২৬ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড তফসীব্ের সার-সংক্ষেপ যোই হোক, পরামর্শ স্থির করে নিয়ে) তারা |ফিরাউনকে বলল, আপনি তাকে অর্থাৎ মূসা (আ)-কে].কিছুটা সময় দিন এবং (আপনার শীসনাধীন) শহরগুলোতে (অনুচর) চাপরাশীদের ছেকুমনামা) পাঠিয়ে দিন, যাতে তারা (সব শহর থেকে) কুশলী যাদুকরদের (সমবেত করে) আপনার কাছে এনে উপস্থিত করে। (সেমতই ব্যবস্থা নেয়া হলো) আর সেসব যাদুকর ফিরাউনের নিকট এসে উপস্থিত হলো (আর) বলতে লাগল, আমরা যদি [মূসা আ)-এর উপর] জয়ী হই, তবে তার বদলে আমরা (কি) কোন বড় প্রতিদান (এবং পুরস্কার). পাব ? ফিরাউন বলল, হ্যা বেড় পুরস্কারও পাবে) আর (তদুপরি) তোমরা (আমার) ঘনিষ্ঠ নোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে । [ফলকথা, মূসা আ)-কে ফিরাউনের পক্ষ থেকে এ বিষয়ে খবর দেওয়া হলো এবং প্রতিদবন্দিতার জন্য. দিন ধার্য হয়ে গেল। আর নির্ধারিত দিনে সবাই এক ময়দানে সমবেত হলো। তখন-__] সেই যাদুকররা [মূসা (আ)-এর প্রতি] নিবেদন করল-__হে মুসা, (আমরা আপনাকে এ অধিকার দিচ্ছি যে,) হয় আপনি (প্রথমে আপনার লাঠি যমীনে) ফেলুন যোকে আপনি স্বীয় মুজিযা বলে অভিহিত করেন) আর না হয়, (আপনি বললে) আমরাই (নিজেদের দড়ি-লাঠি মাঠে) ফেলব । (তখন) মূসা (আ) বললেন, তোমরাই (প্রথম) ফেল। যখন তারা (নিজেদের লাঠি ও দড়িসমূহ) ফেলল, তখন (যাদুর দ্বারা দর্শক) লোকদের নজরবন্দী করে দিল (যার ফলে সে লাঠি ও দড়িগুলোকে সাপের মত আঁকাবাকা. দেখাতে লাগল) এবং তাদের উপর ভীতির সঞ্চার করে দিল। এভাবে বিরাট যাদু দেখাল। আর (তখন) আমি মূসা (আ)-এর প্রতি (ওহীর মাধ্যমে) নির্দেশ দিলাম যে, আপনি আপনার লাঠি ফেলে দিন (সাধারণভাবে যেমন ফেলে থাকেন । অতএব,) লাঠি ফেলামাত্র তা (অজগর হয়ে) তাদের সমস্ত বানানো খেলনাগুলোকে গিলতে শুরু করে দিল। (অমনি) সত্যের (সত্যতা) প্রকাশ হয়ে গেল এবং তারা অর্থাৎ যাদুকররা) যা.কিছু বানিয়েছিল সবই. পণ হয়ে গেল । সুত্ররাং তারা (অর্থাৎ ফিরাউন ও তার সম্প্রদায়) সে. ক্ষেত্রে হেরে গেল-এবং প্রচুর লাঞ্ছিত হলো (এবং মুখ বাকিয়ে রয়ে গেল)। আর এসব যাদুকর সিজদায় পড়ে গেল (এবং উচ্চৈস্বরে) বলতে লাগল আমরা ঈমান এনেছি বিশ্বপালকের প্রতি যিনি মূসা ও হারুন (আ)-এরও পালনকর্তা. আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় এ আয়াতগুলোতে মূসা (আ)-এর অবশিষ্ট কাহিনীর উল্লেখ রয়েছে যে, ফিরাউন যখন হযরত মূসা (আ)-এর প্রকৃষ্ট মুজিযা দেখল, লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তা সাপে পরিণত হয়ে গেল এবং আবার যখন সেটাকে হাতে ধরলেন তখন পুনরায় লাঠি হয়ে গেল। আর হাতকে যখন গলাবন্ধের ভিতরে দাবিয়ে বের করলেন, তখন তা প্রদীপ্ত হয়ে চকমক করতে লাগল।“এ এঁশী নিদর্শনের যৌক্তিক দাবি ছিল মূসা আ)-এর উপর ঈমান নিয়ে আসা, কিনতু ্রান্তবাদীরাঁ যেমন সত্যকে গোপন করার জন্য এবং তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে বাস্তব ও সঠিক বিষয়ের উপর মিথ্যার শিরোনাম লাগিয়ে থাকে, ফিরাউন এবং তার সম্প্রদায়ের নেতারাও তাই করল । বলল যে, তিনি বড় বিজ্ঞ যাদুকর এবং তীর উদ্দেশ্য হলো তোমাদের দেশ দখল করে নিয়ে তোমাদের বের করে দেওয়া । কাজেই তোমরাই বল এখন কি করা উচিত ? ///.091190781-0017
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।