তাফসীরে মা'আরেফুল কোরআন — তাফসীরে মা'আরেফুল কোরআন ৪র্থ খন্ড
/ ৬৭১
📝 লেখা 📖 পিডিএফ

২৪৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা) বলেন, আমাদের দৃষ্টিতে প্রতিপক্ষীয় বাহিনীকে এমন দেখাচ্ছিল যে, আমি আমার নিকটবর্তী একজনকে বললাম, এরা গোটা নব্বইয়েক লোক হতে পারে । পাশের লোকটি বলল, না, তা নয়-শতেক হতে পারে হয়তো । শেষ আয়াতে সঙ্গে সঙ্গে এ কথাও বলা হয়েছে +4:2। ১58 অর্থাৎ আল্লাহ তা'আলা মুসলমানদেরও প্রতিপক্ষের দৃষ্টিতে কম করে দেখিয়েছেন। এর অর্থ এও হতে পারে যে, মুসলমানদের সে সংখ্যাই তাদের দেখিয়ে দিয়েছেন, যা প্রকৃতপক্ষেই অল্প ছিল। আবার এর অর্থ এও হতে পারে যে, প্রকৃতপক্ষে যে সংখ্যা মুসলমানদের ছিল, তার চেয়েও কম করে দেখিয়েছেন। যেমন, কোন কোন রিওয়ায়েতে আছে যে, আবূ জাহ্‌ল মুসলমানদের বাহিনী দেখে তার সাথীদের বলেছিল যে, তাদের সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে হচ্ছে না, যাদের খোরাক একটি উট হতে পারে । আরবে কোন বাহিনীর সংখ্যা কতটি জীব তাদের খাবার জন্য যবাই করা হয় তারই ভিত্তিতে অনুমান করা হতো । একশ লোকের খোরাক ধরা হতো একটি উট। রাসূলে করীম (সা) নিজেও বদর সমরাঙ্গনে কুরাইশদের সৈন্যসংখ্যা জানার জন্য সেখানকার কতিপয় লোককে জিজ্ঞেস করেছিলেন, তাদের বাহিনীতে দৈনিক ক'টি উট যবাই করা হয় ? তখন তাকে জানানো হয়েছিল যে, দশটি উট যবাই করা হয় । তাতেই তিনি সৈন্য সংখ্যা এক হাজার বলে অনুমান করে নেন। সারকথা, আবূ জাহ্‌লের দৃষ্টিতে মুসলমানদের ্যা মোট শতেক দেখানো হয়। এখানেও কম করে দেখানোর তাৎপর্য এই যে, কাফিরদের মনে মুসলিম ভীতি যেন পূর্ব থেকে আচ্ছন্্ হয়ে না যায়, যার ফলে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে পারে। জ্ঞাতব্য বিষয় £ যা হোক, আয়াতটির দ্বারা এ কথাও বোঝা গেল যে, কোন কোন সময় মু'জিযা.ও অলৌকিকতা স্বরূপ চোখের দেখাও ভুল প্রতিপন্ন হয়ে যেতে পারে । যেমনটি এক্ষেত্রে হয়েছে। সেজন্যই এখানে পুনর্বার বলা হয়েছে 8 9১০ ১4 [5 ৫ ০২১৯) অর্থাৎ এহেন কুদরতী বিস্ময় এবং চোখের দৃষ্টির উপর হস্তক্ষেপ এ কারণে প্রকাশ হয় যাতে সে কাজটি সুসম্পন্ন হয়ে যেতে পারে, যা আল্লাহ করতে চান। অর্থাৎ মুসলমানদের তাদের সংখ্যাল্পতা ও নিঃসন্বলতা সব্বেও বিজয় দান করে ইসলামের সত্যতা এবং তার প্রতি অদৃশ্য সমর্থন প্রকাশ পায়। বস্তুত এ যুদ্ধের যা উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা এভাবে তা পূর্ণ করে দেখিয়ে দেন। আয়াতের শেষাংশে বলা হয়েছে £: | ৮2:50 ০৫ অর্থাৎ শেষ পর্যন্ত সব বিষয়ই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে; তিনি যা ইচ্ছা করবেন এবং যেমন ইচ্ছা নির্দেশ দেবেন । তিনি অল্পকে অধিকের উপর এবং দুর্বলকে শক্তির উপর বিজয়ী করে দিতে পারেন, অল্পকে অধিক, অধিককে অল্পে পরিণত করতে পারেন। সুতরাং মাওলানা বূমী বলেন ঃ ১৬555131247 কি আদি তাল টরারান রে হা ১৬০ ০১১৬৯ 91 ৮৯৮০ ৮৮1৯৬ ০৬ 518১ রা হত ০০ ০৯| শি 1 ৯1১৯৬ ১৪ ///.0910190781-0017

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।