৃষ্টি করে দিয়েছেন। (কাজেই একথা একান্ত সুস্পষ্ট যে, যদি পারস্পরিক একতা সৃষ্টি না হতো, তারা মিলিতভাবে কোন কাজ, বিশেষত দীনের সাহায্য করতে পারত না এবং তাদের মাঝে নেতৃত্বের লোত, শত্রুতা ও হিংসা-বিদ্বেষের প্রবলতা হেতু একতা সৃষ্টি এত কঠিন হয়ে দাড়াত যে,) যদি আপনি (পরিপূর্ণ জ্ঞান-বুদ্ধির অধিকারী হওয়া সত্তেও আপনার নিকট যথেষ্ট উপায়- উপকরণ থাকত, এমনকি এ কাজের. জন্য) সারা দুনিয়ার বিষয়-সম্পদও যদি ব্যয়, করতেন তবুও আপনি তাদের অন্তরে একতা সৃষ্টি করতে পারতেন না। কিন্তু (এটা) আল্লাহরই কাজ ছিল যে, তিনি তাদের মাঝে একতা সৃষ্টি করে দিয়েছেন। নিঃসন্দেহে তিনি মহা পরাক্রমশালী (যা ইচ্ছা স্বীয় ক্ষমতায় করে ফেলতে সক্ষম এবং) সুকৌশলী (যেভাবে যে কাজ করা যথার্থ বলে মনে করেন, সেভাবেই তা সম্পাদন করেন। বস্তুত যখন আপনার প্রতি আল্লাহ্‌ তা'আলার ৯ এবং মুমিনদের মাধ্যমে আপনার সহায়তার বিষয় জানতে পারলেন, তখন) হে নবী, (এতেই প্রমাণিত হয়ে গেছে যে, প্রকৃতপক্ষে) আপনার জন্য আল্লাহ্‌ই যথেষ্ট । আর যেসব মুমিন আপনার আনুগত্য ও অনুসরণ করেছে বোহ্যত) তারাও যথেষট। হে নবী (সা) আপনি মুমিনদের জিহাদে উৎসাহিত করুন (এবং এ ব্যাপারে এই বিধান তাদেরকে শুনিয়ে দিন যে,) তোমাদের মধ্যকার বিশজন দৃঢচিত্ত লোক (নিজেদের থেকে দশ গুণ বেশি সংখ্যক শক্রর উপর অর্থাৎ) দু'শর উপর জয়ী হয়ে যাবে এবং (এমনিভাবে) যদি তোমাদের মধ্যে এক*শ লোক থাকে, তাহলে হাজার কাফিরের উপর জয়ী হবে। তার কারণ, তারা (কাফিররা) এমন লোক যারা দৌন সম্পর্কে) কিছুই জানে না। (আর সে কারণেই এরা কুফরীর উপর আঁকড়ে আছে এবং সে কারণেই এরা কোন রকম গায়েবী সাহায্যও পায় না। ফলে এরা পরাজিত হয়ে যায়। সুতরাং নিজেদের তুলনায় দশ গুণ শত্রর মুকাবিলায় পশ্চাদপসরণ করা তোমাদের জন্য জায়েয নয়। প্রথমে এই হুকুমই নাধিল হয়েছিল । অতঃপর সাহাবীদের জন্য বিষয়টি কঠিন বিবেচিত ///.091190781-0017

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।