তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৫০ তফসীরে মা“আরেফুল কোরআন । চতুর্থ খণ্ড তার একটি উত্তম বিকল্প দিয়েছে যা হাজারো উপকারিতা ও তাৎপর্যমন্তিত। সে কারণেই আয়াতের শেষাংশে বলা হয়েছে 2১-4১ +৫ অর্থাৎ তোমরা যদি দৃঢ়তা এবং আল্লাহর যিকরের দুটি গোপন রহস্য স্মরণ রাখ এবং যুদ্ধক্ষেত্রে সেগুলো প্রয়োগ কর, তবে বিজয় ও কৃতকার্যতা তোমাদেরই হবে। যুদ্ধক্ষেত্রের একটি যিকর তো হলো তাই, যা সাধারণত 'না'রায়ে তকবীর'-এর স্লোগানের মাধ্যমে করা হয়। এ ছাড়া আল্লাহ তা“আলার উপর ভরসার খেয়াল রাখা, তারই উপর নির্ভর করতে থাকা, তার কথা মনে রাখা প্রভৃতি সবই “যিক্রুল্লাহ্‌'-র অন্তর্ভুক্ত । রাতে ভাজে বিজি হো ২145 4... অর্থাৎ আল্লাহ ও তীর রাসূলের আনুগত্যকে অপরিহার্যভাবে পালন কর। কারণ আল্লাহর সাহায্য-সমর্থন শুধুমাত্র তার আনুগত্যের মাধ্যমেই অর্জন করা যেতে পারে । পক্ষান্তরে পাপকর্ম ও আনুগত্যহীনতা আল্লাহ তা'আলার অসস্ুষ্টি ও বঞ্চনার কারণ হয়ে থাকে। এভাবে যুদ্ধক্ষেত্রের জন্য কোরআনী হিদায়েতনামার তিনটি ধারা সাব্যস্ত হয়ে যায়। তা হলো ০১ - «| ১৭) ও ০০ অর্থাৎ দৃঢ়চিত্ততা, আল্লাহর যিকর ও আনুগত্য । অতঃপর বলা হয়েছে £ 1__-152 4 (১১১918১১০১৪ 5555 এতে ক্ষতিকর দিকগুলোর উপর আলোকপাত করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাই বলা হয়েছে 81533 9 অর্থাৎ তোমরা পারস্পরিক বিবাদ-বিসংবাদে লিপ্ত হয়ো না। তা হলে তোমাদের মাঝে সাহসহীনতা বিস্তার লাভ করবে এবং তোমাদের বল ভেঙে যাবে, তোমরা হীনবল হয়ে পড়বে । এতে বিবাদ-বিসংবাদের দু'টি পরিণতি বর্ণনা করা হয়েছে। (১) তোমরা ব্যক্তিগতভাবে দুর্বল ও ভীরু হয়ে পড়বে এবং (২) তোমাদের বল ভেঙে যাবে, তোমরা শক্রর দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়বে । পারস্পরিক ঝগড়া ও বিবাদ-বিসংবাদের দরুন অন্যের দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়া একটি স্বতঃসিদ্ধ বিষয়, কিন্তু এতে নিজের শক্তির উপর এমন কি প্রতিক্রিয়া হতে পারে যার কারণে দুর্বল ও ভীরু হয়ে পড়তে হবে ? এর উত্তর এই যে, পারস্পরিক এক্য ও বিশ্বীসের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির সাথে গোটা দলের শক্তি সংযুক্ত থাকে । ফলে এককভাবে ব্যক্তি ও নিজের মাঝে গোটা দলের সমপরিমাণ শক্তি অনুভব করে । পক্ষান্তরে যখন পারস্পরিক এক্য ও বিশ্বীস থাকে না, তখন ব্যক্তির একার ক্ষমতাই থেকে যায়, যা যুদ্ধ-বিগ্রহের বেলায় কোন কিছুই নয়। তারপরে বলা হয়েছে 31১, অর্থাৎ অবশ্য ধৈর্য ধারণ কর। বাক্যের বিন্যাস ধারায় প্রতীয়মান হয় যে, এতে বিবাদ-বিসংবাদ থেকে রক্ষা পাবার একান্ত কার্যকর ব্যবস্থা বাতলে দেয়া হয়েছে। এর বিশ্রেষণ এই যে, কোন দলের মত ও উদ্দেশ্যে যত এক্যই থাক না কেন, কিন্তু ব্যক্তি মানুষের স্বতাবগত বৈশিষ্ট্য অবশ্যই বিভিন্ন রকম হয়ে থাকে । তাছাড়া কোন উদ্দেশ্য লাভের প্রচেষ্টার ক্ষেত্রেও অভিজ্ঞ বুদ্ধিজীবীদের মতপার্থক্য থাকা অপরিহার্য । কাজেই অন্যের সাথে চলতে গিয়ে এবং অন্যকে সঙ্গে রাখতে গিয়ে মানুষকে স্বভাব-বিরুদ্ধ বিষয়েও ধৈর্যধারণ ও সহনশীলতার স্বভাব গড়ে তোলা এবং নিজের মতের উপর এত অধিক দৃঢ়তা ও ///.09119021-0017

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।