সূরা আন্ফাল ২৫১ অনমনীয়তা না থাকা উচিত যা গৃহীত না হলে ক্ষেপে যায়। এই গুণের অপর নামই হলো “সবর' । ইদানীং এ কথাটি সবাই জানে এবং বলেও থাকে যে, নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদ-বিসংবাদ সৃষ্টি করা অত্যন্ত মন্দ কাজ। কিন্তু তা থেকে বেঁচে থাকার মূল কথা “সবর' অবলম্বনে অভ্যস্ত হওয়া এবং নিজের মত মানাবার ফিকিরে ক্ষেপে না যাওয়ার গুণটি অতি অল্প লোকের মাঝেই পাওয়া যায়। সে কারণেই এঁক্য ও একতার যাবতীয় ওয়াজ-নসীহতই নিক্ষল হয়ে যায়। অপরকে নিজের কথা বা মত মানাবার ক্ষমতা মানুষের থাকে না। তবে নিজে অপরের কথা বা মতামত মেনে নেবার এবং যদি তার জ্ঞান ও সততার তাগিদে না-ই মানতে করীম বিবাদ-বিসংবাদ থেকে বেঁচে থাকার জন্য হিদায়েত দানের সঙ্গে সঙ্গে সবর অবলম্বনের দীক্ষাও প্রতিটি ব্যক্তি ও দলকে দিয়েছে যাতে বিবাদ-বিসংবাদ থেকে বেঁচে থাকার কাজটি কার্ধক্ষেত্রে সহজ হয়ে যায়। এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, এক্ষেত্রে কোরআন করীম 1 __5305 9 বলেছে। অর্থাৎ পারস্পরিক বিবাদ-ছন্দব থেকে বিরত করেছে, মতের পার্থক্য কিংবা তা প্রকাশ করতে বাধা দেয়নি। যে ক্ষেত্রে মতপার্থক্যের সাথে সাথে নিজের মত অন্যকে মানাবার প্রেরণা কার্ধকর থাকে তাকেই বলা হয় বিবাদ ও বিসংবাদ। আর এটিই হলো সে প্রেরণা যাকে কোরআন করীম-13১:।) শব্দে ব্যক্ত করেছে এবং সবশেষে সবর অবলম্বনের এক বিরাট উপকারিতার কথা রলে এর তিক্ততাকে দূর করে দিয়েছে। বলা হয়েছে ১১. :-|| ০2 4 অর্থাৎ যারা সবর অবলম্বন করে তথা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন। এটি এমন এক মহা সম্পদ যে, এটা পরকালের যাবতীয় সম্পদের মুকাবিলায় অতি নগণ্য । কোন কোন যুদ্ধে স্বয়ং রাসূলে করীম (সা) এ সমস্ত হিদায়েতকে তুলে ধরার উদ্দেশ্যে এই ভাষণ দান করেছেন-“হে উপস্থিত সৈন্যগণ, তোমরা শক্রর মুকাবিলার আকাঙ্ক্লা করো না বরং আল্লাহ তাআলার নিকট অব্যাহতি কামনা কর। আর অগত্যা যদি মুকাবিলা হয়েই যায়, তবে ধৈর্য ও দৃঢ়তা অবশ্যই অবলম্বন কর এবং একথা জেনে নাও যে, জান্নাত তলোয়ারের ছায়াতেই নিহিত। -(মুসলিম) ৪৭তম আয়াতে আরো একটি ক্ষতিকর দিক সম্পর্কে সতকাঁকরণ এবং তা থেকে বাচার হিদায়েত দান করা হয়েছে। তা হলো নিজের শক্তি ও সংখ্যাধিক্যের উপর গর্ব করা কিংবা কাজ করতে গিয়ে সত্যতা ও নিংস্বার্থতার পরিবর্তে নিজের অন্য কোন উদ্দেশ্য লুকানো থাকা। কারণ এ দু'টি বিষয়ও বড় বড় শক্তিশালী দলকে পর্যন্ত পরাস্ত-পরাভৃত করে দেয়। এ আয়াতে মক্কার কুরাইশদের প্রতিও ইঙ্গিত করা হয়েছে, যারা নিজেদের বাণিজ্যিক কাফেলার হিফাযতের জন্য বিপুল সংখ্যা ও সাজসরঞ্জাম নিয়ে নিজেদের শক্তি ও সংখ্যাধিক্যের কারণে সদন্তে মক্কা থেকে বেরিয়ে এসেছিল । আর বাণিজ্যিক কাফেলাটি যখন মুসলমানদের নাগালের বাইরে চলে যায়, তখনও তারা ফিরে না গিয়ে নিজেদের সাহস ও বাহাদুরি প্রকাশ করতে চায়। প্রামাণ্য রিওয়ায়েতে উল্লেখ রয়েছে যে, আবূ সুফিয়ান যখন তার বাণিজ্যিক কাফেলা নিয়ে মুসলমানদের নাগালের বাইরে চলে যায় তখন আবূ জাহলের কাছে দত পাঠিয়ে দেয় যে, এখন //4.09119021-0017
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।